খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

অর্কুট

২৪ শে মে, ২০০৭ সকাল ১১:৫০

শেয়ারঃ
0 0

এইমাত্র আমার অর্কুটের প্রোফাইল উড়িয়ে দিয়ে এলাম।
একটা সময় প্রচুর সময় দিয়েছি অর্কুটকে। প্রচুর স্ক্র্যাপ, প্রচুর বন্ধু। দিব্যি লাগত। কিন্তু ইদানিং টানটা কমে এসেছিল। কমে এসেছিল স্ক্র্যাপ, আড্ডা। ভাল লাগছিল না।

কিছুদিন আগেও ভেবেছিলাম ডিলিট করে দেওয়ার কথা কিন্তু আমার ৬৪টি পাঙ্খার কথা ভেবে মন সায় দেয় নাই। বারো হাজার স্ক্র্যাপ ডিলিট করেই ক্ষান্ত দিয়েছিলাম।

আজ উড়িয়েই দিলাম। সকাল সকাল।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অর্কুটঅর্কুট ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ সকাল ১১:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মে, ২০০৭ সকাল ১১:৫৬
কালপুরুষ বলেছেন: কাজটা কী ভাল হইলো? আমারো আগ্রহ কমে গেছে। আজকাল খুব কম যাই। সবাই অভিযোগ করে স্ক্র্যাপ না করার জন্য। আর কত? ভাল লাগে না তেমন।
২. ২৪ শে মে, ২০০৭ সকাল ১১:৫৭
কৌশিক বলেছেন: অর্কুট কি কোন খাবার জিনিস! কেমন টেস্ট! রেসিপি কি?
৩. ২৪ শে মে, ২০০৭ সকাল ১১:৫৮
শ্যাজা বলেছেন: গুগল মামুর কাছে রেসিপি আছে কৌশিক:-))

এট্টু হেরেই জিগাই লও...

ঠিক কালপুরুষ।
সব সময় অভিযোগ, স্ক্র্যাপ নাই কেন? ভাল লাগে না!
৪. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:০১
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: আমার বউকে পড়াইলাম। কি যে নেশা আল্লাই জানে! ব্লগেরই বা কি নেশা সেটাও আমার বউ বোঝে না। :P
৫. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:০১
ভাস্কর চৌধুরী বলেছেন: কাজটা এক্কেরে ভাল হয়নাই....
৬. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:০৫
অঃরঃপিঃ বলেছেন: গুড জব। এখন ফেসবুকের জমানা, অর্কুটের বেইল নাই
৭. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:০৫
(অ)গাণিতিক বলেছেন: আপনারে দেখে আমি উৎসাহ পেয়ে গেলাম!!!
খুব ভাল কাজ হইছে!!!
অর্কুট কোন কামের যায়গা না।
৮. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:০৫
শ্যাজা বলেছেন: মহবুব মুর্শেদ,
অর্কুটের নেশায় আসক্ত পোলাপাইনগো দেইখা নিজের আসক্তি ছুইটা গ্যাসে! গ্যাসে এসএমএস'এর নেশাও। ব্লগে আটকে আছি .. দেখা যাক...

ভাস্কর,
মন বান্ধিয়া বেরিয়ে এলাম। মন্দ লাগতেসে না!
১০. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:১৩
শ্যাজা বলেছেন: তারপরেও অনেকেই থেকে যাবেন গোলাপি।

অ:র:পি:,
কার যে বেইল আছে আর কার নাই কেডায় জানে...
১১. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:১৩
রাগ ইমন বলেছেন: শ্যাজা , কইয়ো না ! ঃ(
এইটা ঠিক , ওই সব অর্কুট , মর্কুট , ফেস বুক , জরপিয়া , কোন্টাই টানে না ।

বন্ধুদের পাল্লায় পড়ে রেজি করি , আমার রাজি ঐ পর্যন্তই । তার পর আর ঢুকি না ।

বন্ধন মুক্তির অভিনন্দন ! অতীত মোছা কঠিন হয়ে যায় কিছু "ভালোবাসাময় অযৌক্তিক মুহূর্তের " জন্য !
১২. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:১৬
কৌশিক বলেছেন: আমার পুরোটা মাথার উপর দিয়ে গেল। গুগলের রেসিপির দরকার নাই।
১৩. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:১৯
শ্যাজা বলেছেন: ইমন,
অতীত কি মোছা যায়? বোধ হয় না!
কত কী থেকে যায় অনিচ্ছাতেও...

