ত্রিকাল একটি বাংলা রক ব্যান্ড। ওরা থাকে জার্মানীতে। তিনজন জার্মানী আর একজন বাঙালী মিলে ওরা গান করে। মজার বিষয় হল ওরা কিন্তু গান করে বাংলায়। জার্মানরা বাংলা না বুঝলেও কেন জানিনা ওদের গান শুনতে আসে। সিডি কেনে। জার্মানীর নুরেনবার্গ শহরে ওরা গীগে অংশ নেয় বাংলা গান নিয়ে। ওখানকার রেডিও টেলিভিশনে ওদের কথা বলে, বাংলাদেশ এবং বাংলা ভাষার কথা বলে। বিষয়টা মনে ধরার মত। তবে বাংলাদেশ থেকে ওদের তিনটি এ্যালবাম বেরিয়েছে। দুটি সাউন্ডটেক এবং একটি একতার থেকে। সাউন্ডটেকের এ্যালবাম দুটি এক ধরনের স্যাবোটাজ করা হলেও একতারের এলবামটা বাজারে এখনও পাওয়া যায় নাম শুভেচ্ছা। যারা রক গানের ভক্ত তারা অবশ্য ত্রিকালকে চেনে। বিদেশে থেকে অনেকেই গান করে কিন্তু সুদুর প্রবাসে একটা বাঙালী ছেলে বিদেশীদের নিয়ে বাংলায় গান করছে এটাই আশ্চর্য। ত্রিকালের নতুন এ্যালবাম ভিন্ন চার আসছে আজ লেজারভিশনের ব্যানারে। আশাকরি ত্রিকাল ভক্তরা কান জুড়াবেন তাদের প্রিয় ত্রিকালের গান শুনে।
ত্রিকালের নতুন এ্যালবাম ভিন্ন চারের কাভারটা আপনাদের জন্য দেওয়া হল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



