আমার প্রিয় পোস্ট

রাজপথে রাজা, আর ফুটপাথে আমি; যাব ঠিক একই খানে, জানি আমি জানি।

আমার চোখে

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৪

শেয়ারঃ
0 26 0

লেখা শুরু করছি এক শতাব্দী আগে থেকে মানে ১৯৯৮ কি ৯৯ সাল হবে, আমি তখন স্কুলে পড়ি। একদিন আমাদের এক আত্বীয় খুব সহজে বেশি টাকা কামানোর একটা লাইনের কথা বলল।এবং তার কথা মতই আমি আর আমার আম্মা গেলাম তাদের অফিসে। তারা খুব সুন্দর ভাবে ২৫০ মি লি কোক থেকে শুরু করে আরো কি কি জিনিস দিয়ে মার্কেটিং এর খরচটা বর্ণনা করে আমাদেরকে বুঝিয়ে দিল- তাদের নিউওয়ের মাধ্যমে কত সহজ ওয়েতে আমরা কোটিপতি হতে পারি। যাই হোক তার পরবর্তীতে তাদের যুক্তির অসংগতি গুলি দেখিয়ে দেয়ায়, কয়েকদিনের আলোচনার পর তাঁদের কয়েকজন আমাকে বলল, "তোমার কোন টাকা দেওয়া লাগবে না। আমরাই তোমার টাকা দিয়ে দেব, তুমি শুধুমাত্র আমাদের সাথে থাক।" এবং কয়েক মাস পর তারা আমাকে মোবাইল ফোনও কিনে দিতে চাইল। তখন আবার মোবাইল ফোন অনেক বড় ব্যাপার। কিন্তু, তখন আমার মন ছিল খুব বেশি নীতিবান। তাই আমার মন যেহেতু তাদের কর্মকান্ডটাকে প্রতারনা মনে করছিল, তাই আমি তাদের কথায় রাজি হয়নি। যাই হোক তখনকার কথা আজ বলবনা। তার কয়েক বছর পর যখন বাপ্পি দাদা আমাকে ডেসটিনির কথা বলেছিল। সেদিনের কথাও আজ বলব না। আবার, আমার সামনের বাসার রিপন ভাই যখন বলেছিল, মাত্র দুই আড়াই বছরের মধ্য্ই গাড়ি কিনব অনিক, তখন আমি ৯১২ দিন থেকে দিন গোনা শুরু করে আমার জন্য রিপন ভায়ের গাড়ীতে একটা সিট বুক করতে ছিলাম, তারও বিস্তারিত বলব না, আবার মুন্না, সোহেল যখন ডেসটিনির কয়েকটা বই দিয়েছিল যাতে লেখা ছিল- ডেসটিনি কবে থেকে মিলাদের মাধ্যমে যাত্রা শুরু করে, তার কথাও বলছি না। এমনকি মারুফ ভাই যখন বলেছিল অনিককক, খুব তাড়াতাড়ি কোটি পতি হয়ে যাবো, এদিন আর থাকবে না। তখন প্রথমেই আমি যে ইয়ারকি মেরেছিলাম তার কথাও বলব না।
আমি আজকে বলব সেদিনের কথা, যেদিন মারুফ ভাই, আমার পূর্ব পরিচিত তার এক বন্ধুর সাথে করে আরেকজন ডেসটিনি বিশারদকে নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন।