'যায় দিন নাকি ভালই যায়' কিন্তু সব দিন সত্যিই ভাল ছিল না, থাকে না।
তারপরেও অনেক কিছু রয়ে যায়। কিছু ইচ্ছায় কিছু অনিচ্ছায়...
১৪. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:২১
শ্যাজা বলেছেন: ওরে...
কে কোথায় আছো রে...
অর্কুটের একখান নেমন কৌশিকেরে দ্যাও রে...
১৫. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:২৫
রাগ ইমন বলেছেন: অতীত ? হা হা হা হা
ভালো বলেছো সোনা ।
চোখের সামনে দেখিতেছি , বিয়ের পরেও ঝাক্কাস বউ নিয়া , আগের "অবসেশন " ভুলতে না পারা ।

আচ্ছা , শ্যাজা , কোন নেশারু রে চিনো ?
প্যাথেড্রিন , কোকেন , হেরোইনের চেয়ে " কোন নারীর প্রতি " নেশা কি বেশি তীব্র?

পারলে জিজ্ঞেস করে জানিয়ো তো !

১৬. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:২৫
কালপুরুষ বলেছেন: কৌশিক,
অর্কুট হইলো এক ধরণের নেট ছারপোকা। কুট কুট কইরা মগজের গিট্টু কাটে। মগজ আলগা কইরা তারপর ছাইড়া দেয়।
১৭. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:২৮
কালপুরুষ বলেছেন: কৌশিক ও মাশাঃ
আমার ২৬০ + ২৬০ টাকা। অর্কুট গুনে কুট কুট কইরা মগজে কামড়াইতাছে। টাকাটা পাইলে আর কামড়াইবোনা।
১৮. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৮
অনাহুত আগন্তুক বলেছেন: আমি একটা সময় hi5 নিয়ে বেশ সময় নষ্ট করেছি.. তারপর আবার আমার প্রোফাইলের সব মুছে ফেলে কিছু হাড়টাড় রেখে দিলাম.. মাঝে মাঝে মনে হয় সব মুছে দেই কিন্তু বন্ধুদের দেয়া প্রোফাইল কমেন্টগুলো মুছতে ইচ্ছা করে না.. কেমন যেন লাগে.. মুছতেও ইচ্ছে করে না.. আবার নিজের সম্বন্ধে লিখতেও ভালো লাগে না..

facebookটা ভালো .. কিন্তু ওই একইরকমতো.. থোড় বড়ি খাড়া - খাড়া বড়ি থোড়..
১৯. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১২:৫১
অনাহুত আগন্তুক বলেছেন: আমি মাঝে মাঝে একটু confused হয়ে যাই.. মানুষ আড্ডা মেরে কত সময় কাটায় - সময়টুকু যে নষ্ট হয় তা না.. kindof entertainment তাই না ? অরকুট, হাইফাইফ তো ঠিক একইরকম কিছু জিনিস!
২০. ২৪ শে মে, ২০০৭ দুপুর ১:৫৮
অঃরঃপিঃ বলেছেন: শ্যাজা, রাগ ইমন কিন্তু আমার দিকে ইঙ্গিত দিছে। ওর ধারণা আমি ওর প্রতি অবসেসড। হইতেও পারে। আমি সিজোফ্রেনিক এফ.এদের প্রতি সেই মেডিক্যাল যুগ থেকে আগ্রহী। এরতে ইনটেরেস্টিং পিস এই জগতে খোদা বানায় নাই। রাগু আর ছাগুই এই ব্লগে আমার সকল বিনোদন
২১. ২৪ শে মে, ২০০৭ দুপুর ২:০০
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আমিও ছাড়ছি তৃতীয়বারের মতো ..
দুই মাস আগে ।
২২. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:১৭
আরিফ জেবতিক বলেছেন: "শ্যাজা, রাগ ইমন কিন্তু আমার দিকে ইঙ্গিত দিছে " কেমনে কি জামাই মিয়া?
২৩. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:২৯
শ্যাজা বলেছেন: আমিও সেটাই ভাবতেসিলাম জেবতিক। আগা মাথা কিসুই জানি না তাই খামোশ খাইয়া রইসি।

