somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ‘ওটা বেংগা’ বনাম আমেরিকা এবং বিশ্ব মুসলমান।

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘ওটা বেংগা’ একজন মানুষ। অন্তত আমরা তাই মনে করি। তিনি একজন মানুষ ছিলেন একজন হতভাগ্য আফ্রিকান। ইতিহাসের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন ভাগ্য চক্রে। আধুনিক সভ্যতার কপালে এক কলংক তীলক হয়ে আছে এই হতভাগা নির্দোষ মানুষটির নাম। আফ্রিকায় গিয়েছিলেন এক আমেরিকান ব্যবাসায়ী, মিশনারী ধর্মযাজক, ও গবেষক Samuel Phillips Verner (স্যামুয়েল ভার্নার) ১৯৪০ সালে চার্লস ডারউইন এর ‘থিওরী অব ইভোলিউশন’ নিয়ে গবেষনার জন্য। বিখ্যাত(?) এই গবেষক বানর আর মানুষের মধ্যে যোগসুত্র খুঁজে পেতে তার গবেষনা পরিচালনা করে যাচ্ছিলেন!


হতভাগা ‘ওটা বেংগা’
তিনি ছিলেন একজন বিবাহিত পুরুষ। দুই সন্তানের জনক। অথচ তাকে তার নিজ দেশ কংগো থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। তবে তার আগে তার স্ত্রী সহ দুই সন্তানকে অবশ্যই হত্যা করা হয়। এর পরে তাকে চালান করে দেয়া হয় দাস ব্যবসায়ীদের সাথে আমেরিকায় গবেষনা কাজের সহায়তার জন্য। কারণ, তিনি দেখতে অনেকটা মানুষের মত ছিলেন! ‘গবেষক’ স্যামুয়েল বিশ্বাস করতেন যে, এই ‘ওটা ব্যংগো’ মানুষের পূর্ব পুরুষ বানরেরই একটা বংশধর! আর তিনি মানুষের কাছাকাছি (!) পর্যায়ে পৌছে গেছেন বিবর্তনের ধারাবাহিকতায়! অতএব, ডারউইনের বিবর্তন নিয়ে গবেষনায় তাকে কাজে লাগানো যাবে খুব ভালো ভাবেই! এবং ‘ওটা বেংগা’ ক্ষানর আর মানুষ এর মাঝামাঝি একটা জীব হিসেবে বিবর্তনবাদ এর সাক্ষাৎ প্রমান।
আমেরিকান গবেষকদের এই বিষয়ে গবেষনায় সফলতার প্রমান হিসেবে আমেরিকার লুসিয়ানা অ্গং রাজ্যে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে ডারউইন এর বিবর্তনবাদ এর অকাট্য প্রমান (!) হিসেবে বড় গর্বভরে প্রদর্শন করা হয় ‘ওটা ব্যংগো’ কে। এই প্রদর্শনীতে দলে দলে সভ্য (!) শিক্ষিত (!) ও বিজ্ঞানমনস্ক (!) আমেরিকান নাগরিকরা দলে দলে এই ‘আবিস্কার’কে দেখতে ভীড় করে! বানরের খাঁচায়, চিড়িয়া খানায় বিশেষ তত্ববাধানে রাখা মানুষের মত(!) এই জীব (?) কে দেখতে। এক রবিবার সর্বোচ্চ প্রায় চল্লিশ হাজার দর্শক ভীড় কওে আজব এই প্রানী(!)টিকে দেখতে। এইসব দর্শক সেই রবিবার’টায় কি বিশেষ আনন্দ উপভোগ করেছে, তার একটা বিবরণ আমরা দেখতে পাই তথাকথিত এক বিজ্ঞানীর লেখায়, এ ভাবে,
'There were 40,000 visitors to the park on Sunday. Nearly every man, woman and child of this crowd made for the monkey house to see the star attraction in the park ? the wild man from Africa. They chased him about the grounds all day, howling, jeering, and yelling. Some of them poked him in the ribs, others tripped him up, all laughed at him.' ( Phillip V. Bradford and Harvey Blume, Ota Benga: The Pygmy in the Zoo, St Martins, 1992, 269pp.)

