ইংরেজীতে ডিক্টেশন চলে মাথার পিছনে। মাথা ভোঁ ভোঁ।
সারাদিন ছুতোরের খুটখুট। র্যাদা চলে কাঠে, মাথায়। স্পিরিটের ঝাঁঝালো গন্ধ। এলোমেলো এলোমেলো। ঘরদোর। মাথার ভিতর। এলোমেলো এলোমেলো।
নিউমার্কেট ঘুরে ঘুরে কিছুই না কেনা। স্মৃতির সরনি বেয়ে কলেঙ্গা বাজার। চেনা দোকানের পছন্দের চা। গরুর মাংস, কাফ মাসল। সিনার হাড়। ক্ষিরি গুর্দা। আন্ডার কাটের টুকরো। হাতের ভার বেড়ে চলে। প্লাষ্টিকের ব্যাগ ছেঁড়ে ছেঁড়ে। ক্লান্তি গরমের। সারাদিনের নানা হ্যাপার। ফোলা পা টেনে টেনে উঠে বসি ট্যাক্সিতে। হিমেশ রেশমিয়া গেয়ে ওঠেন, এ হুজুররররররর... তেরা তেরা তেরা সুরুরররররররর... বিনীত নিবেদন, গানটা বন্ধ করুন। হিমেশের ভক্ত হিন্দুস্তানি ট্যাক্সিওয়ালা গাড়ি দাঁড় করায় রাস্তার ধার ধরে।
আমি নেমে আসে অন্ধকার রাস্তায়। অন্য ট্যাক্সির খোঁজে। এবং কোন ট্যাক্সিই না পেয়ে অগত্যা বাসের জন্যে আধঘন্টা বেজার মুখে দাঁড়িয়ে থাকি রাস্তায়। ফোনে পরামর্শ পাই, ট্যাক্সির নম্বর নিয়ে পুলিশে কমপ্লেন কর! হায়! পুলিশে কমপ্লেন! দুইহাতভর্তি গরুর গোশত, মাথার ভিতরে ঝনঝন ঝনঝন। পুলিশে কমপ্লেন!
ডিক্টেশনের সাথে চলে লেহার কুড়কুড়ে। অ্যাকোয়াগার্ড জল দেয় টুং টাং টুং টাং শব্দে। শাকিরা একমনে গেয়ে চলে ল্যাপিতে।
আমি লিখি শততম পোষ্ট।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।