somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামপন্থীদের রাজনীতিতে যাদের এলার্জি আছে, তাদের প্রতি--

১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামি শিক্ষায় শিক্ষিত, ব্যক্তিজীবনে ইসলামি আদর্শকে নিষ্ঠার সাথে ধারন করতে সচেষ্ট কোন ব্যক্তি যদি রাজনীতির মাঠে সক্রিয় হন, তিনি যদি কোন রাজনৈতিক দল গঠন করেন, বা কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী হন, তা হলে যে কথাটা তাঁকে শুনতে হবে তা হলো, তিনি ‘ধর্ম নিয়ে রাজনীতি’ করতে এসেছেন। তিনি ‘মৌলবাদী’। এরকম শত বিশেষণ। ভাবখানা, তিনি রাজনীতিতে এসে বিরাট অন্যায় করে ফেলেছেন।
ডাকাতের ছুরি নিয়ে যদি কোন ডাক্তার অপারেশন টেবিলে আসেন, তখন কিন্তু কেউ বলেন না, ডাক্তার মশাই ‘ডাকাতি’ করতে এসেছেন। বা একজন ডাকাত যদি ডাক্তারের সার্জিক্যাল বে¬ড কারো গলায় ধরে ডাকাতি করে, তখনও কিন্তু কেউ বলবে না যে, ডাকাত ব্যাটা ‘অপারেশন’ করছে!
আসল কথা, ধর্মীয় শিক্ষা ও অনুশাসন মেনে যদি কেউ রাজনীতি করেন, তা হলে তাঁর পক্ষে রাজনীতির প্রতিপক্ষ হিসেবে লোকমান হত্যা, বা ভোট ডাকাতি করতে শামিম ওসমান হওয়া, কিংবা আন্দোলনকে বেগবাণ করতে যাত্রীভর্তি বাসে গান পাওডার দিয়ে মানুষকে জলন্ত পুড়িয়ে মারা সম্ভব নয়। কারণ, ইসলাম এসবের জন্য কঠোর শাস্তি ও পরিণতির কথা তাকে জানিয়ে রেখেছে।
আর একটা কথা, যারা ইসলামি অনুশাসন মেনে চলার চেষ্টা করেন, তারা সাধারণত মানুষ হিসেবে ভাল হন। মেধা আর মননেও তারা অধিকাংশ ক্ষেত্রেই চৌকষ। (একেবারে হাল আমলে নিশ্চয়ই জাফর গংরা শাবিতে এর প্রমাণ পেয়েছেন) তারা যদি রাজনীতিতে না আসেন, তা হলে এ মাঠটিতে অযোগ্য, মূর্খ, সন্ত্রাসীরা জেঁকে বসবে, এটাই স্বাভাবিক।
অধিকতর যোগ্যতাসম্পন্ন ইসলামপন্থীরা কেন তাদের চেয়ে মূর্খ ও অযোগ্যদের দ্বারা শাসিত হবেন? যোগ্যরা যদি রাজনীতির মাঠে না নামেন, তা হলে দেশের কি পরিস্থিতি হয়, তা প্রায় আড়াই হাজার বৎসর আগে প্লে¬টো বলে গেছেন এভাবে "One of the penalties of not participating in politics is that you will be governed by your inferiors."
তবে সর্বাবস্থায়ই ভোটের সময়, বা রাজনীতির মাঠে ইসলামী আবেগ ও জজবাকে ভোটারদের মন জয়ে ব্যবহার, যেমন মোনাজাতরত ছবি টানিয়ে ভোট প্রার্থনা, হাতে তসবিহ, মাথায় হিজাবওয়ালা ছবি ছড়িয়ে দেয়া, এগুলো অন্যায়, নিন্দনীয়, তা যিনিই করুন না কেন, এটাই হলো ধর্ম নিয়ে রাজনীতির নমূনা। আশা করি ইসলামপন্থীদের রাজনীতিতে আগমণ নিয়ে যাদের এলার্জি আছে, তারা বিষয়টি বুঝতে পারবেন।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×