আমি এখন পুরোপুরি চলচিত্র নির্মাতা
তৌকির
আলোচিত টিভি অভিনেতা তৌকিরের ব্যাস্ততার অবসরে
এই স্টারের মুখোমুখি সংক্ষিপ্ত সাক্ষাৎকার
: এতোদিনের ব্যাবসাটা ছেড়ে দিলেন!
:: হ্যাঁ। ১২-১৩ বছরতো করলাম। এক ব্যবসার জন্য অনেক সময়। মন চাইলো অন্যদিকে চেষ্টা করি। আসলে সব দিক ঠিক মত হয়ে উঠছিল না। চলচিত্রে সময় দিতে গিয়ে ব্যাবসায় মনোযোগ কমে যাচ্ছিল। তাই ঠিক করলাম একটা নিয়েই থাকি।
: চলচিত্র ব্যবসার কথা বলছেন। এ ব্যবসা তো আপনার কাছে নতুন।
:: আসলে আমি যা হতে চাই, সেখানেই কাজ করতে চাই। এটা আমার সপ্ন ছিল। স্বপ্ন বাস্তবায়নে এখানে চলে এসেছি। দেখা যাক কি হয়।
: তাহলে আপনাকে এখন পেশাদার চলচিত্রকার ও ব্যবসায়ী বলা যায়।
::এ মুহুর্তে বলতে পারেন। আবার যদি দেখি এখানে ভাল কিংবা সুবিধা করতে পারছিনা, অন্য ব্যাবসায়ও চলে যেতে পারি।
: নতুন ব্যবসায় আপনার প্রথম প্রজেক্ট কি?
::একটি সিনেমা নির্মান করেছি। নাম রূপকথার গল্প নিয়ে নির্মিত হবে। এ মাসেই শুরু করছি।
: আপনি কি অভিনয় করছেন?
:: হ্যাঁ।
: আর কারা থাকছেন?
::এখন বলতে চাচ্ছিনা।
: আপনি যেহেতু পুরোপুরি চলচিত্র নির্মানে মনোযোগ দিয়েছেন তাহলে চ্যানেলের চলচিত্র কেন?
:: চ্যানেলে সিনেমা নির্মান করলে তারা বিজ্ঞাপনের মাধ্যমে টাকাটা উঠিয়ে আনতে পারে। লস হয় না। তাছাড়া মেইন স্ট্রিমের সব সিনেমা কিন্তু পরিবেশ ও পরি¯িহতি অনুকুল নয়। আর নিজেও এ ধারার সিনেমার প্রতি আগ্রহী নই।
: কিন্তু সারাবিশ্বে তো এ ধারা যাকে মেইন স্ট্রিম এসব সিনেমার কদর বেশী।
:: সেটা ঠিক। কিন্তু বিকল্প বা এ ধারার সিনেমাও তো দর্শক দেখে। আবার এ ধারার সিনেমা গুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রেজেন্ট করা যায়। মেইন স্ট্রিমের সব সিনেমা কিন্তু প্রেজেন্ট করা যায় না ।
: তাহলে কি আপনি দর্শক কাসিফিকেশন করে সিনেমা নির্মান করেছেন?
:: সেটা আমার দায়িত্ব না। দর্শক কোন সিনেমা দেখবেন না দেখবেন , সেটা তাদের দায়িত্ব। তারা এ সিনেমা দেখতেও পারেন না-ও-দেখতে পারেন।
: তার মানে আপনি মেইন স্ট্রিমের সিনেমা কখনই করবেন না ?
:: এ মুহুর্তে এ ধরনের সিনেমা নির্মানে প্রস্তুত নই। পরিস্থিতি ভাল হলে তখন হয়তো করবো।
: আপনি পুরোন ব্যাবসা ছেড়ে সিনেমায় নেমেছেন। ভাল করতে না পারলে কি করবেন?
:: অন্য ব্যাবসা করব। তাছাড়া এটা কতদিন ভাললাগে, তার ওপর নির্ভর করছে কি করব। আমি কনফিডেন্ট এখানে ভালো করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


