এক বন্ধু আরেক বন্ধুকে বলছে_
প্রথম বন্ধু : আর বলিস না, বউয়ের জন্য সমাজে আমার মুখ দেখানোই এখন দায় হয়ে পড়েছে।
দ্বিতীয় বন্ধু : কেন কী হয়েছে?
প্রথম বন্ধু : ও রোজ রাতে বারে যায়।
দ্বিতীয় বন্ধু : ছিঃ ছিঃ ছিঃ, বলিস কী! তোর বউ বারে গিয়ে মদ খায়, নাচে?
প্রথম বন্ধু : আরে তা নয়, আমাকে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে আসে!
প্রথম বন্ধু : আমাদের প্রতিবেশী ঝান্টু মিয়া মৃত্যুর আগে সবই অনাথ আশ্রমে দান করে গেছেন। বড়ই মহানুভব তিনি!
দ্বিতীয় বন্ধু : কী সম্পত্তি ছিল তার?
প্রথম বন্ধু : বিশেষ কিছু না_ সাতটি ছেলে, পাঁচটি মেয়ে।
বহুদিন পর দুই বন্ধুর দেখা। নানা বিষয়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে_
প্রথম বন্ধু : বুঝলি, খুশকি প্রতিরোধের জন্য এই শার্টের কলারটা রাবার দিয়ে তৈরি করা হয়েছে। একেবারে লেটেস্ট ফ্যাশন।
দ্বিতীয় বন্ধু : খুশকি প্রতিরোধের জন্য! কীভাবে? বলতো শুনি?
প্রথম বন্ধু : মাথা থেকে খুশকি ঝরে পড়লেই তা রাবারের টানে বুঝলি, জাম্প খেয়ে আবার যথাস্থানে ফিরে যাবে!
দ্বিতীয় বন্ধু : অ্যাঁ!
পলাশী বাজারে বাজার করছে এক মেয়ে, দোকানীর কাছে গিয়ে বললো ভাই বেগুন কত করে?
দোকানী বললো এই তো ৪০ টাকা কেজি।
হাফ কেজি দেন ভাই।
দোকানী মেপে উঠাচ্ছে, এই সময় মেয়েটা বললো, এ কি অবস্থা, আপনার বেগুনগুলাতো ছোটো ছোটো, এর চেয়ে বড় বেগুন নাই।
দোকানী বললো, আপা মাঝে মাঝে তো রান্না করে খাওয়ার জন্য বেগুন কিনবেন, না কি?
স্ত্রীঃ কালতো আমাদের বিয়ে-বার্ষিকী!
স্বামীঃ আমাকে কি করতে হবে?
�কিছু না, এই গোটা পঁচিশেক মুরগির রোস্টের ব্যবস্থা করলেই হবে।
�পঁচিশ বছর আগের ভুলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

