আমার প্রিয় পোস্ট
- সেন্টমার্টিন : যাতায়াত ও থাকা খাওয়ার প্রয়োজনীয় তথ্য। - সাইফুল আলম শাহিন
- ফিরে দেখা ২০০৯ : বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ - ফিউশন ফাইভ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- কবিতা থেকে গান : আমার পৃথিবী - ইমন জুবায়ের
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- বাংলা উইকিপিডিয়া সহায়িকা - নাসির খান
- কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!! - শ।মসীর
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার... - সুনীল সমুদ্র
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুইপা ফেলিয়া........... - অপ্সরা
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- বাসনার উত্থানে থমকে গেছে শামুকপুরাণ - নির্ঝর নৈঃশব্দ্য
- বাংলাদেশ কোনদিন ব্যর্থ রাষ্ট্র হবে কিনা জানিনা; তবে ঢাকা বোধহয় ব্যর্থ শহর হওয়ার পথে(২)... - জুহো.
- বান্দরবান ভ্রমন - ১ - সাদা মনের মানুষ
- চলো চিঠি লেখালেখি করি - মাহবুব মোর্শেদ
- ‘ছাত্রত্ব (আদম) ব্যাবসা’ এবং লন্ডনী মূলো… - আরিফুর রহমান
- নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন - 'লেনিন'
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- এইসব পুলিশি জীবন - লীনা দিলরূবা
- বব ডিলান এর একটি গান: সময়ে জন্ম (বর্ন ইন টাইম) ... - ইমন জুবায়ের
- আমার নৈঃশব্দ্য আমার স্বপ্ন আর সাহসের নিকটতম প্রতিদ্বন্দ্বী - প্রণব আচার্য্য
- সামহোয়ারইন-প্রোফাইলস! সামহোয়্যারইনের ব্লগারদের মজার এবং অন্যান্য যত ব্যানার আর প্রোফাইল লেখা...
- সত্যাশ্রয়ী
- স্টুডেন্ট ভিসা, লন্ডনে আসা, ভিসা কলেজ এবং এখনকার বাস্তবতা - বাস্তুহারা
- ডিভি- বিজয়ী হলে আপনার করনীয় .. .. .. .. আমার অভিজ্ঞতার আলোকে .. .. .. .. - এম এস জুলহাস
- নকল ডিম হৈতে সাবধান !!! - শয়তান
- তেল-গ্যাস ও বহুজাতিক কোম্পানি: এলোমেলো করে দে মা লুটেপুটে খাই - দিনমজুর
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- কতোবার বৃষ্টি এলে...? - সুনীল সমুদ্র
- বিদেশিদের কাছে বঙ্গোপসাগরে ব্লক ইজারার প্রতিবাদকারীদের উপর পুলিশি নির্যাতনের চিত্র - অণৃণ্য
- খাড়া হওয়া বিষয়ে নোট - ব্রাত্য রাইসু
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- পিলখানা ট্র্যাজেডি নিয়ে সুনীতা পালের ৩০টি প্রশ্ন - ব১কলম
- আজ F-1 ভিসার কনফারমেশন পেলাম..... - ফাজিল
- ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন - হাসান
- বাংলাদেশী ওয়েব এড্রেস (অনলাইনে প্রতিদিন) - সিটিজি৪বিডি
- শাহরুখ খান, চায়না ড্যাম: ইনডিয়ার কাছেই মেরুদণ্ড সোজা করা শিখতে হবে - মাহবুব মোর্শেদ
- আগে কি সুন্দর দিন কাটাইতাম! (উৎসর্গ: ০৬ এর সামহোয়্যার ইন) - এই আমি মীরা
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- কিভাবে আপনি শেয়ার ব্যবসা শুরু করেতে পারেন? - কিবয়াল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- কিছু অসাধারন রাশিয়ান প্রশ্নোত্তর। - হাসান মাহবুব
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- আমার নাকি নীতি নাই - ক্যামেরাম্যান
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- আমাদের বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুরাঃ পাপমোচনের সময় এখনই - গ্রামের ছেলে
- মার্কসবাদের ইতিহাস পড়তে পড়তে অনিবার্যভাবেই আমার লালনের কথা মনে পড়ে গেল - ইমন জুবায়ের
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- সকালের সেরা মন্তব্য, চারদিনের বাসি - মন্তব্য
- ৩০ খান ছুপার হিট হা হা পো গে ফটুক: ১১-২০ - ফয়সাল আকরাম
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- চীনা ফিসফাস - মুখফোড়
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- উবুন্টুতে ভার্চুয়াল উইন্ডোজ ইনস্টল - হাসিব
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- আমাদের রুখে দাঁড়াতেই হবে- - রাসেল ( ........)
- শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা - রাগিব
- শিশু শিক্ষা ২ - রাসেল ( ........)
