২৪ঘন্টার নিউজ চ্যানেল হিসাবে সময় টিভিটাই ভালো লাগত। তাছাড়া আমার কাছে এটিএন নিউজের চেয়ে সময় টিভির সংবাদ এবং তার উপস্থাপনাটাই ভালো লাগত।
তবে আজ চরম ধিক্কার জানাচ্ছি... কোনো নিউজ চ্যানেল এতটা পলিটিক্যাল রোল প্লে করবে ভাবিনি... সময় টিভি: জানালো জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে সংসদ ভবন এলাকায় মিছিল হয়েছে এতটুকুই।
কিন্তু মারপিট হয়েছে, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় টানা হেচড়া করা হয়েছে, মাথা ফাটানো হয়েছে এসব কিছুই নাই!!! অদ্ভুত!!! বড়ই অদ্ভুত। সময় সংবাদের সাংবাদিকতা !!! ধিক্কার!!! ধিক্কার!!
আমরা নাগরিক হিসাবে বিরোধীদল কি করলো, করছে তা যেমন সবটুকু জানতে চাই...তেমনই সরকার যা করছে সেটাও দেখতে চাই!!!
পাদটীকা: যদি, যদি, যদি পরবর্তীতে কখনোই বিএনপি সরকারে আসে সেসময় সময় নিউজ রাজনৈতিক কারনে(আইনমন্ত্রীর ভাইয়ের মালিকানা সূত্রে) বন্ধ হয়ে যায় একজন সংবাদকর্মী হিসাবে আমার কোনো দু:খ থাকবেনা। শুধু সময় নয় যারা সত্য আড়াল করে সবারে ধিক্কার জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


