সোবেইক দক্ষিণ কোরিয়ার তৃতীয় উচ্চতম পর্বতশ্রেনী কিন্তু সৌন্দর্যে কোনোভাবেই প্রথম দুটোর চেয়ে কম নয়। পর্বতাহোরণ আমার জন্য নতুন নয় কিন্তু শীতকালে এই প্রথম, কারণ অনেক ভয়ঙ্কর আর পিচ্ছিল রাস্তার ধকল সামলে অনেকেই উচূতে পৌছাতে পারে না।
যাত্রা শুরুতে মনে হচ্ছিলো আমাকেও হয়তো থেমে যেতে হবে কিন্তু যেতে যেতে ভালো লাগার পরিমাণ এতই বাড়ছিলো যে, পা আর থামতে চাচ্ছিলো না।
-১৪ডিগ্রি তাপমাত্রা ও আমার জন্য নতুন নয় কিন্তু পর্বতচূড়ার শীতল বাতাশের ঘা থেকে রক্ষার জন্য আমাদের সঙ্গে নিতে হয়েছিলো অনেক ভারী কাপড়। পা পিছলে যেন না যায় এর জন্য ভারী কেডসের সাথে লোহার বিশেষ ধরনের কাটা লাগানো হয়েছিলো, দু-একবার পা পিছলে পড়েওছিলাম। সাথে ছিলো খাবার দাবার পানীয়।
একটা পর্যায়ে মনে হচ্ছিলো এ যেন নিছক স্বর্গ। ৭ কিলোমিটার হেটে প্রাউ ৪৭০০ ফুট উচ্চতার পর্বত চূড়ায় উঠার পর সমস্ত ক্লান্তি মিলিয়ে গিয়েছিলো এক নিমিষেই। এরপর নামতে ইচ্ছে করছিলো না কিছুতেই।
আর কথা নয় এবার কিছু ছবি দেখুন-
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


