ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র্যাব হেফাজতে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ১০টার দিকে ক্যাপ্টেন রাজনসহ র্যাব-২ এর কয়েকজন সদস্য মোস্তাফিজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানায়, সে মারা গেছে।
মোস্তাফিজের বাড়ি বাগেরহাটের কাটাখালিতে। সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
ক্যাপ্টেন রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাবাহিনীতে করণিক পদে লোক নিয়োগের আশ্বাস দিয়ে মোস্তাফিজুর রহমান প্রতারণা করে আসছিল। নিজেকে মেজর মোস্তাফিজুর রহমান পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সে প্রতারণা চালায়।"
"মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২ এর অন্য একটি দল মোস্তাফিজসহ তিনজনকে আটক করে। বুধবার রাতে মোস্তাফিজ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
একজন চিকিৎসক নাম না প্রকাশ করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্তত এক ঘণ্টা আগে সে মারা গেছে।"
এতো দিন তো অস্ত্র উদ্ধারে যেত .... উত পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি করত আর যাকে ধরে নিয়ে যেত সে পালিয়ে যাবার সময় গুলিতে মারা যেত .. এখন দেখি ইষ্টাইল চেন্জ হইছে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

