somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শত্রুরা এখন এক এক করে আসবে (প্রসঙ্গঃ বিভক্ত জাতি, পথচ্যুত শাহবাগ, বেপরোয়া জামাত, ভারতের রাষ্ট্রপতি)

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৌশলে আদায়কৃত সরকারের সাময়িক আপাত গ্রহণযোগ্যতার চাঁদরে কত যে গোপন এবং প্রকাশ্য দেশবিরোধী চুক্তি হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতির এই সফরে, সেটা ভেবে আতংকিত বোধ করছি।

১৯৭৪ এর পর এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি আসছেন, আনন্দিত হবার বদলে আমি শঙ্কিত। বন্ধুত্বের বিপরীত কোন সত্তা যখন ওপার থেকে হাসিমুখে আসে, তখন বোঝাই যায় এপারেও তাঁর আত্নীয়ের আত্নত্যাগের প্রতিশ্রুতি সে পেয়েছে।

একদল চাঁদ দেখানোয় ব্যস্ত, আরেকদল চাঁদ দেখানোদের কলা দেখানোয় ব্যস্ত।

শাহবাগের আন্দোলনটা আমাদের কাছে খুব জনপ্রিয়তা পাবার একটি কারণ হচ্ছে, এখানে দেশের ইতিহাসের প্রত্যেকটি অদ্ধ্যায় জেনে না এসেও গলা উঁচু করেই কর্ম সারা চলেছে, পুলিশ পাহারায় অত্যন্ত নিরাপদে আপাত দেশপ্রেম দেখানো গিয়েছে, ফেসবুক এবং বিভিন্ন ব্লগে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে রথী মহারথীদেরকে বহুদিনের জমে রাখা রাগ মেটানো গিয়েছে। বিভিন্ন পোষাকে, পতাকায় মন্ডিত হয়ে ডিএসএলারে তোলা অসংখ্য হ্রদয়বিদারক ছবির সাথে পোস্ট করা গিয়েছে আবেগময় অনেক স্ট্যাটাস এবং কমেন্ট।

শাহবাগে আমিও গিয়েছি। টানা ১৪ দিন।আমার যতটুকু করার ছিল করার চেষ্টার কমতি ছিল না। প্রথম ৩ টি দিন শাহবাগে যা হয়েছে, অভিভূত হয়ে গিয়েছিলাম। খুব দ্রুতই দৃশ্যপট বদলে যায় স্বার্থান্বেষী কিছু ব্যক্তির আপ্রাণ উদ্দ্যোগে। যখন বুঝতে পেরছি, আশাহত হয়ে সরে এসীছি আস্তে আস্তে, চেষ্টা করেছি বলার জন্য যে যেভাবে দৃশ্যপট বদলাচ্ছে তাঁর গতি এতই ধীর এবং সুকৌশলমন্ডিত যে এখনই তা ধরতে না পারলে আন্দোলন গণমানুষের কাছে থেকে স্বার্থান্বেষীদের হাতে চলে যাবে। কিন্তু নব্য দেশপ্রেমিক কিছু ব্যক্তি তাঁদের সামনে হাজির হওয়া এত সহজে প্রাপ্তপ্রায় ২য় মুক্তিযোদ্ধার খেতাব টা হারাতে চাননি। খুঁটি গেড়ে বসেছিলেন অন্ধ সেজে, এখনো আছেন।

দেশের জন্য যাদের চিন্তা হয়, চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে। রাজাকারদের বিচারের দাবীটা উত্থাপন করা হয়ে গিয়েছে প্রথম ৩ দিনেই, মহাসমাবেশের মধ্য দিয়েই, ধাপে ধাপে দাবীটাকে ভবিষ্যৎমুখী করতে পারলে, বিচার এবং রায় কার্যকর আরও শুদ্ধভাবে হত, কিন্তু আমাদেরকে শুধু পেছনেই টানা হয়েছে। শুধুই অতীতে আমাদের নিমজ্জিত করে রেখে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার সময় দেয়া হচ্ছে না। শাহবাগের দাবী ছিল এক দফা, হয়ে গেল ছয় দফা (যদিও দুর্নীতি, সাংবাদিক হত্যা অথবা অন্যান্য দফা অন্তর্ভূক্তের ব্যাপারে ঘোর আপত্তি দেখানো হয়েছে) শাহবাগ ছিল রাজাকারের বিরোধী, বানিয়ে দেয়া হল একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধী এবং মুখোমুখি (উদ্দেশ্য প্রতিপক্ষের আড়ালে নিজের অপরাধ এবং নিজের মানবতাবিরোধীদের আড়াল) সাধারন মানুষ খুন হল, সুযোগসন্ধানীরা কেউ তাকে শহীদ বানালো, কেউ বানালো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সৈনিকের সেনাপতি। এই সুযোগে বহুদিনের পুষে রাখা রাজনৈতিক ক্রোধ রক্তের বন্যায় রূপান্তরিত হল। ভুক্তভোগী হল কিছু পুলিশের পরিবার এবং কিছু মগজধোলাই যুবকের পরিবার।

সবাই যখন ব্যস্ত এই খেলায়, ভয় পাচ্ছি ভবিষ্যতকে ভেবে। বিভিন্ন ভাগে বিভক্ত এ দেশটিতে হানা দেওয়ার জন্য (অন্তত গোপন অভিসার বাস্তবায়নের) জন্য এই সময়টি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে মোক্ষম। বন্ধুত্বের বিপরীত সত্তাদের কাছ থেকে দেশটা কিভাবে বাচবে, সেই দুশ্চিন্তা আপনাকে ঘিরে রেখেছে কিনা জানিনা, আমাকে বিদ্ধ করছে, জাতি যে আজ বিভক্ত এবং লক্ষচ্যুত।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×