somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধান কি জনগণের অভিপ্রায়ের প্রতিফলন?

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২৮, অক্টোবর ২৮, ২০১৩ তারিখের প্রথম আলোতে “কোন সংবিধান, কার সংবিধান ?” শিরোনামে বদিউল আলম মজুমদার এর একটি নিবন্ধ ছাপানো হয়েছে। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন- “প্রধানমন্ত্রী ও সরকারি দলের পক্ষ থেকে কোন সংবিধানের কথা বলা হচ্ছে? নিঃসন্দেহে তাঁরা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা বলছেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। আমাদের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানকে জনগণের ‘এমবডিমেন্ট অব দ্য উইল’ বা ‘অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ’ বলে আখ্যায়িত করা হয়েছে। আসলেই কি সংবিধানের পঞ্চদশ সংশোধনী জনগণের অভিপ্রায়ের প্রতিফলন? নাকি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেরই ফসল?”

এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি সংশোধনীটি পাসের ইতিহাস খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। অবশ্য পাঠকের সুবিধার জন্য ইতিহাসটি তিনি বিধৃত করেও দিয়েছেন। বোধগম্য কারণেই তিনি উপসংহার টানেননি, বলেছেন- “এ ইতিহাস থেকে পাঠকেরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী কি বাংলাদেশের ১৬ কোটি জনগণের অভিপ্রায়ের, না প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন!”

একই বিষয়ে আজ ২৯ অক্টোবর ২০১৩ তারিখের মানবজমিনে “শৃঙ্খলিত গণতন্ত্র ” শীর্ষক একটি লেখায় কাজী জেসিন লিখেছেন- “সরকারি দলের নেতাদের কণ্ঠে ছিল সারাদিন সংবিধান এর সুর। তাদের প্রতিটি ভাষণ, প্রতিটি বক্তৃতায় সংবিধানের নানান বিধির বর্ণনা। কিন্তু আমার প্রশ্ন কে লিখেছে এই সংবিধান যার অজুহাতে জনতাকে শাসানো হচ্ছে? সংবিধান পরিবর্তনের আগে কবে, কোন নেতা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে এসেছিল, কেমন সংবিধান চাই জানতে? এমনকি কমিটি যাদের বেছে বেছে মতামত দিতে ঢেকেছিল তাদের কারও পরামর্শই শোনা হয়নি। তবে কার আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংবিধানে? সরকারি দল যখন একটি রায়ের অজুহাতে, সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে সংবিধান নিজেদের মতো করে সংশোধন করে নিলেন তখন আমরা স্পষ্টভাবে নির্বাচিত স্বৈরতন্ত্রের রূপ দেখলাম।”

এ দুটি লেখাতে বর্তমান সংকটের প্রেক্ষিতে শুধুমাত্র সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন তোলা উচিত এ পর্যন্ত যতগুলো সংশোধনী হয়েছে তার কোনটিতে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছে? নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করলো না, কিংবা গনভোট নিলো না, তাহলে জনমত সম্পর্কে কিভাবে রাজনৈতিক দলগুলো নিশ্চিত হলো? এই সংবিধানে অনেক কাটাছেড়া করা হয়েছে অথচ ৭০ অনুচ্ছেদের মত কিছু কাঁটা রেখে দেয়া হয়েছে যা সংসদীয় গনতন্ত্রের বিকাশের পথে একটি বিরাট বাধা।

সাংসদদের টুঁটি চেপে ধরে কিভাবে গনতন্ত্রের বিকাশ সম্ভব? দলীয় প্রধান যা বলবেন সেটা বিনা বাক্য ব্যয়ে তাদের মেনে নিতে হবে। আমাদের বড় রাজনৈতিক দলগুলি এই ৭০ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে কিছু বলেনা, অথচ মুখে সর্বক্ষণ গনতন্ত্রের কথা বলছেন তারা। কিছু স্পর্শকাতর বিষয় বাদ দিয়ে বাকি বিষয়গুলোতো মুক্ত মতামতের জন্য রাখা যেতে পারে। সংবিধান সংশোধনের মতো বিষয়ে দলের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ না থাকলে গনভোটের ব্যবস্থা এবং ইস্তেহারে উল্লেখ করা হলে সাংসদদের মুক্তভাবে ভোটদানের অধিকার দেয়া জরুরী। আমাদের উচিত হবে রাজনৈতিক দলগুলোর উপর চাপ দেয়া যাতে তারা ক্ষমতায় গেলে এই ৭০ অনুচ্ছেদ সংশোধন করে গনতন্ত্র বিকাশের পথ সুগম করে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×