কিছুক্ষণ আগে মাহমদুল হাসান কায়রো একটা পোষ্ট দিয়েছেন নয়াদিগন্ত পত্রিকার জনৈক সাংবাদিকের কথিত ধৃষ্ঠতা নিয়ে। তিনি একই পোষ্ট টা দিয়েছেন সোনার বাংলা ব্লগেও। সেখানে আমি তাঁর ব্লগে পর পর দু দুবার মন্তব্য করেছি, তিনি দুবারই তা মুছে দিয়েছেন এবং শেষে আমাকে ব্লক করেছেন। তাঁকে ধন্যবাদ আমাকে ব্লক করার জন্য।
তার উক্ত পোষ্টে তিনি জনৈক ব্লগার ‘লালপদ্ম’র একটা মন্তব্যের উত্তরে লিখেছেন ‘ যারা মাইনাস দিচ্ছেন দয়া করে বলে যাবেন। না হলে আপনারা সত্যের শত্র“। সত্য সহ্য করতে শিখুন’
তিনি মাদ্রাসা পড়–য়া আলেম ,যিনি আল আজহারের মত মাদ্রাসায়ও পড়েছেন, তার দ্বারা এমন ইর্ষাকাতর ও অন্যের গীবত করে দেয়া পোষ্ট আমার পছন্দ হয়নি, বলে আমি মাইনাস দিয়েছি এবং বলেও দিয়েছি মন্তব্যে, কেন মাইনাস দিলাম। অবকি করা ব্যাপার, যিনি ব্লগে অপরকে সত্য কথা বলা ও সত্য সহ্য করতে শেখার মত পরামর্শ দিচ্ছেন, সেই তিনিই আমার সত্য মন্তব্যটা মুছে দিলেন?
এর পরে আমি দ্বিতীয়বার মন্তব্য করলাম। আমার আক্ষেপ জানিয়ে যে, ইসলাম নিয়ে পড়া একজন উচ্চশিক্ষিত আলেম এর কাছ থেকে এমন আচরণ আমি আশা করিনি। মনত্ব্যটা কড়া হলেও যতটা শালীনভাবে সম্ভব, সেটা করেছি। এবারেওে সেটা তিনি মুছে দিলেন আর আামকে ব্লক করলেন। কিন্তু মজার ব্যপার হলো তিনি ঐ একই পোষ্টে জনৈক ব্লগার মোজতবার মন্তব্যের উত্তরে তাঁকে পরামর্শ দিচ্ছেন ‘সত্য বলতে শিখুন, সত্য শুনতে শিখুন, সেটা হোক আপনার বাবার বিরুদ্ধে’
অবাক করার মতই কান্ড বটে। একজন আলেম (এমন আলেমের হাত থেকে আল্লাহ মুসলমানকে রক্ষা করুন।) অপরকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু নিজে তার উপরে আমল করছেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