তো যা হয় সংক্ষেপে বলি আর কি ১মাসে ২জন, ২মাসে ৪জন, ৩মাসে ৮ জন, ৪ মাসে ১৬ জন এইভাবে....................................
করে রাজা আর ভিক্ষুকের কাহিনীর মত আমাকে তিনি কিছুদিনের মধ্যই কোটিপতি বানিয়ে দিলেন। যাই হোক তারপর আমি মারুফ ভাইকে বললাম আপনি কতদিন ডুকছেন, বলল এই ৬/৭ মাস।
তারপর ঐ বিজ্ঞ ভাইকে জিজ্ঞাসা করলাম আপনি কতদিন।
বলল বছর খানিক।
আমি বললাম ত আপনারা এ পর্যন্ত কত টাকা পাইছেন?
তারা বলল। আমাদের আয়ের কথা বলা নিষেধ আছে।
আমি বললাম, তো এতক্ষন আপনাদের যে- পি এস ডি, লোহা, পিতল, সিলভার, ডাইমন্ড, প্লাটিনাম........... হেনতেন এর আয়ের কথা বললেন, সেগুলো বলা নিষেধ নাই।
আচ্ছা যাক সে কথা। টাকা পেলেই সেই লাইন ভাল, আর না পেলেই খারাপ। এমনতো কোন কথা নেই, তাই আমি বললাম-
- ভাইজান আপনাদের সফট ডিংসের ব্যান্ডটার নাম কি?
- সফট ডিংসের ব্যান্ডটার নাম মানে ?
- মানে সেই ১০ বছর আগে থেকে এম এল এম এর বয়ানে শুনছি,
কোক বানাতে খরচ হয় ১.৫/২.৫ টাকা বিক্রি হয় ১২ টাকা। আর এত লাভ জনক ব্যবসা ১০ বছরেও আপনার কোম্পানি শুরু করতে পারল না।

- আচ্ছা আপনাদের মূল কথা বলছিলেন,
উৎপাদক > ডেসটিনি > খাদক (ভোক্তা) ( ৩টা ধাপ লাভ পাই ২ জন)
আর অন্য ব্যবস্থায়,
উৎপাদক > ডিলার > এজেন্ট > পাইকারী > খুচরা > ভোক্তা ( ৬ ধাপ লাভ পাই ৫ জন)
তারা বুঝল, আমি ব্যাপারটা বুঝতে পারছি। (তাদের মুখ হাসি হাসি)


তারপর বললাম,
এবার হিসাবে আসেন, আসলে আপনাদের ব্যবস্থায়,
উৎপাদক > ডেসটিনি > প্লাটিনাম > ডাইমন্ড > সিলভার ............> ভোক্তা
আচ্ছা তাও বাদ দিলাম,- আপনাদের কুষ্টিয়াতে ডিস্টিবিউটর কয়জন।
কত জাহাজ(হাজার) যেন বলছিল মনে নাই।
- তো আপনারা দিনে পন্য বিক্রি করেন কয়টা।
উত্তর বলে নাই। তবে সর্বোচ্চ ১০-১৫ হতে পারে।

আর আপনাদের ভোক্তার আগের জন ৫০০০ টাকার জিনিসে লাভ করে ৫০০ টাকার ও বেশি টাকা। আর তার উপরের গুলাও যে কোন ডিলার > এজেন্ট > পাইকারী > খুচরা ব্যবসায়ির চাইতে বেশি লাভ করে।

আর কুষ্টিয়াতে আপনাদের হাজার হাজার ডিস্টিবিউটর দিনে বিক্রি করে বেচাকেনা খুব বেশি হলে ১০-১৫টা পন্য্। আর গোশালার মধ্যে বাড়ি ভাড়া দেয় ১০/১৫ হাজার টাকা। আর কুষ্টিয়ার সব কিছুর সবচেয়ে বড় ডিলার সুরেকা সম্পর্কে কিছু শোনেন। ওদের কম্পিউটার সেকশনের দায়িত্বে আমার এক বন্ধু থাকায়, মাঝে মাঝে মেরামতির কাজে যাওয়াই আমি যতটুকু জানি, তা আপনাদের বলছি। ওদের ইউনিলিভার সেকশনে ডিস্টিবিউটর ৪০ জনের মত। অফিসের অনান্য কাজের লোক সহ সব মিলায়ে ইউনিলিভার সেকশনে আছে ৫০ জনের মত লোক। এবার আপনারাই বলেন বৃহত্তর কুষ্টিয়া জেলায় এই ৫০ জনের মাধ্যমে একদিনে ওরা কত কোটি টাকার মাল বিক্রি করে।
এবার আপনারাই বলেন ডিস্টিবিউশনে কারা বেশি খরচ বাচাতে পারে?

আমি খুব বেশি কুড়ে মানুষ, তাই এখন আর বেশি কিছু লিখতে ইচ্ছা করছে না।

শেষে আমার অতি প্রিয় সুমন শাহারিয়ার( সুমন ২০০০ সালের দিকেই ডেসটিনির সদস্য ছিল) একটা কথা বলে শেষ করি।
'' অনিক ভাই ডেসটিনিতে যায়ে ৫০০০ টাকা দিয়ে আমি শুধু টাই পরা শিখছিলাম''


আফসুস আমি ডেসটিনিতে যাই নাই, তাই এখনো টাই পরতে পারি না।

আমার চোখে ২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডেসটিনি ;
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
বিডি আইডল বলেছেন: লেখাটা বোধহয় কারই চোখে পড়ে নি....

