সবারই কে ঈদের শুভেচ্ছা। আজ খুবই আনন্দের রাত তার সাথে আনন্দ আরও হচ্ছে আজ ৩ বারের মত আমার নাইট কুইন ফুল ফুটেছে। ঠিক যেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের। ফুলটির কড়া ঘ্রাণে আমার রুম সহ আমাদের পুরো বাসা ম ম করছে। বিরল এই ফুল আমার গাছে এবছরেই প্রথম ফুটেছিল ২ মাস আগে গাছ লাগানোর মাত্র চার বছর পর এবং আজকের ফুল গুলি নিয়ে ৩য় বারের মত ফুটল। সবথেকে অবার করা ব্যাপার হচ্ছে ১ম বার ফুল ফুটেছিল ১টি জুন মাসে তারপর এই মাসে ২য় বারে ২টি ফুল এবং অদ্ভুত ভাবে ৩য় বার ৩টি ফুল ধরেছে আজ।
আরেক টি মজার বিষয় হচ্ছে ২য় বার ফুল ফুটেছিল পবিত্র শবে-ই-কদর এর রাতে আর আজ চাঁদ রাতে ৩য় বারের মত এরং ৩টি নাইট কুইন এক সাথে, সত্যিই অদ্ভুত। আমি আজকের ফুল গুলি কে উৎসর্গ করছি পৃথিবীর সকল মানুষের মঙ্গলের জন্য, যে ফুল গুলি আজ আমাকে যে রকম আনন্দ দিয়েছে তেমনই আনন্দে ভরে উঠুক পৃথিবীর সকল মানুষের মন।
১ম বার ফোটা ১টি ফুল
২য় বার ২টি
আর আজকের রাতে ৩য় বারের মত ফোটা ৩টি ফুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


