একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায়
২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩২
একদিন আমার পিপড়ার ব্যস্ততা আর থাকবেনা। সকাল বেলা অবদমিত কাম পেন্টে পুরে আর মুততে যাবোনা কমোড ভরে। দাতের মাজন দিয়ে মাজবোনা পোকায় ধরা দাত। সাবানে সুগন্ধে খুলে যাবেন চোখ, বরং কেউ চোখ মুদে দেবে, বড়ই পাতা আর গরম জলে স্নান করাবে, তারপর সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে আমার লজ্জা। আমি স্নানের পরে তাড়াহুরো করে আর প্রাতঃরাশ খাবোনা। গা গরম করবার জন্য চাটা আমার ভাগে জুটবেনা। বরং গোরযাত্রীরা একটু চা খেয়ে নিবেন, দীর্ঘ পথ, কেউ বা টেনে নিবেন সিগারেট। কেউ বা বাড়ীর কর্নারে দাড়িয়ে আলাপ করবেন সুমধুর অতীত। আমি না পাবো চা, না সিগারেট কিংবা আমার প্রিয়জনের আলাপ, আমি যে মৃত।
আসবে সে দিন, যে দিন জীবনের সব আলাপ যাবে থেমে। যে দিন সুর্য উদয় আর অস্তে আমার ঘরে ফেরার দিন ফুরাবো। আমার হিসাবের খাতায় আরেকটা দিন ফুরাবোর কোন এন্ট্রি থাকবেনা। জীবনের হিসাব শোধ হবে, প্রিয়জন হয়তো আবার হাল খাতা খুলবেন, দরজা খুলে রাখবেন আমি দেনাদার হয়তো আসবো অনাদায়ী দেনা মিলাতে, তারপর এক সময় ক্লান্ত হয়ে দোকানে ঝাপ নামাবেন- আমার যে আর আসা হবেনা। হাল খাতা একসময় ধুলায় ঢেকে যাবে, প্রিয়জন অপেক্ষার শেষ হবে, কেউ আর হাল খাতা খুলবেনা- আমার দেনা অনাদায়ী হয়ে একসময় হারিয়ে যাবে। হারিয়ে যাবে আমার কষ্টার্জিত মরন।
আমার ফিরে আসা হবেনা, বিকালে বাসে চড়ে ম্লান সুর্যের আলো আমার কন্যাকে আর জড়িয়ে ধরা হবেনা। রাতে লোভ করে খাওয়া হবেনা একট টুকরো বেশী মাংস। আমি নিদ্রা যাবো অন্ধকারে, অন্ধকারের জীবন অন্ধকারে ফিরে যায়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
কি হইলো!
কৌশিক বলেছেন:
সালা তোমার মত হইতে পারলাম না। প্লাস দিলাম। তবে থ্রেড, এইরকম লেখা আবার লিখলে মাইনাচ দিমু জন্মের মত...
মানুষ বলেছেন:
কি হইছে?
আরণ্যক যাযাবর বলেছেন:
বস, পোস্ট সিক্রেট পড়েন দেখি।
আমিও মাঝে মাঝে দেখি।
যারা জানেন না, তাদের জন্যে
http://postsecret.blogspot.com/
রাশেদ বলেছেন:
এইটা তো জানতাম না!
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
অসাধারণ! অসাধারণ!!পাঠককে নিজের দিকে ফিরে তাকানোর সুযোগ করে দেয় অল্পসংখ্যক কিছু লেখা, এটি সেই ধরনের।
[এই পোস্টের মন্তব্য করা দুঃসাধ্য বলে মনে হচ্ছে। শব্দ হারিয়ে ফেলেছি, ভাষা হারিয়ে ফেলেছি। আশা করি আমার অনুভূতিটা বুঝে নেবেন।]
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমার ফিরে আসা হবেনা, বিকালে বাসে চড়ে ম্লান সুর্যের আলো আমার কন্যাকে আর জড়িয়ে ধরা হবেনা। রাতে লোভ করে খাওয়া হবেনা একট টুকরো বেশী মাংস। আমি নিদ্রা যাবো অন্ধকারে, অন্ধকারের জীবন অন্ধকারে ফিরে যায়।কি করে এত অসাধারণ লিখলেন....................!
ঝিম বসে থাকলাম অনেকক্ষণ।
তুলনাহীন।
শুভেচ্ছা রেখে গেলাম।
রুখসানা তাজীন বলেছেন:
কয়েকটা শব্দে যে কী অভাবনীয় তোলপাড় হয়ে যেতে পারে, এরকম লেখা সে কথাটাই মনে করিয়ে দেয়।
হিডেন স্ট্রিট বলেছেন:
গুরু , বেইমানি করলেন মনে হলো। আজকে সাইট ডেডিকেটেড সার্ভারে আপগ্রেড হইতাছে, আর এইন সুযোগে এইরম মারদাঙ্গা লেখা পোস্টাইয়া দিলেন!
নেমেসিস বলেছেন:
অসাধারন লেখা +++++
রাহা বলেছেন:
হুমম... অবধারিত যাত্রা.....
একজন ব্লগার বলেছেন:
++++প্রিয়তে সোজা!
শয়তান বলেছেন:
দরকার ছিল
হনলুলু বলেছেন:
অসাধারন লেখা ......
শওকত হোসেন মাসুম বলেছেন:
আগে চোখে কেন পড়লো না এই পোস্ট? এই সব লেখা কেন যে কম লেখেন?
দুর্দান্ত। অসাধারণ। প্রিয়তে রাখলাম।
সিহাব চৌধুরী বলেছেন:
শূন্য, শূন্য, সব ই শূন্য ... মাঝখানে শুধুমাত্র তিন বর্ণের নশ্বর সুন্দর-- "জীবন" ! সেই হাজার বার শোনা প্রশ্নত্রয় ......
কোত্থেকে এলাম? কোথায় আছি ? কোথায় যাব ???
শফিউল আলম ইমন বলেছেন:
চমৎকার লিখেছেন।+++++++
ফয়সল নোই বলেছেন:
+
নাহোল বলেছেন:
খুঁজে পেয়ে পড়লাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















