somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (বা জাতিসংঘে) কাজ করেন, এমন কেউ কি আছেন? আমার এই প্রস্তাব বাস্তবায়িত হলে পৃথিবীজুড়ে বিশুদ্ধ রক্তের সমস্যা উল্লেখযোগ্য পরিমাণেই দূর হবে।

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কি জন্য আমরা সঙ্কটময় মুহূর্তে বিশুদ্ধ রক্ত খুঁজে বের করার জন্য ইন্টারনেটের শক্তি কাজে লাগাচ্ছি না? একশ কোটির বেশি মানুষের তথ্য সম্বলিত বেশ কিছু ডাটাবেস আমাদের রয়েছে। আমরা এগুলোকে অ্যাপস এর সাথে সমন্বয় করবো।

আসুন আমরা প্রস্তাবিত অ্যাপসকে “ব্লাড রিলেটিভ” বলি। প্রস্তাবিত অ্যাপস একটিই সার্ভার ব্যবহার করবে, কিন্তু মানুষকে ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ভাইবার, হোয়াটস-অ্যাপ ইত্যাদির মাধ্যমে সংযুক্ত করবে। প্রস্তাবিত অ্যাপস “ব্লাড রিলেটিভ” প্লে স্টোর, আইফোন অ্যাপ স্টোর, ফেসবুক অ্যাপলিকেশন ইত্যাদির মাধ্যমে পাওয়া যাবে।

এই অ্যাপস সবাইকে তাদের ব্লাড গ্রুপ জানাতে অনুরোধ করবে, যা তাদের প্রোফাইলে প্রদর্শিত হবে। যদি কেউ রক্তদানে উৎসাহিত হয়, তবে তাকে অ্যাপসে ঘোষণা দিতে হবে। সময়ে সময়ে দাতা তার শেষ রক্তদানের তারিখ আপডেট করবে। (অবশ্যই প্রত্যেকেরই যে কোন মুহূর্তে রক্ত সংক্রান্ত তথ্য ও ঘোষণা পরিবর্তনের অধিকার রয়েছে।)

যদি কেউ হসপিটালে ভর্তি হয়, বা রক্তের প্রয়োজন অনুভব করে, সেক্ষেত্রে অ্যাপসে একটা রিকোয়েস্ট দিতে হবে। অ্যাপস তখন বন্ধু তালিকায় ও অনুসরণকারির তালিকায় থাকা সকলের কাছে একটা নোটিফিকেশন পাঠাবে। রক্তদাতা ও গ্রহীতা উভয়ের জন্যই একটা ‘থাম্বস আপ’ রেটিং দেয়ার সুযোগ থাকবে যা প্রকাশ্য দাতা ও গ্রহীতার প্রোফাইলে কতবার রক্তদান বা গ্রহণ করা হয়েছে সেই তথ্যসহ প্রদর্শিত হবে। বড় হৃদয়ের মানুষদের খুঁজে বের করে সম্মান প্রদর্শন করার জন্য এটা জরুরি।

সোশাল নেটওয়ার্কের সহযোগিতা ছাড়া একা একা একটা বৈশ্বিক বা আঞ্চলিক ডাটাবেস গড়ে তোলা অত্যন্ত কঠিন হবে। যদি আমরা রেডিমেড ডাটাবেস ব্যবহার করি, এটা হবে সমাধানের সবচে সহজ পথ। কে এই অ্যাপসটা নিয়ন্ত্রণ করবে? আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রস্তাব করছি। যদি কোন ব্যক্তি উদ্যোক্তা উদ্যোগ নেয়, তবে তা বিতর্ক তৈরি করতে পারে। কিন্তু যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্ব দেয়, তবে সবাই সহযোগিতা করবে।


লেখাটি সর্বপ্রথম আজ আমার ফেসবুক নোটসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রকাশিতঃ
https://www.facebook.com/notes/1313374078686631
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×