somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো বিরুদ্ধে প্রতিবাদ করবো না, করব শুধু তসলিমা নাসরিনের বিরুদ্ধে; কারণ সে নারী...

২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তসলিমা নাসরিন বাংলাদেশের নাগরিক। আমার কাছে তার এই পরিচয়ই বড়। আমার মতো প্রত্যেক বাংলাদেশির যেমন এদেশে বসবাসের অধিকার আছে, তারও সমান অধিকার আছে, যেহেতু সরকার তার নাগরিকত্ব বাতিল করেনি

এই স্বাধীন বাংলাদেশটার জন্মের যারা বিরোধীতা করেছিল, তারা এই দেশে জাতীয় পতাকা উড়ায়। এমপি, মন্ত্রী হয়; জনগণ ভোট দেয়, মেনে নেয়। আমরা যদি সেটা মেনে নিতে পারি, তাহলে তসলিমা নাসরিনকে মানতে দোষ কোথায়?

এই বাংলাদেশ মুসলমানদের দেশ ছিল না। এই দেশে বল্লাস সেন, লক্ষণ সেনরা রাজত্ব করেছে। মুসলমানরা এই দেশ অধিকার করেছে যুদ্ধ করে। ভারত যদি বাবরী মসজিদ (মসজিদ আমাদের উপাসনা কেন্দ্র, আল্লাহ'র ঘর) ভাঙার অনুমোদন দিতে পারে (যেহেতু প্রতিরোধ করেনি) তাহলে তসলিমা নাসরিনকে এদেশে বসবাসের অনুমতি দিতে দোষ কোথায়? মুসলিম বিশ্বের কেউ তো বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি! বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থীরা তসলিমা নাসরিনের দেশে ফেরত আসা নিয়ে এতো বিরোধীতা করে কেন?

বাংলাদেশের অনেক দাপুটে মানুষের সাথে তসলিমা নাসরিনের উঠাবসা ছিল। সেই সুযোগে এইসব মুখোশধারী ভিআইপি শয়তানদের সে চিনতে পারে। এদের সবাই তসলিমা নাসরিনকে ভোগ করতে চেয়েছে, বেশিরভাগ নানাভাবে ভোগ করেছে। এই সত্য কথাটিই তসলিমা নাসরিন প্রচার করেছে এইসব মুখোশধারীদের চিনিয়ে দিতে।

মূলত: এই মুখোশধারীদের মুখোশ উন্মোচনের সুযোগ যাতে তসলিমা নাসরিন না পায় সেজন্যেই এইসব শয়তানদের প্ররোচনায়ই উগ্রপন্থীরা তসলিমা বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে।

ইসলামের বিরোধীতা করে তসলিমা অনেক কিছু লিখেছে। শুধু ধর্মীয় লেখাগুলো বাদ দিলে আর যা লিখেছে তা এই সমাজের বাস্তবতা। আমরা সমাজের বাস্তবতাকে মেনে নিতে পারি, কিন্তু অন্যের মুখে এই বাস্তবতার কথা শুনতে লজ্জা পাই!! আমাদের ভালমানুষী!!!

ঢাকা সহ সারাদেশে প্রকাশ্য রাস্তায় অশ্লীল বই, পত্রিকা, সিডি বিক্রি হচ্ছে। আমরা প্রতিকার করতে পারি না। আমরা তসলিমা নাসরিনের বই প্রকাশ নিষেধাজ্ঞা জারী করতে পারি। এটা আমাদের কি ধরণের মানসিকতা। আবার সেই নিষিদ্ধ বই ই আমরা খুজে খুজে হয়রান।

ইসলাম ধর্মের বিরোধীতা করে লিখেছেন, এমন মানুষের অভাব নেই এই দুনিয়ায়। মুসলিম বিশ্বেও এই সংখ্যা কম নয়। আমরা কারো কিছু করতে পারি না; আমরা শুধু তসলিমা নাসরিনের ফাসি চাইতে পারি। আমাদের কি ক্ষমতা!!

ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্র শুধু আমাদের না, তসলিমা নাসরিনেরও। আর আমার ধর্ম আমি পালন করব, তসলিমা নাসরিন ধর্মের বিরুদ্ধে লিখলেই কি আমি বিধর্মী হয়ে যাব? খ্রিস্টানরা আমাদের রাস্তায় রাস্তায় বিনা পয়সায় বই বিলি করে বেড়ায়, তাতে কি আমরা খ্রিস্টান হয়ে গেছি? কেউ কি বাধা দিয়েছে? তাহলে তসলিমা নাসরিন নারী বলেই তাকে বাধা দিব, এই তো?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
৩৬টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×