somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই প্রকাশের গল্প: চক্র

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু বই প্রকাশ এবং লেখকের অনুভূতি শেয়ার করব এখন থেকে।
ঢাকার বইরের একজন লেখিকা, গল্পের বই প্রকাশের জন্য যোগাযোগ করেন। তারপর পাণ্ডুলিপি জমা দেন, একটা গল্প আগেই জমা দিয়েছিলেন। আমাদের ভালো লেগেছিলো। ঢাকা বইমেলা উপলক্ষ্যে ডিসেম্বরেই প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু, তিনি সবার সাথে আলাপ করে জানালেন, ফেব্রুয়ারির বইমেলাতেই বই চাই তাঁর।
এর মধ্যে ডিসেম্বরেই আমার জীবনের মোড় ঘুরে গেলো। ইত্যকার নানা ঝামেলায় সবগুলি বইয়ের কাজ পেছাতে থাকলো। বইয়ের বানান সংশোধনের কাজ এক দফা করার পর লেখিকা জানালেন, ঠিক মত হয়নি, আর তিনি অক্টোবরে যে স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন, নিজে এখন কিছু ভুল বের করেছেন, আর তার আস্থার জায়গায় আর একজন ব্যক্তি ছিলেন, যিনি সাত সমুদ্রের ওপারে আছেন, ভালো বানান সংশোধন অথবা এক কথায় সম্পাদনা ভালো বোঝেন। সেই জুলিয়ান সিদ্দিকীকে স্ক্রিপ্ট মেইল করা হলো। অবশেষে, তিন/চার দফা নিজে দেখে ফেব্রুয়ারির ১২ তারিখের দিকে চূড়ান্ত পাণ্ডুলিপি মেইল করলেন। সব সময় উনি বলতেন, আমার বইয়ে তাড়াহুড়া দরকার নেই, ভালো করে করেন। আমার প্রথম বই, কোনো ভুল যেন না থাকে। নিজে দুইটি নমুনা বই পাঠিয়ে ছিলেন, ঐগুলির কোনো একটার মত করে, বাইণ্ডিং করতে বলে ছিলেন। আমাদের চেষ্টার অন্ত ছিল না। তারপরও বইমেলার সময়ে প্রেসগুলিতে যে চাপ থাকে, আমাদের দেরি হচ্ছিলো, আমি চেষ্টা চালাচ্ছিলাম পরিস্থিতির উন্নতি ঘটাতে। লেখিকা বললেন, ২২ তারিখ (২২ ফেব্রুয়ারি ২০১৪) আমি মেলা্য় যাবো, মেলায় আমার বই পাবো তো? আমি বলেছিলাম, পাবেন।
২২ ফেব্রুয়ারি ২০১৪ মেলাতে আমাদের দু'টি বই প্রকাশিত হলো, একটি মাজহার মোশাররফের স্বপ্ন-সূর্য-প্রাণ, আর একটি সাদিয়া সুলতানার 'চক্র'। চক্র বইটি, লেখিকার অনেক দিনের সাধনার ফসল। ইতিপূর্বে লেখা গল্পগুলি থেকে যেন সিন্ধু সেচে মুক্তা আনা হয়েছে।
লেখিকা মেলায় এলেন, স্টল থেকে বই কিনলেন। আমি কাছাকাছিই ছিলাম। আমাকে আগে কখনো দেখেননি, আমিও তাকে দেখিনি, আগে শুধু ছবিই দেখেছি। গত পাঁচ মাস ধরে আমাদের কথা হচ্ছে। তিনি আমাকে চিনতে পারলেন। আমার দিকে ধীর পদক্ষেপে হেটে এলেন। হাতে তার বই 'চক্র'। চোখে মুখে সৃষ্টির অনুভূতি। বইটি উল্টে-পাল্টে দেখছিলেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তার চোখ ভিজে আসছে, আমারো কী একটু চোখে জল আসছে? বই প্রকাশ নিয়ে যত, প্রতীক্ষা, প্রকাশকের প্রতি অভিযোগ, সবকিছুই কী আজ জলে ভেসে যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×