গাংচিলের অপার্থিব দুপুর !
১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গ : নগরের সব কর্ম ব্যস্ত ব্লগারদের , যারা এখন ক্লান্ত , ক্ষুধার্ত , আর কিছুটা আশাহত , সেইসব ব্লগারদের ।
গাংচিলের অপার্থিব দুপুর !
কবি তোমায় স্বাগতম ,
স্বাগতম এই রঙ্গমঞ্চে ,
সাজ পোশাকের আড়ালে ,
শোন কবি ,
গাংচিলের এই অপার্থিব দুপুরে -
নিঃসঙ্গ বেদনার বুনন আজ ,
তোমাকে আঁকতেই হবে , একে দাও -
ওই প্রজাপতির ডানায় ।
গতজনমের পাপ সব মুছে গেছে ,
জলের শব্দে , শেওলার মেটে ঘ্রানে
নদীর জলে মাছরাঙ্গার ছায়ায় ,
জলজ গল্পের ভিড়ে ।
অর্জুনের ডালে বসে থাকা -
ওই ধূসর দোয়েলের ডাকে ,
বেদনা তুমি খুঁজে পাবেনা কোথাও ,
পাবেনা শুন্য নদীর তীরে ,
বহুকাল আগে সেই কবে -
বেদনা হারিয়ে গেছে কষ্টের আড়ালে ।
ঝর্ণার নিচে ঠান্ডা জলে
সেই সুপ্রাচীন কাল থেকে বেঁচে আছে ,
আছে কান্না , কোকিলের ছন্দ ।
সূর্যের আলোয় শিশিরের মরণ ,
জলজ গানে অচিন আহ্ববান ,
লেখা হয়ে গেছে রূপকথার গল্পে ।
জীবন তার ফুরায়নি প্রেমহীন ,
ঘাসের ডগায় ফেলে আসা পায়রার চিহ্ন
মুছে যায় নাই তখন , অবেলায় ।
লীন মধ্যাহ্নের রূপরেখায় ,
নিমের প্রাচীন তলায় –
মহাভারতের পৌরাণিক আখ্যান
শুভ্র পাগলের চোখের কোণে
জল হয়ে জমে থাকে !
ডাহুকের পালকে অপার্থিব নকশা
জেগে থাকে , তাকে ডাকে -
অন্য অভিসারে , কালো মায়ায় ,
প্রেমহীন কাব্যে !
**********
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন