এটা আসলে বয়ান পর্ব।
গত চারদিনে দিনে মোট ৪৬ ঘন্টার মত সময় ব্যয় করে টিউটোরিয়াল লেখা শেষ করলাম।
এতো তাড়াহুড়া করে শেষ না করলেও চলতো, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করে টিউটোরিয়াল লেখাটা একটু কঠিন। এখন যদি মনে হয় কোন তথ্য দেয়া বাকি তাহলে সেটা সহজেই যোগ করা যাবে।
এই টিউটোরিয়াল দিয়ে আপনি সব কিছু শিখে ফেলবেন এটা কখনোই সম্ভব না।
কিন্তু কোন উদ্দেশ্য মাথায় রেখে এটা লিখেছি, সেটা এবার বলি।
ধরুন, আপনার সমুদ্রে যাওয়ার অনেক শখ।
কিন্তু, যে জাহাজে করে রওনা দিতে হবে সেটা দেখে আপনি ভয় পাচ্ছেন।
আমি আপনাকে ঠেলেঠুলে ঐ জাহাজে তুলে দিয়েছি মাত্র।
এই টিউটোরিয়াল আপনার মনের ভয় ভাঙাবে।
এই কাজ করার জন্য আমি চেষ্টা করেছি আমাদের চারপাশে সব সময় দেখা যায় এমন সব জিনিস দিয়ে উদাহরণ দেয়ার।
যার কারণে, বাড়ি-ঘর, খাওয়া-দাওয়া এই জাতীয় টার্মগুলো দিয়েই বুঝানোর চেষ্টা করেছি।
কারণ এগুলো ভিজুয়ালাইজ করতে আমাদের কষ্ট হয় না।
আপনি এখন এই রিলেটেড অন্যান্য যে সব টিউটোরিয়াল আছে, হোক তা বাংলায় বা ইংরেজীতে, তা সহজেই বুঝবেন।
একদম শুরুতেই ধরে নিয়েছিলাম আপনি কিছুই জানেন না।
এই ৮ পর্বের সিরিজ শেষে আশা করি এই অবস্থার পরিবর্তন ঘটেছে।
ভবিষ্যতে জুমলার আরো বিভিন্ন ফিচার আপনি জানতে পারবেন। এই ব্লগেই এ রকম অনেক পোস্ট পাবেন। জুমলার ফোরামে গিয়েও জানতে পারেন। আসল কথা হলো, আপনার ইচ্ছাশক্তি আপনাকে পথ দেখাবে।
আপনার সমুদ্র-যাত্রা শুভ হোক।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