- টেলিটক কেন ফুল সুইং এ নামতে পারছে না - দিনমজুর
- আমার সেরা উপহার - অমি রহমান পিয়াল
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- চোরাবালি - মধ্যরাতের রাখাল
- একটি আধুনিক রূপকথা - হিমু
- :: সন্যাসে তোমাদের এতই ভয়, আতিপাতি করে বুকে আমার জন্য ভালবাসা :: - নজমুল আলবাব
- সময় এবং আমি..... (দ্্বিতীয় চেষ্টা) - বকলম
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'(শেষ পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- আকাশলীনা - তেলাপোকা
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- অসম্ভব কল্পনারা রঙ মাখে, অন্ধ রাতে - তেলাপোকা
ইচ্ছেগুলো মিথ্যে ছিলো
১৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
কোথায় যাবে তুমি? নিজেরে ছায়ারা প্রশ্ন করে। এদের ঠেকিয়ে রাখা সহজ নয়, যতটানা সহজ প্রিয়জনদের। শূণ্যতারা যখন মগ্ন নিজেতে তখন নির্জনে খুব কাছের বন্ধু এসে শুধায়, সত্যি তুই হারাবি? আমি মুচকি হাসি। প্রতিনিয়তই ঠকাচ্ছি নিজেকে, হয়তোবা মানুষকেও। অথচ এটুকুই আমার প্রাপ্তির সীমানা। ২৩টা বছর... ২৩টা বছর... পার করে দিলাম ছেলেমানুষীতে। অবুঝ স্বপ্নেরা আমার, খুব বেশি সরল ছিলো। সবুজ ছিলো। শত ব্যস্ততার মাঝেও আমাকে ঠিক ঠিক নিয়ে যেতো কোনো ধূলো উড়ানো বিস্তৃর্ন খোলঅ প্রান্তরে। কুসুম রঙের সূর্য্যকে পেছনে ফেলে একটা ছোট্ট দুষ্ট ছেলে বাড়ি ফিরছে। হয়তো সমবয়সী কাউকে তাড়া করছে... হয়তো খিলখিল হাসতে হাসতে সবুজ ফসলের আল ধরে ছুটছে, হয়তোবা বালিহাঁস ধরার জেত ধরে ডুবছে দিঘীর ঘন কালো জলে...। বাচ্চাটা একটু স্বপ্নিল ছিলো। কখনো কখনো দুষ্টুমী ছেড়েছুঁড়ে অনেক দূরের রেললাইনটায় এসে চুপচাপ বসে থাকতো, একমনে কিসব ভাবতো। কখনো রেল লাইনে কান ঠেকিয়ে কিযেন শুনার অপেক্ষায় থাকতো, কখনো চুপচাপ দাঁড়িয়ে সীমানার ওপারের অদ্ভুত কিছু দেখার প্রতীক্ষা করতো। স্বপ্নিল সেই ছেলেটা আজ এসিড নগরীতে এসে বদলে গেছে খুব। সবুজের বন্ধুরা বলে, তুই বড় বদলে গেছিস। তোর বুকের ভেতরের খিলখিল শব্দেরা এখন আর হাসে না!
এতোগুলো বছর পর আজ ছোট্ট পাহাড়ি ছরাটার কিনারায় এসে দাঁড়িয়ে থাকি স্তব্ধ হয়ে। পানির স্বচ্ছতা... গভিরতা... স্রোত... গন্ধ... আবেগ... কুলকুল ধ্বনি সেই আগের মতোই আছে। আছে আগের সেই বন্য পাহাড়ি ছায়ানীল আমেজ, আছে নানা রঙের বোনো ফুল আর পাখির সাতরঙি গান, আছে মাটির মানুষগুলোর মুখোরিত পথচলা। খেয়াল করে দেখি... সেই সবুজ আটপোড়ে আমিটা নেই। এখন হু হা করে ভাবের টলমলে জলে জোয়ার ওঠে না, ভাটা পড়ে না, ইচ্ছেমতো স্বপ্নেরা উড়ায় না রঙিন ফানুস। অধরে কেবল টুকরো তৃক্ত যাযাবর হাসি, মুছে দিচ্ছে সুখস্মৃতি, ধীরে ধীরে...।
এক বুড়ো 'ডেফোডিল' পড়াতে পড়াতে কেবলই চারটা লাইন রিপিট করতো...