++ দিলাম
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩০
প্রবাসী রনি বলেছেন: একবার মরতে গিয়ে বেছে গেছি আর এ পথে পা দেই নাই। আপনাকে +
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: আপনি কোথায় ছিলেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭
সুমন অহেমদ বলেছেন: লেখাটাকি শেষ হয়নি?
যাই হোক কিছুটা বুঝতে পারলাম...
আপনি যে তখন যান নি এর জন্য আপনি বেচে গেছেন...
তবে আপনি যে সালটা উল্লেখ করেছেন (১৯৯৮, ১৯৯৯) এটা বোধহয় আর একটু পড়ে হবে..
কেনোনা ডেসটিনি সম্ভবত ২০০০ এর মার্চ-এপ্রিল এর দিকে যাত্রা শুধু করেছিলো....
আমার ফুফাতো ভাই আমার আব্বুকে একটা বাশ দিয়েছিলো! তবে যারা বাশ দিতে পারে তারা ডেসটিনি করে সত্যিই টাকা কামাচ্ছে. . .
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৬

লেখক বলেছেন: ডেসটিনির জন্ম ২০০০ সালে আর নিউওয়ের আরো অনেক আগে

৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬
মাহমুদহাসান বলেছেন: ভাই, উচ্চমাধ্যমিকে ভর্তির আগে একবার জ্ঞানস্বল্পতার কারণে এই কাজে জড়িয়ে গিয়েছিলাম। যেদিন বুঝতে পেরেছি সেইদিন থেকে সরে এসেছি। আমার নিচে যে কয়জন বন্ধু ছিল তাদেরও বের করে এনেছি। নিজের পকেট থেকে তাদের টাকা ফেরত দিয়েছি। দুঃখ একটাই থেকে গেল যে দুজন বন্ধুর টাকা ফেরত দিতে পারিনি, কারণ ওদের দুজনকে আজ বহুদিন আমি হারিয়ে ফেলেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন ওদের দুজনকে একবার অন্তত পাই আমার কাছে এবং তাঁদের টাকাগুলো আমি ফেরত দিতে পারি। আল্লাহ এই অন্ধকার জীবন থেকে বের হয়ে আসতে সবাইকে সাহায্য করুন।
২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: আমিন

৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১১
সিজানুর রহমান বলেছেন: আমি কিছু বলবনা এ ব্যাপারে :|
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪১

লেখক বলেছেন: কেন ?

৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩০
লালসালু বলেছেন: আফসুস আমি ডেসটিনিতে যাই নাই, তাই এখনো টাই পরতে পারি না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ওই মিয়া তোমার টাই পরা ছবি আমি দেখছি

১০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৮
সুমন অহেমদ বলেছেন: হা হা হা...
৫০০০ টাকা দিয়ে শুধু টাই পড়া শিখেছিলো, এটাও তার জন্য সৌভাগ্য ছিলো.. নয়তো স্যুট কোট পড়ে ফেললে তো ব্রেইন ই ওয়াশ হয়ে যেতো... :D
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ব্রেইন ওয়াশ নাকি হ্যাং

১১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০
মো: আবুল কালাম আজাদ বলেছেন: আপনি আমার ব্লগে আপনার এই ব্লগটার লিংক দিলেন তাই লিখলাম। আপনার পড়াটা আমার ভাল লেগেছে।

প্রশ্নটার উত্তরও জানা ছিল। তবে সময় নেই । তাই দিলাম না। তবে এতটুকু বুঝতে পারছি আপনি খুব সৎ(!) নীতিবান(!!) এবং বিজ্ঞ(!!!)ও বটে।

ধন্যবাদ আপনাকে।
২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

ভাইগো আমাকে নিয়ে আপনার এত এত বিস্ময় কেন ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০