রাগুদিদি,
এক নেশারুরে তো ভাল কইরাই চিনি। এককালে করে নাই হেন নেশা নাই তয় এখন মাঝেমধ্যে জলজ নেশা ছাড়া আর কিসুতে নাই। তবে জিগাইলে কইতে পারবে না এমন প্রশ্নও নাই! জিগায়া জানামু নে।

আমার মত কইতে পারি, এই সমস্ত নেশা যারা করে, নারী মাংসের দিকে নজর দেওয়ার সময় তাদের কম। আর যাদের নারী শরীরের নেশা তারা তো এক মাংসে বেশিদিন সন্তুষ্ট থাকে না। মুখ বদলানোর জন্যে একের পর এক মুখ বদলে বদলে যায়।

বিয়ের পরেও যদি একজনের প্রতি তীব্র আবেগ থেকে যায় তবে সে তো ভালবাসা। সে কী ভোলা যায়?
২৪. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৬
প্রজাপতি বলেছেন: আসলেই মুক্তি। আমিও ত্যক্ত, মহা ত্যক্ত। তোমাকে তাই অভিনন্দন।
তবে একটা উপকার হয় অরকুটে, জরুরী মুহুর্তে মেসেজটা দিয়ে রাখা যায়। অপরিচিতিদের সাথে প্যাক প্যাক নাই বা করতা, শুধু পরিচিত বন্ধুদের মাঝে একটা যোগাযোগ থেকে যেতো।
ধুর, আমার একটা সুইট টেস্টিমোনিয়াল গেলো :-(
২৫. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৯
আরিফ জেবতিক বলেছেন: ভয়ে ভয়ে জিগাই,বিয়ার পরেও আমার বিড়ি খাওয়ার নেশাটা রয়া গেছে? এটা কি দোষের?
২৬. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:৫০
শ্যাজা বলেছেন: ওহহো...
মাথায়ই ছিলো না যে তোর টেষ্টির কথা!
কিন্তু টেষ্টিগুলো যায় না, শুধু পাশ থেকে নামটা চলে যায়, কে লিখেছিল। :-))
২৭. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৩
শ্যাজা বলেছেন: বিড়িটা তেনারেও ধাইয়া দেন নাই তো? যদি দিয়া থাকেন তয় দোষের, নইলে ঠিকাছে। ঐটুকুতে কেউ দোষ ধরে না!
২৮. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:০০
রশ্মি বলেছেন: কি করেছো গো? আমার মাথায় হাত!!
২৯. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:০২
আরিফ জেবতিক বলেছেন: হে তার খায়।আমি দেই না।তার এক প
৩০. ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:০৩
শ্যাজা বলেছেন: মাথায় হাত দিস না। আপিসে বসে আছিস, মন দিয়ে কাজা এখন:-)
৩৪. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
হযবরল বলেছেন: অর্কুট জাতীয় বস্তুতে আগ্রহ কখনোই পেলাম না। অনলাইনে এই সামহ্যেয়ার বাদে কোথাও আগ্রহ পাই না। মধ্যপ্রদেশ এর এক বন্ধুর গুঁতোয় মাস ছয়েক আগে খুলেছিলাম। নয়জন বন্ধু আছে। প্রতি দু-মাসে একবার খুলি। তবে অর্কুট একটা লাভ দিয়েছে, এসএম৩ সেখান থেকে আমার জন্মদিন জেনে গিয়েছিলে। ফলে অনেক শুভকামনা পেয়েছি।
৩৫. ২৪ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
শ্যাজা বলেছেন: ওরে ব্যাকুল মন রে...

আয় আয়. বোস আরাম করে.

পথে কষ্ট হয় নাই তো মাণিক?

তা নিজের ঘরে একখান মাদুর-টাদুর পাত, একটু লোকজন বসে গাল-গপ্প করবে তো নাকি?!