I gazed and gazed but little thought
What wealth the show to me had brought:
কেনো 'ডেফোডিল' বুড়োটা বার বার পড়াতো তখন না বুঝলেও এখন বুঝি। বুড়োটা হারিয়ে গেছে চিরদিনের জন্য। মানুষ হারায়, ছায়া হারায় না। বুড়োটাকে মনে পড়ে খুব। মনে পড়ে যাদের হারিয়েছি, একে একে। বুড়োকে যেমন ভালোবেসেছি তেমনই ভালো অন্যদেরও বেসেছি। এখানে এই মেঠো পথে এলে মাথার ভেতরে ছ্যাৎ ছ্যাৎ শব্দ তুলে স্মৃতিরা বিস্মৃতির আড়াল ছেড়ে বেরিয়ে আসতে থাকে, লাগামহীন। সামনেই ছায়াঘেরা সেই মেঠো পথ। আমার প্রথম ভালোবাসা। পথের পাশে জাম গাছের আড়ালে একটা শ্যামল মেয়ে আমার দিকে তাকিয়ে আছে অদ্ভুত আবেশ চোখেতে নিয়ে। সময় থমকে দাঁড়ায় দ্রুত। বুকের ভেতরের ঢ্রিম ঢ্রিম শব্দের মাতনে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। আমি এগিয়ে যেতে থাকি বিস্ময় সাথে নিয়ে। মাথার ভেতরে আবার বিস্মৃতির খেলা। নেমে আসে ঝিরঝিরে অন্ধকার। মাথা ঝাকিয়ে তাকিয়ে দেখি, কেউ নেই। মনে পড়ে রিনিঝিনি নুপুরের কথা। মনে পড়ে বাতাবি নেবুর কথা। মনে পড়ে শুকনো রক্তের কথা, জমে ছিলো আধ-ময়লা কোনো কাগজের ভাঁজে। মাঝে মাঝে বয়সটাকে অভিশপ্ত মনে হয়। মনে হয় অভিশপ্ত ঘাড়ে চেপে বসা দায়িত্বটাকেও। কখনো কখনো বুকের ভেতর চেপে বসা গভীর ঘন দীর্ঘশ্বাসটাকে মুক্তি দিয়ে দেশান্তরী হতে ইচ্ছে করে, খুব। পারিনা। একজনের স্বপ্ন পাঁচজনের চেয়ে অনেক কমজোরি আর কম দামি। তাই হেরে যাই প্রায়শই। খুব খুব ঈশ্বরকে ডাকতে ইচ্ছে হয় তখন। অভিযোগ করতে ইচ্ছে করে অনিশ্চিত এই স্রষ্টার নিকট, হায় ঈশ্বর, আমার প্রচুর ঈর্ষা আর প্রচুর আত্ম-সম্মানবোধ। এ দুটোকে ধ্বংস করে দাও! এ দুটো থাকলে আমি কখনোই উঠতে পারবো না...!
জীবনটা গন্ধহীন শুকনো ঝরাপাতা। প্রয়োজন ফুরালে তুমি মূল্যহীন। কিংবা এমনো হতে পারে প্রয়োজনেই তুমি মূল্যহীন! প্রয়োজন তোমাকে মূল্যহীন করেছে। বসে ভাবি নির্জনে, অনেক হয়েছে, এবার সময় হয়েছে হারিয়ে যাবার। আবার সেই ঝাপসা ঝিরঝিরে একরঙি সংঘর্ষ, চোখের পর নেমে আসে রাঙা আঁধার হয়ে। গুটগুট অন্ধকার, চারপাশে। কিছু দেখি না মনে... চোখে... কেবল রিনিঝিনি সুর লাহরী। ভেসে যাচ্ছে নোনা জল হয়ে। আমি মৌন হয়ে শুনতে থাকি, নির্লজ্জ্ব প্রতীক্ষায়... শেষ বারের মতো তাকে দেখবো বলে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইচ্ছেগুলো মিথ্যে ছিলো, ডেফোডিল, প্রতীক্ষা, হারিয়ে যাওয়া, ইচ্ছেগুলো মিথ্যে ছিলো ডেফোডিল প্রতীক্ষা হারিয়ে যাওয়া, ইচ্ছেগুলো মিথ্যে ছিলো ডেফোডিল প্রতীক্ষা হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো মিথ্যে ছিলো ডেফোডিল, ইচ্ছেগুলো মিথ্যে ছিলো ডেফোডিল প্রতীক্ষা হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো মিথ্যে ছিলো ডেফোডিল ;
প্রকাশ করা হয়েছে: , , , , , বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
রাশেদ বলেছেন:
হুমম...
এই আমি মীরা বলেছেন:
মন খারাপ করে দিলেন।
আকাশ অম্বর বলেছেন:
জীবনটা গন্ধহীন শুকনো ঝরাপাতা।গুটগুট অন্ধকার, চারপাশে।
শুধু শ্যামল মেয়েটা আছে বলেই.....
শুভেচ্ছা জানবেন!



















প্রতিবছরই বিশেষ দিনগুলি ফিরে আসে। আমার দিনটাতে মনে হয়, জন্মের প্রতিটা কতোটা অবহেলা করে যাচ্ছি.. দিনকে দিন, মাসের পর মাস.. বছর.. ভাবতেই অবাক লাগে। বদলে গেছি। আরো যাবো..