লেখক বলেছেন: আপনাকেও +

১৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাই এরা যেভাবে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ব্যাবসা করে তাতে সত্যিই করুণা হয়। কত কষ্ট করে মানুষের পিছে পিছে ভিক্ষুকের মত ঘুরে ঘুরে কাজ করে তা দেখলে মায়া হুয়। আমি এর থেকে এই অল্প টাকায় ফুটপাতে দোকান দিয়া হকার হওয়া অধিক আত্মমর্যাদাসম্পন্ন কাজ বলে মনে করি। হকারের তো তাও কর্মগৌরব আছে, এদের আছে শুধুই ভিক্ষুকের অসহায়ত্ব। বন্ধুর সাথে নির্লজ্জ্ব ব্যাবসা, একমাত্র ছাগল শ্রেণীর পক্ষেই সম্ভব। হকার তো তাও অন্যদের থেকে পাচ টাকা কম দামে বন্ধুরে জিনিসটা দিতে পারে, অথবা চাইলে কেনা দামেই, এরা এতই অসহায় যে তাও পারে না, আবার আস্ফালন করে। এদের অসহায়ত্বকে করুণা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৮

লেখক বলেছেন: ভাল বলেছেন

১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮
আলনূর বলেছেন: ডেসটিনি ৫০০০(?) লিঃ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: ??

১৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:২৫
আলনূর বলেছেন: ৫০০০ টাকায় শুরু তো ।
১৬. ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৬
লালসালু বলেছেন: ছবিতে টাই ছল না। এখনো নেই। ওপেন সুলেমানি চ্যালেঞ্জ।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: পাইছেন??

১৭. ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪২
লালসালু বলেছেন: আকাশ থেকে পড়ার ইমো হইব! পাইছি। এই ছবি বউরে দেখামু।
১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:২২

লেখক বলেছেন: আমিই জিতে গেছি

(বউয়ের কাছে নালিশ দিয়েন না ভাই)

১৮. ২২ শে মার্চ, ২০১০ বিকাল ৪:০৩
পাহাড়ের কান্না বলেছেন: ডেসটিনিতে খাই নাই তয় অন্য একজায়গায় খাইছি। যেইটা র‌্যাব তুইল্লা দিসে। কনতো এইটা কোনটা?
২৫ শে মার্চ, ২০১০ ভোর ৫:০৫

লেখক বলেছেন: জানি নাত!!!

১৯. ২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪০
হায় ঈশ্বর! বলেছেন: হাম্বা ভাই প্রথম মন্তব্য আপনারে করলাম. প্লাস মাইনাস কেমনে দিমু বুজবার পারতাসি না .
২৫ শে মার্চ, ২০১০ ভোর ৫:০৪

লেখক বলেছেন: আপনি এখনো ছোট আরেকটু বড় হলেই +/- দিতে পারবেন

২০. ২৪ শে মার্চ, ২০১০ রাত ৯:৫২
তাহসিব বলেছেন: আমি আমার এক বন্ধুর অনেক জাড়াজোড়তা ৫০০০ টাকা দিয়েছি ওকে। তারপর আর জানি না, জানতে চাই নি। কারন দেবার সময়ই মনে মনে পুরাপুরি আশা ছাড়া দিয়েছি শুধু ওর জন্য।
২৫ শে মার্চ, ২০১০ ভোর ৫:০৩

লেখক বলেছেন: এখন বন্ধুর কি খবর ?

২১. ২৬ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২১
তাহসিব বলেছেন: এ ব্যপারে আমাকে কিছু বলে না, আর ব্যস্ততা জন্য কথা হয় না।
২২. ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৫
শামীম শরীফ সুষম বলেছেন: বন্ধু যখন দালাল - ডেসটিনি
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

২৩. ১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪২
আরিফ থেকে আনা বলেছেন: লেখায় প্লাস। বারামদীর মন্তব্যর উপর আর কোন কথা নাই।

আর আবুল মিয়া ১১ নং কমেন্টে যেভাবে পিছলাইল তা দেইখা হাসতাছি। উত্তর জানে তয় ব্যাডার সময় নাই =p~
১৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: তিনি বড়ই ব্যাস্ত মানুষ

২৪. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৩
সিনসিয়ার বলেছেন: আফসুস আমি ডেসটিনিতে যাই নাই, তাই এখনো টাই পরতে পারি না।
২২ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৮

