somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগঃহুমায়ুন আহম্মেদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকান্তরে বা বিভিন্ন টিভি চ্যানেল মারফত জানলাম যে,লেখক হুমায়ুন আহম্মেদ ক্যান্সার আক্রান্ত।আশা করবো যেন তিনি দ্রুত সুস্থ হোন।
আমরা যারা আশি-নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি,তাদের কাছে তিনি কিংবদন্তীতুল্য।তার বোতলভুত,সূর্যের দিন,আগুনের পরশমনি,অন্ধকারের গান,পুতুল প্রথম দিকের আরো অসংখ্য বই তাকে দিয়েছে আজকের জনপ্রিয় লেখকের মর্যাদা।ফলে একটা সময় দেখা গিয়েছে তিনি যা লিখেন তাই হিট।কিন্তু হিট লেখকও অনেক অখাদ্য বই উপহার দিয়েছে,এটা আমি তার সমালোচনা করে লিখছি না।প্রকাশকদের তার প্রতি বিভিন্ন বইমেলা ছাড়াও যে ব্যবসায়িক তাগাদা ছিলো তার ফলস্রুতি ছিলো সেইসব বই।

তারপরো ভাবি একটা সময় তার নাটক অয়োময়,এইসব দিনরাত্রি,বহুব্রীহি এই ভূখন্ডের মানুষকে কি দারুন আনন্দ দিত।তার নাটকে বাকের ভাইয়ের ফাসি হবে বলে জনগন মিছিল করে প্রতিবাদ করতো।এটা সম্ভবত এই উপমহাদেশে বিরল ঘটনা।

আমার মত পাঠকের কাছে তিনি ছিলেন অসম্ভব মেধাবি,সুখী একজন লোক।তার ছিলো সুন্দরী স্ত্রী গুলতেকিন,ফুলের মত তিনটি মেয়ে ও এক ছেলে।আমি তার এই ভাগ্যকে সবসময়ই মনে করতাম আল্লাহর দান।একটা মানুষের জীবনে যা যা পাওয়া সম্ভব,তিনি তার সবই পেয়েছেন।তার পর হঠাত তার চারিত্রিক পদস্থলন!

অন্য অনেকের ন্যায় আমিও আঘাত পেয়েছি,ভাবতাম হায় তার স্ত্রী,পুত্র-কন্যারা না জানি কেমন আঘাত পেয়েছে?কারন খেয়াল করলাম,তার এ ঘটনার পর তারা প্রায় মিডিয়ার আড়ালে চলে যান।আর কখনো তাদের দেখা যায় নি।গুলতেকিন কি প্রচন্ড আত্নমর্যাদাসম্পন্ন মহিলা যে এর পর কখনো তিনি লোকসম্মুখে আর আসেননি।হবে নাই বা কেনো?তিনি যে প্রিন্সিপাল ইবরাহিম খাঁর নাতনি,সম্ভ্রান্ত বংশীয় এই মহিলা আর কখনো হুমায়ুনের সাথে সম্পর্ক রাখেননি।

আমাদের দেশে এই ব্যাপারটা খুব দেখা যায় যে,যখন হাতে প্রত্যাশার বেশি টাকা এসে পরে তখন ব্যক্তিমানুষ ষড়ঋপুর ক্ষপ্পরে পড়ে বিয়ে করে ফেলে।এটা সাধারন্ত উচ্চবৃত্ত ও নিন্মবৃত্তের ক্ষেত্রে পুরোই খাটে।হুমায়ুন তাই করেছিলেন,ফলে আমার মত অনেক পাঠক তার প্রতি ক্ষুদ্ধ হোন।আমি মনে করতাম যার মনে সামাজিক রীতিনীতি বা মোরাল এথিক্সের প্রবলেম আছে,যিনি স্ত্রী,পুত্র-কন্যার মান সন্মান নিয়ে না ভেবে ষড়ঋপুর দ্বারা চালিত হোন তিনি কোনক্রমেই ভদ্রলোক হতে পারে না।তাই তার প্রতি ছিলো ঘৃনার মনোভাব।

আজ আমার বয়স আরো কিছুটা বেড়েছে,তাই প্রিয় লেখকের প্রতি ঘৃনা কিছুটা কমেছে,তার অসুস্থতার খবরে।সে তার জীবনকে যেভাবে বদলেছে,সেটা তার ব্যাপার।সে তার জন্য সৃস্টিকর্তার নির্ধারিত নিয়তি পাবে,মিছে কেনো আমার ক্ষোভ।আমি শুধু ভাবি,একসময় সে কি সুন্দরই না লিখতো।আবার ফিরে এসে সেইসব লেখার মত বই আমাদের উপহার দিক।

আর এটাতো আমরা সবাই জানি,হাজার হাজার বই নয়,কেবল একটিমাত্র ভালো বই লেখককে অনেকদিন পাঠকের মনে জীবিত রাখে।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×