somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস: কাজ শুরু করে ফোন ‘বন্ধ’ হলে

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের আতংক -- পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস -- কাজ শুরু করে মোবাইল ফোন ‘বন্ধ’ করার পর থেকে। অন্যান্য অপারেটিং সিস্টেমে এর কোনো প্রভাব না পাওয়া গেলেও এন্ড্রয়েড নির্ভর স্মার্টফোনগুলোর ক্ষেত্রে গোটা প্রাইভেসি ব্যবস্থা এতে ভেঙ্গে যায়। তাই, আপনার এন্ড্রয়েড ফোনে লাইসেন্সড এন্টিভাইরাস ইনস্টল না করা থাকলে নিরাপত্তাজনিত কোনো ইস্যুতে বা ট্র্যাকড হওয়ার শঙ্কা থাকলে এখন থেকে সেটি সুইচ অফ করার সময় অবশ্যই ব্যাটারিটি ফোন থেকে আলাদা করে রাখবেন।

বিভিন্ন ফ্রি অ্যাপ্স-এর সাথে সংযুক্ত হয়ে ফোনে জায়গা করে নেয়া এই ভাইরাস আসলে কখনোই বন্ধ হতে দেয় না আপনার এন্ড্রয়েড ডিভাইসকে। আপনি যখন পাওয়ার বাটন চাপেন, তখন সে কেবল বন্ধ হওয়ার ভান করে! মানে, আপনার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার সময় যে আচরণ করে, পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাসও ঠিক তাই করে স্ক্রিনের বাতি নিভিয়ে দেয়।

এরপর আপনি ফোন ‘বন্ধ’ আছে ভেবে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তখন পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস ঘুম থেকে উঠে তার কাজ শুরু করে। যথারীতি ভাইরাসের কাজ মানে তো আর ‘হাউসকিপিং’ না – সে এক ধ্বংসযজ্ঞ!



কী ধরণের ক্ষতি করতে পারে?

আপনি ফোন বন্ধ করলে হ্যাকারের নির্দেশ মোতাবেক পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস তার প্রোগ্রামে আগে থেকে ঠিক করে দেয়া সার্ভারে প্রথমে পাঠাতে শুরু করে আপনার কল লিস্ট (হ্যাকার চাইলে এর মাধ্যমে তার কাছে স্বয়ংক্রিয় কলও করাতে পারে), কন্টাক্টস, এসএমএস এবং হোয়াটস অ্যাপসহ বিভিন্ন ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জারের হিস্ট্রিসমূহ।

শুধু তাই নয়, ম্যালওয়্যারটি আপনার এন্ড্রয়েডের লক প্যাটার্নও মনে রাখতে পারে – ফলে, হ্যাকাররা চাইলে এর মাধ্যমে অবলীলায় যে কোনো সময় ঘেঁটেঘুঁটে দেখতে পারেন আপনার মোবাইলের অন্দরমহলও! মানে বুঝতেই পারছেন আপনি যতই ‘পড়শি যেন না জানে’ বলেন – আপনার ঘরের মানুষই তো তাদের জানিয়ে আসে বাড়ি বাড়ি গিয়ে!!

এছাড়াও পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস সমগোত্রীয় পাওয়ার স্পাই ম্যালওয়্যারের সাহায্যে বন্ধ থাকাকালীন থার্ড পার্টি তথা হ্যাকারকে ঠিকঠাকভাবেই জানাতে পারে আপনার অবস্থান, এমনকি আপনি যদি কখনো জিপিএস ব্যবহার না করেও থাকেন তাতেও তার বেগ পেতে হয় না আপনাকে খুঁজে বের করতে।

সিকিউরিটি কোম্পানিগুলোর মতে ইসরাইলী কিছু প্রযুক্তিবিদের সহায়তায় ইউনিভার্সিটি অব স্ট্যানফোর্ডের ছাত্রদের তৈরি করা এই ভাইরাস কাজ করে নেটওয়ার্ক এক্সেসের সাহায্যে।



সারকথা:

যেহেতু যে কোনো কম্পিউটারের চাইতে মুঠোফোনের নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল, তাই অবশ্যই মোবাইল ফোনে ব্যক্তিগত তথ্য বা ছবি ইত্যাদি রাখা বা শেয়ার করার আগে অবশ্যই আপনার ফোনে ভালো মানের (যে কোনো) একটি এন্টিভাইরাস ইনস্টল করে নিন।

ফিশিং – ফেইসবুকে/মেইলে লিংকে ক্লিক করতে সাবধান! এবং আগের অন্যান্য পোস্টে চোখ বুলিয়ে নিতে ‘অনুসরণ’ করতে পারেন টেক সমাধান ব্লগ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×