উক্ত বিবরণীতে এটা পরিস্কার যে, আমেরিকান সভ্য দর্শক, সভ্য পুরুষ, নারী, আর শিশু, তরূণ, যুবক, যুবতী তথা আবালবৃদ্ধবনীতা নির্বিশেষে মিলে ‘মানুষ এর মত’ দেখতে এই আজব জীবটি (!)কে সারাটা দিন তেড়ে নিয়ে বেড়িয়েছে, আমাদের দেশে যেমন ছোট ছোট শিশুরা খোলা মাঠে মালিক বিহিন কোন বানর বা নেড়ি কুকুরকে তেড়ে নিয়ে বেড়ায়, ঢিল ছোঁড়ে, খোঁচা দেয়, মজা করে, খেলা করে, ঠিক সেভাবেই!! আধুনিক বিশ্বে মানবতা, ব্যক্তিস্বাধীনতা আর প্রগতির তীর্থভূমী বলে দাবীদার আমেরিকার বুকে এই জঘন্যতম কান্ডটি কিভাবে ঘটতে পারল পুরো আমেরিকান সরকার ও জনগন এর চোখের সামনে, সে প্রশ্ন আজকের বিশ্বে আজও এক বিষ্ময় বটে!
এর পরে হতভাগা ‘ওটা ব্যংগো’কে নিউইয়র্ক এর Bronx Zoo নামক চিড়িয়া খানায় বানরের সাথে, বানরের খাঁচায় একটা জীব(!) হিসেবেই রাখা হয়! চিড়িয়া খানায় অনেকটা মানুষের মত (!) দেখতে নতুন এই জীব! এর আগমনের সুসংবাদটি উক্ত চিড়িয়াখানার তৎকালীন পরিচালক Wiliam T. Hornaday Av‡gwiKvi zoological society's bulletin এ তাঁর নিজের আর্টিকেল এ তুলে ধরেন এভাবে;
'On September 9, a genuine African Pygmy, belonging to the sub-race commonly miscalled "the dwarfs,". . . Ota Benga is a well-developed little man, with a good head, bright eyes and a pleasing countenance. He is not hairy, and is not covered by the "downy fell" described by some explorers…. He is happiest when at work, making something with his hands.' ( Wiliam T. Hornaday, 'An African Pygmy', Zoological Society Bulletin, No. 23, October, 1906, pp. 301-302.)চিড়িয়াখানার যে অংশে বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং’দের রাখা হয়, সে অংশেই একটা বানরের খাঁচায় এই আজব জীব ‘ওটা ব্যংগো’ কে রাখা হয়!! তার সাথে একই খাঁচায় তার সাথী হিসেবে একটা টিয়া পাখি এবং উড়যড়হম' নামক একটা শিশু ওরাং ওটাংকেও রাখা হয়! উৎসুক দর্শনার্থীদের সুবিধার্থে তার খাঁচার সামনে পরিচিতি হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখে রাখেন;

The African Pigmy, "Ota Benga."
Age, 23 years. Height, 4 feet 11 inches.
Weight, 103 pounds. Brought from the Kasai River, Congo Free State, South Central Africa, by Dr. Samuel P. Verner.

ধীরে ধীরে এই খবর পুরো আমেরিকা জুড়ে রটে গেলে কোন কোন বিবেকবান ব্যক্তি এ নির্মম ও লজ্জাকর ঘটনার নিন্দায় মূখর হয়ে উঠেন। বিশেষ করে আমেরিকার কালো নিগ্রোরা বিক্ষোভ আর প্রতিবাদ এ ফেটে পড়েন। প্রতিবাদকারীদের বাদ প্রতিবাদে বিরক্ত হয়ে আমেরিকার স্বনামধন্য বিশ্বখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস এ ১৯০৬ সালের ১০ই সেপ্টেম্বর এইসব বিরোধিতাকারীদের সমালোচনা করে এক উপসম্পাদকীয় লেখা হয়। তাদের সেই উপসম্পাদকীয়তে লেখা হয়েছিল,
We do not quite understand all the emotion which others are expressing in the matter ... It is absurd to make moan over the imagined humiliation and degradation Benga is suffering. The pygmies ... are very low in the human scale, and the suggestion that Benga should be in a school instead of a cage ignores the high probability that school would be a place ... from which he could draw no advantage whatever. The idea that men are all much alike except as they have had or lacked opportunities for getting an education out of books is now far out of date ("Man and Monkey Show Disapproved by Clergy." The New York Times, September 10, 1906, pg. 1.) (ধরনী, দ্বিধা হও!!)
দীর্ঘ আন্দোলন, বাদ-প্রতিবাদের পরে অবশ্য ‘ওটা বেংগা’ মুক্তি পেয়েছিলেন, কিন্তু ততদিনে প্রৃথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। নিজ দেশ কংগোতে আর ফেরা হয়নি তার। চিড়িয়াখানা থেকে মুক্তি পেলেও তিনি মানবেতর জীবন থেকে মুক্তি পাননি। মুক্তি পাবার কিছুদিনের মধ্যেই তিনি আক্রান্ত হন ডিপ্রেশন এ। এরই এক পর্যায়ে তিনি চুরি করা এক রিভলবার দিয়ে নিজের মাথায় নিজেই গুলি চালান। ১৯১৬ সালের ২০শে মার্চ মাত্র ৩২ বৎসর বয়সে তিনি সভ্যতাগর্বীত আমেরিকার গালে এভাবেই চপেটাঘাত করেন আত্বহত্যা করার মাধ্যমে।
মাত্র একটি শতাব্দী আগেও আমেরিকার শিক্ষিত ও সভ্যতাগর্বীত জনগন একজন কালো মানুষকে নিয়ে এই জঘন্য ও লজ্জাকর কাজটি করেছে, বা করতে পেরেছে যখন, তখন আমরা অবাক হয়েই ভাবতে বাধ্য হই, সেই আমেরিকা কোন মুখে আমাদের, এই বিশ্বের দেড়শত কেটি মুসলমান, যারা আজ থেকে দেড় হাজার বৎসর আগেই ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষকে ‘মানুষ’ হিসেবে দেখতে ও তাদের যথাযথ স্বীকৃতি দিতে শিখেছে, তেমনটাই শিখিয়েছে বিশ্বকে, সেই তাদেরকে, সেই মুসলমানদেরকে মানবতা শেখাতে আসে! আর আত্বপরিচয়হীন মুসলমনারাও যখন মানবতা, মানবিক মুল্যবোধ শেখার জন্য উদগ্রীব হয়ে আমেরিকাকেই প্রভূ মেনে বসে, তখন আমরা লজ্জায় মরে যাই! আর বোধ হয় কবরে শুয়েও লজ্জা পান হতভাগা ‘ওটা বেংগা’ নিজেও

ছবিিট হতভাগা ‘ওটা বেংগা’র












সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৬
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×