লেখক বলেছেন: ভাইগো আমিও :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৫. ২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
কবুতর সন্ধানী বলেছেন: আমার ঐ বন্ধু আমাকে ডেসটিনি ব্যাপারে কিছু বলে না।
ডেসটিনি একটা ভালো চাপাবাজির ব্যাবসা। যাতে আপনার লেজ কাটা যাবে, অন্যেরও লেজ কাটতে হবে। ভালো থাকুন।


t.c
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন

২৬. ২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: আপনার লেখাটা আবার পড়লাম। দেখেন ভাই। ডেসটিনির সাথে অনেক দিন হলো সম্পৃক্ত আছি।

আপনার ভিতর যে জিনিষটা কাজ করছে সেটা হচ্ছে "ভয়"। আমি কি পারবো??

কারন হিসেবে বলবো আপনার পরিচিত কত গুলো ব্যর্থ মানুষ॥ যারা ডেসটিনিতে জয়েন করে, এই করব, সেই করব বলেছিল। আপনি যতগুলো উদাহরন দিলেন তাতে সব ব্যর্থ মানুষের পরিচয়। আচ্ছা আপনার কি পরিচিত একজন ব্যক্তিও নেই? যিনি ডেসটিনি থেকে সফল হয়েছেন? যদি না থাকে, তাহলে আমি বলবো আপনার মূল্যবোধ আপনাকে বাধা দিচ্ছে। কারন আপনি ব্যর্থ মানুষদের দেখতে পাচ্ছেন।

দেখেন ভাই। প্রতি বছর এস. এস. সি. কিংবা এইচ.এস.সিতে অনেক ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। সবাই কি পাশ করে? সিম্পলি ব্যাপার করেনা। এটাই সত্য।

এই যে, ঢাকা কোচিং, ফোকাস, রেটিনা, ইউ,সি.সি. বিশ্ববিদ্যালয় কিংবা মেডিক্যাল ভর্তির যে সব কোচিং আছে, এরা দাবি করে এদের সফলতার হার ৮০%, ৯০% ৯৫%। আসল ব্যাপার কি তা আপনি আমি সবাই জানি। ঐ ক্ষেত্রে ঐ সকল প্রতিষ্ঠানের কোন দোষ হয়না, হয় সব ডেসটিনির।

এম.এল.এম. একটা চলমান প্রক্রিয়া। এখানে অনেকে আসবে, সফল হবে, ব্যর্থ হবে, কাজ করবে না, আবার কিছু পর এসে কাজ করবে, সফল হবে, ব্যর্থ হবে, একটিভ হবে, নেগেটিভ হবে এটাই স্বাভাবিক।

আপনি আমাকে ফলো করবেন, একদিন সময় পেলে "মানুষ কেন এম.এল.এম. থেকে ব্যর্থ হয়।"তার উপর একটা ব্লগ লিখবো। জেনে নেবেন, আসর রহস্য কোথায়। তবে এক কথায় বললে "মনোবল" হারিয়ে ফেলে। বিস্তারিত ব্লগে লিখবো।

---------------------------------------------------------------------------------
ডেসটিনি টিকে আছে কেন জানেন? শুধুমাত্র "ডেসটিনি সেলস ট্রেনিং সেন্টার"-এর জন্য। র্দুভাগ্য বশত কোম্পানী শুরুর প্রথম দিকে এই প্রতিষ্ঠানটি ছিলনা। যার ফলে আপনার এবং আমার পরিচিত অনেক ব্যক্তি যথাযথ ট্রেনিং এর জন্য ব্যর্থ হয়েছে।

অনেক সময় ভাবেন অনেক গুরুত্বপূর্ন প্রশ্নের কেন উত্তর দেয়া হয়না। যেমন আপনার এই ব্লগটার সারমর্ম হচ্ছে, ডেসটিনি-তে কেন নিত্য প্রয়োজনীয় পন্য নেই। ভাই, বাইরে থেকে অনেকে অনেক ধরনের হিসেব নিকেষ মিলায় কিন্তু একটাও মেলে না। কারন সম্ভব নয়। ধরুন। আমি পড়ি সমাজ কল্যানে। এখন যে ব্যক্তি সমাজ কল্যান সম্পর্কে বেশী অবগত নয়, সে অনুমান করে এখানে, "সমাজের যাতে কল্যান হয় সেই সম্পর্কে পড়ানো হয়। কিন্তু কি পড়ানো হয়, বিশদ আকারে বিষয়বস্তু সে অবগত নয়। হয়ত অনেক সময় আন্দাজ করে। কিন্তু সেটা সত্যি হয় না। কিন্তু সমাজ কল্যানে যে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজী, পরিসংখ্যান, সাইকোলজী পড়ানো হয়। এটা অনেকেই জানেন না।

