আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত ছুঁয়ে এসেছো,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর-ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো
আমি কখনও যাইনি জলে,কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানামেলা গাঙচিলে
এই গানের মাঝে নিভে যায় বাতি থেমে যায় মাইক। অন্ধকার হলঘর থেকে মৃদু গুঞ্জন ওঠে। ভেসে আসে শিশুর কান্না। মৃদু গুঞ্জনেই গমগম করে খচাখচ ভর্তি ইউনিভার্সিটি ইন্সটিউট হল। আর সেই মৃদু কিন্তু গমগমে গুঞ্জন ছাপিয়ে ভেসে আসে মৌসুমী ভৌমিকের নরম মোলায়েম আওয়াজ। জ্বলে ওঠে শ্রোতা-দর্শকের হাতের মোবাইল ফোনের বাতি। মাথার উপর তুলে ধরা এক হল মোবাইল ফোনের আলোতে মোহময় পরিবেশে মৌসুমী গাইতে থাকেন-
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও
বলো নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না-বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে?
যদি ভালবাসা না-ই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো?
কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে?
ভীষণ কোমল গলায় কোন বাজনা ছাড়াই গাইতে থাকেন মৌসুমী। দুলে দুলে গান মৌসুমী। চোখ বন্ধ করে গান। মন দিয়ে, প্রাণ দিয়ে, সমস্ত শরীর দিয়ে গান করতে থাকেন মৌসুমী। অন্ধকার হলে, মোবাইল ফোনের আলোয়, খালি গলায় মৌসুমী গাইতেই থাকেন-
আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দ্যাখো
এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচামরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে!
হলভর্তি মানুষ গলা মেলায় মৌসুমীর সাথে। গমগম করতে থাকে এক হাজার মানুষের একসাথে মৃদু গলায় গাইতে থাকা গান। গলা মেলাই আমিও। তখন আর এই গানটি শুধু মৌসুমীর থাকে না। মৌসুমী তখন আর শুধু একজন নন। এক হাজার মানুষ তখন হয়ে ওঠে মৌসুমী ভৌমিক। দুলে দুলে গায়। মন দিয়ে, প্রাণ দিয়ে গায়। সমস্ত শরীর দিয়ে গায়-
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি
আমি দুচোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দুচোখ পেতেছি
তাই তোমার কাছে এসে আমি দুহাত পেতেছি।
মৌসুমী ভৌমিক ও মুগ্ধ আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫৭টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন
গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন
মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
কাটাতারে ঝুলে থাকা যাযাবরদের শহরতলী,জন্মদিনের ব্যাপক শুভেচ্ছা

মহাকালের শ্রোতে ক্ষুদ্র সময়ের আমরা একেকজন যাযাবর মিলে গড়ে উঠেছি Shohortoli
সোনালী সেই দিনগুলো থেকে কবি আসাদের মাহাত্ম্য কিংবা সেই খোলা চিঠি। নীলিকা থেকে প্রস্থান অথবা জেলখানার চিঠি। কেমন করে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।