(ক্লোজআপ স্মাইল)
৩৬. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:২৮
ইশতিয়াক জিকো বলেছেন: অর্কুটে থাকে পাখাগণ। এবং প্রত্যয়নপত্র। চিরকুট খাতা। টুডেজ ফরচুন। শব্দশব্দ খেলা। এক ক্লিকে বন্ধুলাভ। অন্য ক্লিক। বন্ধু ডিলিট। অ্যালবাম মেলে ধরে বারোটা ফটো। ফুটো দিয়ে চুইয়ে পড়ে রাশিরাশি প্রোফাইল। প্রোফাইলটাই সব, বিপণণরাজ্যে। শব্দদখল থাকা চাই তাই। আত্নপ্রচারণার মোহে পড়ে নিতম্ব আটকে থাকে কম্পউটার চেয়ারে। আর অর্কুটবৃত্ত থেকে ছিটকে বেরিয়ে, কোথায় যাবেন আর, প্রোফাইলটা ঢুকে যায় ফেসবুকে। বেছে নেয়ার স্বাধীনতা এখন বাইনারি। আছে ফেসবুক, খোলাবুক। হাইফাইভ, জরপিয়া। তেলাপিয়া বা হলুদিয়া, কিছু একটা আপনাকে বাছতে হবেই। হবেই। বেই। এই।
৩৭. ২৪ শে মে, ২০০৭ রাত ৮:৩৩
অলৌকিক হাসান বলেছেন: অর্কুট কবেই বাদ দিয়া দিছি। মাঝে মাঝে hi5 পাশাপাশি facebook। তবে এখন ব্লগে ফুলটাইম আছি।
৩৮. ২৪ শে মে, ২০০৭ রাত ১০:২৩
ব্যাকুল মন বলেছেন: মাদুর কিনতেই বাইরইসি শ্যাজা :-)
৪০. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:০৬
দ্রোহী বলেছেন: যাক বাবা! বাঁচা গেল, নেশাটেশা করিনে!
-
একটু ইয়ে খাই, একটু ইয়ে করি........এই নিয়েই দিব্যি বেঁচে-বর্তে আছি।
৪১. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:১৬
রাগিব বলেছেন: অর্কুট ব্যাটা তুর্কি, স্ট্যানফোর্ডে পেইজ আর ব্রিনের সাথে (গুগলের প্রতিষ্ঠাতা) পড়তো। শুরু থেকেই গুগলে আছে (তার মানে মিলিয়নিয়ার হয়ে গেছে ইতিমধ্যেই)। আমার পাশের এক বিল্ডিং এই ওর অফিস। অর্কুট ওর শখের প্রজেক্ট ছিলো, পরে ওটা গুগলের অফিসিয়াল সার্ভিস হিসাবে শুরু হয়।
৪২. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৩১
সুনাগরিক বলেছেন: আজ পর্যন্ত অর্কুট খালি শুনেই গেলাম। জি-মেইলের প্রথম দিকটার ইউজার হয়ে (যখন মাত্র ৫টি অফার করা যেত) কত জনকে অফার দিলাম! কিন্তু কেউই অর্কুটে আমারে অহ্বান জানাল না..এখন অবশ্য ইচ্ছাও নেই। আজাইরা খালি সময় নষ্ট।
৪৩. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৪৫
ভেড়া বলেছেন: ওরকুট ভালো জিনিস ।
৪৪. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১:৫২
ভেড়া বলেছেন: একটা প্রোফাইল বানাইতে কতই বা সময় লাগে !! অনেক পুরোনো কোন বন্ধুকে যখন খুঁজে তখন আমার অনেক মজা লাগে ।
৪৫. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১:৫৭
ভেড়া বলেছেন: একটা প্রোফাইল বানাইতে কতই বা সময় লাগে !! অনেক পুরোনো কোন বন্ধুকে যখন খুঁজে পাই তখন আমার অনেক মজা লাগে ।

 

মোট সময় লেগেছে ২.৮৮০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি লিখি আবার লিখি না।
আমি শাহজাদী কিন্তু হাতি ঘোড়া নেই।
ঘুমোতে ভালবাসি, তবে জেগে জেগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