somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভন্ড পীর কাহিনী ও পুরো সত্যের নমুনা! সব সম্ভবের এই দেশে যা ইচ্ছা তাই বলা যায়, লেখা যায়। টাকা থাকলে সব হয়।

২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুবই হাস্যকর। সেদিন প্রথম আলোতে ভন্ড পীর নিয়ে ভয়ঙ্কর সচিত্র প্রতিবেদনটিView this link ছাপা হওয়ার পর সকাল বেলায় আঁতকে উঠি। কি ভয়ঙ্কর! আমি হলফ করে বলতে পারি শুধু আমি না প্রতিটি বিবেকবান মানুষই তখন চেয়েছে ওই ভন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি। সারা দিন প্রথম আলোর এই লেখা নিয়ে হৈচৈ। আমার অফিসেও সবার আলোচনায় ওই একটাই বিষয়।
সকালেই বিডি নিউজ ও প্রথম আলোর ওয়েব সাইটে দেখলাম ভন্ড পীর গ্রেপ্তার হয়েছে। ভালো লাগল। রাতে সব টিভিতে এ নিয়ে প্রতিবেদন দেখলাম। সবাই ভন্ড পীরের পুরো কারবারের সত্যতা স্বীকার করল, প্রতিবেদন দেখালো। ভালো লাগল, এমন একটা নির্মমতার বিপক্ষে সবাই সোচ্চার হয়েছে। পর দিন সব পত্রিকায় এর ফলোআপ ছাপা হলো। সবাই রিপোর্টার পাঠিয়ে এর নিউজ করেছে। সবাই আগের দিনের প্রথম আলোর রিপোর্টের সঙ্গে পুরো একমত হয়েছে। এমনকি কালের কন্ঠও ,View this link প্রথম আলোর পিছনে লাগার জন্যই শাহ আলম যে পত্রিকা বানিয়েছেন। সবাই একই সুরে কথা বলল, ধিক্কার দিল ওই ভন্ড পীরকে। এমনকি সব পত্রিকা ও টিভি সেখানে প্রতিবেদক পাঠিয়ে একই ধরনের ফলোআপ রিপোর্ট করল। কালের কন্ঠও প্রথম আলোর কন্ঠে তাল দিয়ে একই কথা বলল। কিন্তু শুধু জনকন্ঠে এর বিরুদ্ধে লেখা ছাপা হলো। এর পর দিন থেকে কালের কন্ঠও বুঝল এখানে প্রথম আলোর বিপক্ষে যাওয়ার একটা সুযোগ আছে। ব্যাস, আবার লেগে গেলো কাদা ছুড়াছুড়িতে। যে পত্রিকায় আগের দিন নিজস্ব রিপের্টার পাঠিয়ে রিপোর্ট ছাপা হয়েছে সেই কালের কন্ঠেই আবার ছাপা হলো উল্টো কথা। ফটো সাংবাদিক নাকি ভুলিয়ে ভালিয়ে এই ছবি তুলিয়েছেন। এটা নাকি সরকারকে বিব্রত করতে প্রথম আলোর সরযন্ত্র! এটাই পুরো সত্যর নমুনা! তার পর যা হয় আরকি ............কালের কন্ঠ উদ্ভট সব কথা বলতে লাগল স্ববিরোধী কন্ঠে।

গত কাল আবার ভয় পেলাম। পত্রিকায় দেখলাম ভন্ড পীরের পক্ষে ১৫ জন আইনজীবী দাড়িয়েছেView this link । মন্ত্রীর পক্ষেও ১৫ আইনজীবী দাড়ায়না হয়ত। তাহলে প্রশ্ন হলো এই আইনজীবীর ব্যয়ভার কে বহন করছে। এই ভন্ড পীরের মদদ দিচ্ছে কারা? একবার ভেবে দেখুন বিষটা কত ভয়ঙ্কর। তার মানে হতে পারে এর পেছনে হয় বসুন্ধরার শাহ আলম আছে নয়তো দেশের প্রভাবশালী পীরেরা আছেন। এটা আমার নিছকই কল্পনা প্রসূত চিন্তা। কাল প্রথম আলোতে এর দাত ভাঙা জবাবও ছিলো। ওই পীরের সঙ্গে সেই সাংবাদিকের রেকর্ড করা ইন্টারভিউ ছাপিয়ে দিয়েছে তারা হুবহুView this link । এই রেকর্ডের পরও কি কোন প্রমানের দরকার আছে!
তার মানে কি প্রথম আলোর ক্ষতি করার জন্য কি ওই রকম একটা নির্মম ভয়ঙ্কর বিষয়কে প্রশ্রয় দেওয়া সম্ভব! প্রথম আলো কে? প্রথম আলোকে নিয়ে যা ইচ্ছে করুক বসুন্ধরা, এটা ওদের নিজেদের ব্যাপার। কিন্তু তাই বলে এমন সত্য! আংশিক নয়, পুরো সত্যের নমুনা এমনই। তার পরও আমরা গাটের টাকা খরচ করে আট টাকা দিয়ে এমন পুরো সত্য কিনব। প্রশংসা আর সমর্থন করবো শাহ আলমের মতো্ কিংবা ওই ভন্ড পীরের মতো মানবরুপী শয়তানদের। সব সম্ভবের এই দেশে এমন ভন্ড পীরের পক্ষেও যায় লোকজন। হায়রে সোনার বাংলা, পুরো সত্যের নমুনা দেখ।
১৮টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×