ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট নানা কারণে কখনো কখনো বন্ধ থাকে।আবার বন্ধ করে রাখাও (ব্লকড) হয়। বন্ধ করার পদ্ধতিগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) মাধ্যমে, নেটওয়ার্কের পোর্ট বন্ধ করে, রাউটারের মাধ্যমে, দেশের ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ইত্যাদি। আবার বন্ধ থাকা ওয়েবসাইট দেখা যায় বিভিন্ন প্রক্সি সার্ভারের মাধ্যমে, আইপি লুকিয়ে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। তবে বন্ধ থাকা ওয়েবসাইট দেখার সবচেয়ে সহজ এবং নিশ্চিত পদ্ধতি হচ্ছে টর প্রকল্পের টর ব্রাউজার। টর বহনযোগ্য বলে ইনস্টল না করে বা পেনড্রাইভ থেকে সরাসরি চালানো যায়। টর প্রকল্পের মধ্যে মোজিলা ফায়ারফক্সের বহনযোগ্য সংস্করণ থাকায় কম্পিউটারে ইনস্টল করা ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পড়ে না। বিনামূল্যে বহনযোগ্য ওয়েবসাইট দেখার সফটওয়্যারটি (ব্রাউজার) http://www.torproject.org থেকে নামিয়ে নিন। ব্রাউজারটি আনজিপ করে Start Tor Browser চালু করলে Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং বহনযোগ্য মোজিলা ফায়ারফক্সটি টর সক্রিয় অবস্থায় চালু হবে এবং Congratulations. You are using Tor লেখা টর প্রজেক্টের চেক পাতা আসবে। এতে মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে বন্ধ ওয়েবসাইট কিছুটা সীমিত আকারে দেখা যাবে।
আর নয় জটিল কোন পদ্ধতি। বন্ধ থাকা ওয়েবসাইট দেখুন মাত্র তিন ক্লিকে।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ধূসর ওয়ালেট
একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।