কোম্পানীর বড় বড় পদের ৫ জন ইন্টারভিউ নিতে বসেছে। তাদের একজন রিহানকে বললেন, " আপনার রেজাল্ট তো দেখছি খুবই ভালো, কিন্তু আমাদের দরকার এমন একজন কর্মী, যার ইমাজিনেশন পাওয়ার খুব ভালো। আচ্ছা, আপনার একটা পরীক্ষা নি। আমাদের কোম্পনীর ভবিষ্যত কর্মসূচী হিসেবে আমাদের ইচ্ছা আছে, জন বনজভি কে নিয়ে বাংলাদেশে একটা কনসার্ট করবো। এখন আপনি আমাদের আইডিয়া দেন কোথায় স্টেজ করলে আমরা সুন্দর একটা প্রোগ্রাম করতে পারবো? দয়া করে আর্মি স্টেডিয়াম বা ওই ধরনের কোন কমন জায়গার নাম বলবেন না। ওগুলো আমরা আগেই ভেবে রেখেছি। নতুন কোন আইডিয়া দেন"
রিহান একটু হাসলো। বলল, "আমি তো আইডিয়া দিতে পারবো কিন্তু আমি যে আইডিয়া দেব, সে আইডিয়া অনুযায়ী কাজ করার সামর্থ কি আপনাদের আছে"?
এবার লোকটার একটু প্রেস্টিজে বাধলো। তাদের এত বড় মাল্টিন্যশনাল কোম্পানী, দেশের জ্ঞানী গুণী ব্যাক্তিরা তদের কোম্পনীতে চাকরী করে, আর সেদিনের পুচকে ছোকড়া তাকে এধরনের কথা বললো? মনে মনে একটু বেজার হলেও মুখে তিনি তা প্রকাশ করলেননা। বললেন, "বলুন, আপনার আইডিয়া বলুন"
রিহান এবার একটু আয়েশ করে বসলো। বলল, " ঠিক আছে, তাহলে এক কাজ করেন। যমুনা ব্রীজের ২ পাশে আসা যাওয়ার পথ বন্ধ করে দেন। যমুনা ব্রীজটাই হবে দর্শক গ্যালারী। কোন বসার জায়গা থাকবেনা। যমুনা ব্রীজের এক মাথা থেকে অন্যমাথা পর্যন্ত দর্শকরা দাড়িয়ে উপভোগ করবে জন বনজভির কনসার্ট। আর স্টেজ করা হবে যমুনা নদীতে। বিশাল একটা স্টিমারে অথবা ফেরীতে স্টেজ করা হবে। স্টীমারটা ভাসবে যমুনা নদীর বুকে। কনসার্টটা হবে ভরা পূর্নিমার রাতে, কোন লাইটিং হবেনা। ভরা পূণিমার কোমল জোছনায়, যমুনা ব্রীজ ভর্তি দর্শক উপভোগ করবে জন বনজভির কনসার্ট।"
আইডিয়া শুনে কিছুক্ষন চুপ করে থাকলেন ইন্টারভিউয়ার। ঠিক করলেন, বনজভির কনসার্ট তিনি যমুনা নদীতে করতে পারেন আর না পারেন, এই ছেলেকে তিনি ঠিকই জব দিবেন।
চাকরী পেয়ে গেল রিহান।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



