এক ব্যাক্তিকে তল্লাশী করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়ার পর -
পুলিশঃ আপনাকে গ্রেপ্তার করা হলো।
ঐ ব্যাক্তিঃ কি অপরাধে?
পুলিশঃ আপনার কাছে অস্ত্র পাওয়া গেছে।
ঐ ব্যাক্তিঃ তাতে কি? আমি তো তা দিয়ে মানুষ খুন করিনি।
পুলিশঃ অস্ত্র যেহেতু আছে, খুন করতেও পারেন। তাই আপনাকে গ্রেপ্তার করা হলো।
ঐ ব্যক্তিঃ তাহলেতো আপনাকেও গ্রেপ্তার করতে হয়; কারন আপনার কাছে ধর্ষণ করার অস্ত্র আছে!
অতি পুরনো এই কৌতুকটি আমি ঠিক মতো বলতে পারলাম না। কিন্তু কথাগুলো কৌতুকছলে বলা হলেও যে নিতান্তই সত্য সে কথা অনস্বীকার্য। শুধু অপরাধ করার সম্ভাবনার কারনে যে অপরাধ সংঘঠিত হয়নি তার জন্য কাউকে শাস্তি দেয়া যায় না। সা. ইন কর্তৃপক্ষ কিন্তু নতুন ব্লগারদের সাথে ঠিক সেই কাজটিই করছে। একজন নতুন ব্লগার অন্যের ব্লগে বাজে মন্তব্য করে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এই সম্ভাবনার কারনে অন্যের ব্লগে তার মন্তব্য করারই অধিকার কেড়ে নেয়াটা কি উপরের কৌতুকটির মতই শাস্তি দেয়া নয়!
যে অসংঘঠিত অপরাধের শাস্তি হিসেবে নতুন ব্লগারদের শাস্তি দেয়া হচ্ছে, সেই অপরাধ একজন পুরনো ব্লগার সংঘঠন করলে তাকে কি শাস্তি দেয়া হয়? হয়ত কমেন্ট ব্যান করা হয়। তাহলে নতুন একজন ব্লগারও অপরাধটা করার পরেই কি শাস্তিটা দেয়া যেতো না? কতৃপক্ষ কি এক্ষেত্রে একটি স্পষ্ট দ্বৈত নীতি পালন করছে না? একজন ব্লগার এখানে আসে কমিউনিটি ব্লগের সাধ পেতে। একটি কমিউনিটির সাথে মিশতে এবং মতবিনিময় করতে। কোন একটা পার্টিতে যদি কাউকে মুখে স্কচটেপ লাগিয়ে বসিয়ে রাখা হয়, সেই পার্টির কি আনন্দ সে উপভোগ করতে পারে? বিনিময়ের সুযোগটা তার কোথায়?
মানলাম নতুন ব্লগারের প্রথম পাতায় এক্সেস দেয়া ঠিক না। আগে তার কিছু পোষ্ট দেখে যাচাই করে নেয়া উচিত তার লেখার গুনগত মান কেমন। ভাল লেখা যে লিখবে শুধু তার লেখাই প্রথম পাতায় আসবে। তাহলে আমরা ধরেই নিতে পারি, প্রথম পাতায় পুরনো ব্লগারদের যেসব লেখা আসে তার সবগুলোরই গুনগত মান উন্নত। সবগুলোই গঠন মূলক লেখা। এটা যে কতটা হাস্যকর কথা তার প্রমান প্রথম পাতায় একটু চোখ বুলালেই যে কেউ পেয়ে যাবেন। সুতরাং এক্ষেত্রেও দেখা যাচ্ছে দ্বৈত নীতি পালন করা হচ্ছে নতুন এবং পুরনো ব্লগারদের সাথে।
আশা করি সা. ইন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এবং নতুন ও পুরনো ব্লগারদের ক্ষেত্রে এ দ্বৈত নীতির পরিবর্তন করে এক নীতি পালন করবেন। হয়ত নতুন ব্লগারদের সরাসরি প্রথম পাতায় এক্সেস দিবেন এবং মন্তব্য করার অধিকারও। অথবা পুরনো ব্লগারদের প্রতিটা পোষ্ট এবং মন্তব্য অবশ্যই মডারেশন করে প্রকাশ করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



