আজকের সেমিফাইনাল হলো এমন একটি ম্যাচ, যেখানে আগে থেকে মন্তব্য করা বেশ বিপজ্জনক। কারণ এ সব ম্যাচের ফলাফল অনুমান করা বেশ কষ্টকর।
গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ড, স্ট্রাইকার- মাঠের কোন অংশে স্পেনের বিশ্বসেরা মানের প্লেয়ার নেই?
জার্মানির দিকে তাকিয়ে দেখুন?
সব প্লেয়ার যেন এক সুতোয় গাঁথা। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি দলীয় সমঝোতার প্রদর্শনী জার্মান দলের।
এখন পর্যন্ত যে সব দলকে উড়িয়ে জার্মানী সেমিফাইনালে উঠেছে সে সব দলের গোলকিপার আর স্পেনের গোল কিপারের মধ্যে তুলনা করার মত বোকামী আর হয় না।
ব্রাজিলের হুলিও সিজার আর স্পেনের ইকার ক্যাসিয়াস, দুইজনকে যৌথ ভাবে বিশ্বের সেরা গোলকিপার বলা যায় এখন। যদিও ক্যাসিয়াসের ফর্ম একটু খারাপ যাচ্ছে।
আবার জার্মানীর গোলকিপারের পারফরমেন্স বিশ্বকাপে দুর্দান্ত।
যদিও ডিফেন্ডাররা তার কাজ অনেক সহজ করে দেয়।
স্পেনের ডিফেন্সে সেন্টার ব্যাক হিসেবে আছে পুয়োল আর পিকে। দুজনেই বার্সায় খেলে তাই সমঝোতা বেশ ভালো।
রামোস লেফট ব্যাকে। ব্রাজিলের মাইকন, জার্মানীর লামের মতই বেশ বিপজ্জনক ভাবে উপরের দিকে উঠে এসে আক্রমণে যোগ দিতে পারে। রাইটব্যাকে ক্যাপডেভিয়া। (মনে হয় না, সামনে উঠবে)।
জার্মানীর সেন্টার ব্যাক ফ্রেডরিক আর মারতেসাকের। দুজনেই এখন পর্যন্ত যে পারফরমেন্স দেখিয়েছে তা চমৎকার।
স্পেনের মিডফিল্ড বনাম জার্মানীর মিডফিল্ড?
জার্মানীর মিডফিল্ড এখন অনেক বেশি ডাইনামিক। সামনে উঠে আক্রমণে যায় আর নিচে নেমে ডিফেন্সের শক্তি বাড়ায়। গতি আর শারীরিক শক্তি কাজে লাগিয়ে অনেক দ্রুত পজিশনে ফিরে আসতে পারে।
স্পেনের মিডফিল্ডে সবাই বিশ্বসেরা। জাভি বিশ্বের সেরা প্লেমেকার এখন। প্রতিপক্ষের ডিফেন্সের সামান্যটুকু ভুল পেলে সেটাকে সাথে সাথে কাজে লাগাতে পারে।
ইনিয়েস্তার সবচেয়ে ভয়াবহ গুন হলো, যে কোন পরিস্থিতিতে ১-২-১ পাসিং তৈরী করতে পারে।
জার্মানী জোনাল ডিফেন্স করবে সম্ভবত। কারণ স্পেনের কয়জনকে মার্ক করবে!!
আর জোনাল ডিফেন্স করলে আফসাইডে ফেলা যায় সহজে, কিন্তু ১-২-১ পাসিং করলে জোনাল ডিফেন্স নড়বড়ে ভাব চলে আসে।
সাথে আছে জাভির পাস থ্রু। [জাবি অলোনসো আজকে মনে হয় খেলতে পারবে না]।
ভিয়া এখন পর্যন্ত যে সব ফিনিশিং দিয়েছে, সেগুলো সত্যিই অসাধারন।
আর ক্লোসা তো আরেক ফিনিশার যে কিনা ডিফেন্সের ভুল কে নিজ দলের জন্য ফুল বানিয়ে দেয়।
তোরেসের কি হলো কে জানে!
পোডলস্কি আর শোয়ানস্টাইগার দুজনই খেলেন এক পাশে। এই দুজনের কম্বিনেশনে বিল্ড আপ হলে সেটা যথেষ্ট ভয়ে কারণ হবে ।আবার ওজিল ও পোডলস্কি পাশাপাশি। সুতরাং স্পেনেরও স্বস্তির কোন কারণ নেই।
আশাকরা যায়, জম জমাট একটা ফুটবল ম্যাচ আমরা দেখবো!
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