ঠিক তেমনি ডেসটিনি সম্পর্কে বাইরে বসে অনেকে গবেষনা করেন (কমিশন প্লান, ইনসেনটিভ সম্পর্কে) কিন্তু স্যতি কথা হচ্ছে ওটা কেবলই অনুমান।

আপনার প্রশ্নের এবং প্রায় ১০০০ প্রশ্নের উত্তর এখানে দেয়া আছে। কিন্তু সত্যি কথা হচ্ছে এটা পড়ার ধ্যৈর্য অনেকের নেই। কারন তারা শুধু তর্ক করতে ভালবাসে। জানতে নয়।
২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আপাতত হাসি পাইছে।

(তাই হি হি)

পরে উত্তর দিতে চেষ্টা করব।

ধন্যবাদ (হাসানোর জন্য)

৩০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: . :( :( :( :( :( :(

২৮. ৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৯
হুপফূলফরইভার বলেছেন: 'আ-কা-আ' মনে কয় ধরা খাইছে
হেতিরে ডেসটিনি মোবারকবাদ।

চমৎকার যুক্তিযুক্ত লেখায় পোস্টে 'ডাবল ++'

একি সাথে ডেসটিনিরে *-- মাইনাস।

ডেসটিনি লইয়া আমার অভিজ্ঞতা View this link
৩০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: আপনার কাহিনী জেনেত ঐ আবুলের উপরআমারই মেজাজ খারাপ হয়ে গেল।


আমাদের এরা অবশ্য অনেক ভদ্র, সময় আছে কিনা আগে নিশ্চত হয়ে নেই।

২৯. ০৮ ই মে, ২০১০ রাত ২:০২
ফারজান ওয়াদুদ বলেছেন: অনেকের চোখ খুলে দিবে এই পোস্ট আশা করি।
++++
০৮ ই মে, ২০১০ রাত ২:১২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩০. ০৮ ই জুন, ২০১০ দুপুর ১২:১৬
আড়িপাতা বলেছেন: ডেসটিনির tree পলেনটেসন সমপরকে বিসতারিত বলবেন কি?১০০০০টাকা দিলে নাকি টাকা কয়েক গুন হয়
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৬

লেখক বলেছেন: বিস্তারিত জানি না যে ভাই

২৬ শে জুন, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: সোজাসুজি ধন্যবাদ

৩২. ১১ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪
মেঘের ছায়া বলেছেন: ভাল লিখসেন। আমারে আমার এক ফ্রেন্ড ডেস্টিনিতে জয়েন করানোর জন্য উইঠা পইরা লাগসিল। কোনরকমে অর হাত থিকা বাচলাম।
১৩ ই জুলাই, ২০১০ রাত ১:১১

লেখক বলেছেন: ভাই কি আর বলব

আমাকে প্রতিদিনই ধরে

১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৪. ২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
স্তব্ধতা' বলেছেন: লেখাটি এত কম পাঠ হলো কেন? চোখ এড়িয়ে গিয়েছে মনে হয় সবার।চমৎকার লেখা+++
২৮ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৯

লেখক বলেছেন: সবার চোখ এড়িয়ে যায়

ঐটাই আমার দুখখ

|-) |-) |-) |-) |-) |-) |-)

৩৫. ২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৭
আধারের আলো বলেছেন: "অনিক ভাই ডেসটিনিতে যায়ে ৫০০০ টাকা দিয়ে আমি শুধু টাই পরা শিখছিলাম''

দারুণ হৈছে

২৭ শে জুলাই, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: আফসুস আমি ডেসটিনিতে যাই নাই, তাই এখনো টাই পরতে পারি না।

৩৬. ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১১
আসকওয়ানমি বলেছেন: লেখক বলেছেন: আফসুস আমি ডেসটিনিতে যাই নাই, তাই এখনো টাই পরতে পারি না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:২৪

