লেখক হবার স্বপ্নের শুরু যখন ক্লাস টুতে পড়ি। লেখকরা বই কেমনে লেখে এটা জানার জন্য খুব করে চেষ্টা করি। লেখক হবার জন্য আমার অদম্য ইচ্ছা শক্তি কাজ করত।
ক্লাস নাইনে পড়ার সময় আমার একজন শিক্ষক বলেছিলেন ভালো ছাত্র হিসেবে আমার হাতের লেখা ভালো নয়। তারপর হাতের লেখা ভালো করার জন্য লিখতে থাকলাম। এইচ এস সি পাশের পর সমমনা বন্ধুদের নিয়ে গড়ে তুললাম "উদীয়মান সাহিত্যিক ও পাঠক সমাবেশ"। ১৯৯৬ সালের ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে বের করলাম আমার সম্পাদনায় প্রবর্তনা। ১৯৯৭-এর একুশে বইমেলায় প্রকাশিত হলো গহীন ভালোবাসায় কবিতার কার্ড বৃহস্পতি ছদ্মনামে। তারপর মার্চে জনকন্ঠে ছাপা হলো একটি ফিচার। অক্টোবরে মুক্তকন্ঠে ফিচার, যায়যায়দিন সাপ্তাহিকীতে কোচ সার্ভিস বিশেষ সংখ্যায় লেখা। তারপর ১৯৯৮ সালে প্রথম উপন্যাস "এলে তুমি অবেলায়"। এভাবে চলতে থাকলো। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে থাকতে করি "বিস্মরণ সাহিত্য সংসদ" ওখান থেকে আমরা ঊবর্শী নামে পত্রিকা প্রকাশ করতাম, ক্যাম্পাসের খবরের সাথে সাথে ক্যাম্পাসের ক্ষুদে লেখকদের লেখা গল্প কবিতা ও প্রকাশ হতো। ঐ সময় ছোঁয়া প্রকাশন নামে একটি প্রকাশনা সংস্থা করারও উদ্যোগ নিই, ওখান থেকে তিনটি বই প্রকাশিত হয়- গহীন ভালোবাসায় (পারভেজ রানা), গোপন অপরাধ (যাযাবর স্বপন) ও ভালোবাসা দাও (পারভেজ রানা সম্পাদিত ৮ জন লেখকের লেখা কবিতার কার্ড)। ক্যাম্পাসে থাকতে ক্যাম্পাসের সুবিধা অসুবিধা খবর নিয়ে লিখতাম প্রথম আলোয়। বিস্তারিত প্রতিবেদন লেখার কারণে আমাকে নিয়ে প্রশাসন তটস্থ থাকতো।
২০০৮ সালে জ্যোতি প্রকাশ থেকে প্রকাশিত হলো ঝড়ের শেষে গল্পের বই। আমার লেখা ১০টি গল্পের একটি বই। যেগুলি ছিল ক্যাম্পাসে বসে লেখা। অনেকেই বিভন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
তারপর জীবিকার টানে প্রকৌশলী আমি মন দিলাম প্রকৌশলী পেশায়। কিন্তু, লেখালেখি নিয়ে একটা কিছু করার স্বপ্ন আবারও আমাকে তাড়া করে। আহবান করলাম লেখকদের জন্য একটি সংগঠন গড়ার জন্য। একে একে আমরা সংঘটিত হলাম, বাংলাদেশ রাইটার্স গিল্ড নামে। এবারের (২০১২ সালের) একুশে বই মেলার জন্য এখন পর্যন্ত আটটি পাণ্ডুলিপি প্রস্ত্তুত হয়েছে। খুব শিঘ্রী ওগুলো প্রেসে চলে যাচ্ছে। সংগঠনের অনেকেরই হয়তো প্রথম বই বের হবে। সবচেয়ে আগে যে লখক পাণ্ডলিপি দিলেন এম এম ওবায়দুর রহমান (আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক), ওনার এটা হবে প্রথম প্রকাশিত বই, ব্লগের জনপ্রিয় লেখক চার-পাঁচটি জাতীয় পত্রিকায় (মৌচাকে ঢিল, যায়যায়দিন, সাপ্তাহিক, আমার দেশ, ইত্তেফাক, আরও যে কতগুলি পত্রিকাতে উনার লেখা ছাপা হয়েছে উনি নিজেই হয়তো জানেন না ) যার লেখা ছাপা হয়, এটাই হবে উনার প্রথম বই। ভাবছি বইটি যখন প্রকাশিত হয়ে আসবে, উনার অনুভূিত কেমন হবে!? বিস্ময়কর নাকি প্রশ্নবোধক? ছেলেরা বাচ্চা হওয়ার প্রসব যন্ত্রণা টের পায় না, তবে বই প্রসব করার যন্ত্রণা বোধ হয় ছেলে লেখকরা পেতে পারেন। আমাদের এখন একটাই স্বপ্ন সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের সারথী হয়ে আসতে পারেন, সমমনা লেখক-পাঠক। আগামী জানুয়ারিতে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ রাইটার্স গিল্ড-এর লিটল ম্যাগ
আমাদের সাথে যোগাযোগের জন্য-
পারভেজ রানা-০১৯১৩৩৩৬১২৭, [email protected]
ওবায়দুর রহমান[email protected]
ইস্টার্ন ট্রেড সেন্টার, (স্যুইট-৫, লেভেল-০৮)
৫৬ পুরানা পল্টন লাইন, ভিআইপি রোড, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

