ব্লগে ডান-বাম, আলীগ-জামাত লড়াইটা বড় জমে উঠেছে। কেউ চান যুদ্ধাপরাধীর বিচার, কেউ চান জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরন, কেউ চান জামাত শিবিরকে গণপিটুনি দিতে। এত প্রচার প্রোপাগান্ডার পরও ব্লগে অনেকটা অদ্ভুদ ভাবে ডানপন্থীদের বিচরন দিন দিন বাড়ছেই। এবিষয়টা নিয়ে বাম ও আওয়ামীপন্থীব্লগাররা অনেক হাঁকডাক করছেন, কাজের কাজ কিছু হচ্ছেনা। বিষয়টা তাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক।
আমি বেশ কিছুদিন এই ব্লগে বিচরন করছি। নিজে লেখার চেয়ে পড়তে বেশী পছন্দ করি। বেশকিছু মানসম্পন্ন ও জনপ্রিয় ব্লগার ব্যক্তিগত আক্রমন, অশ্লীল ভাষায় গালাগালির কারণে ব্লগ থেকে দূরে সরে গেছেন বা ফাঁদে পড়ে ব্যান হয়েছেন(যেমন: ত্রিভূজ), অথচ সেই সব স্থুল রুচিসম্পন্ন ব্লগাররা বহাল তবিয়তে ব্লগে দূর্গন্ধ ছড়িয়ে যাচ্ছেন। সামহোয়ার ইনের কতৃপক্ষ এব্যাপারে নির্বিকার।
ইদানিং অনেকে সরাসরি রাজনৈতিক পরিচয়ে দিয়ে পোস্ট দেয়া শুরু করেছেন। বিষয়টা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, মানুষে মানুষে মত পার্থক্য, বিতর্ক থাকতেই পারে। কিন্তু ভাষা হওয়া উচিত সভ্য, মার্জিত, যুক্তি ও তথ্যনির্ভর। তাই আসুন সকলে মিলে আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করি, যুক্তিহীন গালাগালি থেকে দূরে থাকি।
আর মডারেটরদের কাছে আহবান, আপনারা বসে বসে না ঝিমিয়ে একটু সক্রিয় হোন। সকল গালিবাজের ব্যান চাই। ত্রিভুজ ফিরে আসুন; হলদে ডানা: গালিবাজদের কারণে ধৈর্য হারাবেন না, ভালো কিছু লিখুন, অনেক নিরব পাঠক রয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



