somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কোন বাংলাদেশ?

২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলম


ছুটির দিন বলেই ঘুম থেকে একটু দেরী করে উঠেছি। ডাইনিং টেবিলে বসে নাস্তা খাচ্ছিলাম আর ”প্রথম আলো”তে ডঃ জাফর ইকবালের লেখাটা মনযোগ দিয়ে পড়ছিলাম। হঠাৎ বাইরে থেকে উচ্চ ভলিউমে গান ভেসে এলো ”আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া আপনে...”। প্রথমে ততোটা মনযোগ দেইনি, পরে মনে হলো ২১শে ফেব্র“য়ারীতে হিন্দী গান কেন বাজাচ্ছে? অন্তত একদিন বাংলা গান বাজাতে পারতো। কারণ আমরা একদিনের জন্য বাঙালী সাজি ১লা বৈশাখে, একদিনের জন্য ভালবাসি ১৪ই ফেব্রুয়ারী আর একদিনের জন্য মাকে ভালবাসি ”মাদার্স ডে”তে। আমাদের সবই একদিনের অভিনয় তাই আজকের দিন অন্তত উচ্চ ভলিউমে বাংলা গান আশা করেছিলাম।

ঘটনা যদি এখানেই শেষ হতো তাহলে আফসোস ছিলনা। ছোট ভাই রায়াত যখন বললো যে হিন্দী গান বাজানো হচ্ছে শহীদ মিনারে, তখন চমকে গেলাম। ছাদে গিয়ে বাইরে মাঠে তাকিয়ে দেখি সত্যি। ২১শে ফেব্র“য়ারী উপল্েয মাঠে একটি শহীদ মিনার বানানো হয়েছে তাতে যথারীতি অনেক ফুলের স্তুপ। পাশে সিডি প্লেয়ার থেকে উচ্চ ভলিউমে ভেসে আসছে ”আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া আপনে...”।

স্টার প্লাসের হিন্দি সিরিয়ালের প্রতি মেয়েদের দুর্নিবার আকর্ষন সবারই জানা। সংসারের নোংরা ঝগড়া ঝাটি, অবৈধ সম্পর্ক, পরকিয়া এগুলোই মুখ্য বিষয়। একাধিক বিবাহ, অবৈধ সন্তানকে পরিবারের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা প্রভৃতি সেসব সিরিয়ালের মুখ্য বিষয়।

মায়েরা এইসব নোংরা সিরিয়াল দেখেন, পাশে বসে দেখে তাদের সন্তানরা। এসব সন্তানদের মনের উপর এই অশ্লীল সিরিয়াল গুলো কতখানি নেতিবাচক প্রভাব ফেলে তা বোঝার জন্য মনোবিজ্ঞানী হবার প্রয়োজন পড়েনা।

দোষ তাদের নয় দোষ আমাদের। আমরা হিন্দী গান, সিনেমা বা সিরিয়ালের বিরোধিতা করি কিন্তু এর পরিবর্তে তারা কি দেখবে তা বলতে পারিনা। আমাদের সিনেমা অশ্লীলতায় ভরপুর, নাটক আকর্ষন করেনা, গানের সুদিন অনেক আগেই শেষ। দুই-একটা মান সম্মত কাজ হয়না বা হচ্ছেনা তা বলবোনা। প্রচন্ড পিপাসায় এক ফোটা ঠান্ডা পানি পিপাসা কমায়না বরং হাজারগুনে বৃদ্ধি করে।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×