লেখক বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :((

৩৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৫
রাখালছেলে বলেছেন: মোঃ আবুল কালাম আজাদ সাহেব মোটেই খারাপ যুক্তি দেয়নি । কি এখন কেউ কি কিছুই বলবেন না ।।।আসেন তার যুক্তি খন্ডন করি ।

১ - মোঃ আবুল কালাম আজাদ বলেছেন :

দেখেন ভাই। প্রতি বছর এস. এস. সি. কিংবা এইচ.এস.সিতে অনেক ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। সবাই কি পাশ করে? সিম্পলি ব্যাপার করেনা। এটাই সত্য।


ভাইজান আপনার কথা শুনে মনে হচ্ছে ডেসটিনির লোকেরা পরিক্ষা দিতে বসছে ।কিন্তু আসলেই কি তাই !! তাই যদি হয় তাহলে ৫০০০ টাকা ক্যান দিতে হয় । পরিক্ষা ফিস ??? আপনার কথায় বস হাসতে পারছি ।
ঐ টাকাটা কৈ যায় ?? আপনার হয়ত মামা খালু চাচা নানা দাদা কিংবা আব্বারা ঐখানের ডিরক্টর যাতে আপনার টাকাটা ডাইরেক্ট জলে যায় না কিন্ত ভাইজান আমার কষ্টের টাকা দিয়া যখন ভর্তি হব তখন আমার জানার অধিকার আছে আমার টাকার কোন খাতে যাচ্ছে এবং আমার কি লাভ হচ্ছে >>>>>>>



২- এই যে, ঢাকা কোচিং, ফোকাস, রেটিনা, ইউ,সি.সি. বিশ্ববিদ্যালয় কিংবা মেডিক্যাল ভর্তির যে সব কোচিং আছে, এরা দাবি করে এদের সফলতার হার ৮০%, ৯০% ৯৫%। আসল ব্যাপার কি তা আপনি আমি সবাই জানি। ঐ ক্ষেত্রে ঐ সকল প্রতিষ্ঠানের কোন দোষ হয়না, হয় সব ডেসটিনির।



জ্বী জনাব ঐসব প্রতিষ্ঠান আমাদের চলার পথের সাহায্যকারী জ্ঞান দেয় । কিন্তু আপনারা কি দ্যান । হ্যা আপনারাও জ্ঞান দ্যান তবে তা অন্যকে ক্যামনে পথে বসান যায় । আপনারা বলেন মালয়শিয়া নাকি এমএলএম ব্যাবসা করে এত উন্নত দেশে পরিনত হয়েছে । আমি বলি আপনারাও তো বাংলাদেশেও তো ২০০০ সাল থেকে বাংলাদেশে ধান্ধাবাজী করছেন ।
আপনারা কি পারছেন কিছু করতে ????????


জ্বী জনাব ইতিহাস একদিনে রচনা হয় না । ইতহাসের একটা পাতার বয়স একহাজার বছর । আপনাদের পাপের ফল হাতে নাতে পেয়ে যাবেন । যদিও জানি এক চোরেরও চুরি অস্বীকার করার অধিকার আছে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১০
নীল কষ্ট বলেছেন: ভালো লেখা।
ঐ ডেসটিনিতে মানুষ কেন গিয়ে সময় নষ্ট করে বুঝিনা।
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আমিও বুঝি না

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৪০. ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৩০
জুল ভার্ন বলেছেন: প্রিয় হাম্বা, আপনার পুরোনো পোস্ট ঘেটে এই পোস্ট পড়ে খুব ভালো লাগলো। একটা কথা যদি আমরা সবাই মনে রাখি-তাহলে 'ধরা' খাবার ঝুকি অনেকটাই কমে যাবে। পৃথিবীতে কোনো কিছু "সহজে" অর্জন করা যায়না। যা কিছু সহজে অর্জিত হয়-তার পিছনেই একটা খারাপ লুকিয়ে আছে। কাজেই আমরা যেন সব সময় সহজ প্রাপ্তির দিকে না দৌড়াই।

শুভ কামনা। +
০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: পুরনো পোষ্ট পড়ার জন্য অনেক বেশি ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৩

লেখক বলেছেন: . B-)) B-)) B-)) B-))

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বলনা বলনা কি হয়েছে তোর.......

কি আবার হবে- বুঝে গেছি আমাদের দেশে কোন দলই বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাই আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই