উপরের ছবিতে যাকে দেখছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই, তিনি রাম, সাম, যদু- মধু কেউ নন তিনি আনু মোহাম্মদ।
বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক। তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সম্মানিত সদস্য সচিব। জাতীয় সম্মদ রক্ষার সোচ্চার কন্ঠ।
“The world today is more militarized, more monopolized and therefore more vulnerable for the people and environment around the globe. While US led war of terror has been causing more uncertainty, fear and regimentation in every part of the world, corporate power find the atmosphere more compatible for grabbing land, mines and economies with neo liberal (i.e., neo conservative) ideology. Development projects of the 'development' agencies like the World Bank, IMF and the ADB in various countries show how these agencies work on behalf of big corporations and global capital harming development potential and peoples’ lives and livelihoods, turning so called development projects into projects of mass destruction.”
কথাগুলো আর কারো নয় আনু মোহাম্মদ এর। তিনি মিলিটারী আগ্রাসনের বিরুদ্ধে বলছেন, উন্নয়নের নামে বিশ্বব্যাংক আই এম এফ এর মহাজন গিরির বিরুদ্ধে বলছেন, উন্নয়নের নামে আমার দেশের সম্পদ লুটের বিরুদ্ধে কথা বলছেন।
অপরাপর বুদ্ধিজীবিদের মতো সরকার আর বিদেশী বেনিয়াদের চামচাগিরি করে নিজের ভবিষ্যত না গড়ে তিনি সাধারন মানুষের অধিকারের পক্ষে বলছেন।
আই এম এফ এর পলিসির বিরুদ্ধে কথা বলছেন আনু মোহাম্মদ।
তেল, গ্যাস, খনিজ সম্পদ বিদ্যুৎ জ্বালানী রক্ষার কথা বলছেন আনু মোহাম্মদ।
বিদেশী বেনিয়াদের লুন্ঠনের বিরুদ্ধে কথা বলছেন আনু মোহাম্মদ।
এই সেই আনু মোহাম্মদ, গণমানুষের ট্যাক্সের টাকায় পোষা পুলিশ প্রকাশ্য রাস্তায় যাকে বুটের আঘাতে রক্তাত্ত্ব করছে।
গণমানুষের অধিকারের মিছিলে অগ্রণী আনু মোহাম্মদ এর উপর পুলিশের পাশবিক আগ্রাশন।
আবারও মিছিলে আসবে আমার বোন।
আবারও প্রতিবাদে গর্জে উঠবে আমার ভাই।
পুলিশের লাঠি কবে আমাদের থামাতে পেরেছে!
[আমরা নির্লজ্জ-অকৃতজ্ঞ-নপুংসক জাতি আমাদের প্রতিবাদের ভাষা নেই।]
ছবিঃ অনলাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

