আমার প্রিয় পোস্ট

মাতৃভূমি

বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা

২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৫

শেয়ারঃ
0 0 0

আমরা সেই সে জাতি
-কাজী নজরুল ইসলাম

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি,
সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি,
আমরা সেই সে জাতি।
তপ-বিদগ্ধ তৃষিত ধ্বরার লাগিয়া আনিলো যারা,
মরুর তপ্ত বক্ষ-নিনারি শীতল শান্তিধারা,
উচ্চ নীচের ভেদ ভাংগি দিলো সবারে বক্ষপাতি,
আমরা সেই সে জাতি।
কেবলি মুসলমানের লাগিয়া আসেনি-কো ইসলাম,
সত্য যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম।
আমীর-ফকীর ভেদ নাই, সব ভাই সব এক সাথী,
আমরা সেই সে জাতি।
নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর সম অধিকার,
মানুষের গড়া প্রাচীর ভাংগিয়া করিয়াছি একাকার।
আঁধার রাতে বোরকা উতারি এনেছি আশার ভাতি,
আমরা সেই সে জাতি।






 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৫
কিরিটি রায় বলেছেন: কেবলি মুসলমানের লাগিয়া আসেনি-কো ইসলাম,
সত্য যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম।
২. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
বুড়া শাহরীয়ার বলেছেন: আহ অনেক দিন পরে পড়লাম কবিতাটি
+
শোকেইস এ রেখে দিলাম
৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
দিগন্ত বলেছেন: "আঁধার রাতে বোরকা উতারি এনেছি আশার ভাতি"
- এই লাইনটা আমার খুব ভাল লাগল।
৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৮
ফজলে এলাহি বলেছেন: নজরুলের জন্য দো'আ না করে পারি না, যখন এসব কবিতাগুলো পড়ি।

মানুষের শেষকর্মই আল্লাহর নিকট ধর্তব্য হয়ে থাকে। আর বিগত দশকে প্রকাশিত নজরুলের একটি লেখা পড়েছিলাম-যার ভাবার্থ ছিল 'নজরুল শেষ জীবনে যে চিন্তা-বিশ্বাসে যে অবস্থানে ছিলেন-লেখাটি পড়ার পর থেকে নজরুলের পরলৌকিক মঙ্গলাকাংখায় অনেক আশাবাদী আমি আল্লাহর করুণায়। আল্লাহ্ নজরুলকে ক্ষমা করুন।
৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৭
ধ্রুব বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে ৫+
৬. ২৩ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:১৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: অনেক দিন পর আবারো পড়লাম।
৭. ২৩ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩২
এম.এ.হামিদ বলেছেন: নজরুল শ্যামা সন্গীত লিখে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। বিয়ে করেছিলেন বিধর্মি। এ ধরনের ভন্ড মুসলামনদের হাত থেকে আমাদের ইমান আল্লাহ বাচান। উনার সিফিলিস রোগ যা কিন যৌন বাহিত হয়েছিল
৮. ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৬
আওরঙ্গজেব বলেছেন: শোকেসে। ধন্যবাদ।
৯. ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৪
কেএসআমীন বলেছেন: শোকেসে রাখলাম আর এম.এ.হামিদকে মুর্দাবাদ জানালাম।

নজরুল আসলে একাধারে মুসলমান, হিন্দু, খ্রীস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছাকাছি ছিল।

 

মোট সময় লেগেছে ০.৯০০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এক যাযাবর। গণকযন্ত্র দিয়ে মানুষের অর্থের সঠিক হিসাব নিকাশ করানো আমার অন্যতম কাজ। অবসরে বই পড়ি, ভালো লাগে প্রকৃতির...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