somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোট থেকে বড় হওয়া, প্রেমে পড়া আর প্রচুর প্রচুর গান শোনা। দেখুন তো, কেউ কি সেই ছেলেবেলায় ফিরে যাচ্ছেন?

১৬ ই মে, ২০১১ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গানের প্রতি প্রবল আকর্ষন বোধ করা শুরু করি যখন ক্লাস থ্রীতে পড়ি। সেসময় ২য় বারের মতো প্রেমে পড়লাম ইউহানা নামের একটা মেয়ের। উফ, কি সেই সব দিন। ও পড়ত করনেশনে, আমি পড়তাম জিলা স্কুলে। বিকেলে ও যেত ব্যাচে পড়তে, আমি ব্যাচ বাদ দিয়ে সাইকেল নিয়ে ওর পিছু পিছু। সেসময় ইংলিশ গান খুব একটা শুনে উঠতে পারিনি। হিন্দি গান খুব শোনা হতো। তখন একটা গান শুনলাম, শুনে মনে হলো গানটা যেন আমার আর "ওর" জন্যই যেন তৈরি হয়েছে। এখনও গানটা শুনলে প্রচন্ড রোমান্টিক হয়ে যাই। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারাও শুনুন। ভালো না লাগলে তখন বলবেন।



পরে দেখলাম গানটার অনেক পুরোনোও একটা ভার্সন আছে।
Click This Link

বছর খানেক ঘুরলাম ওর পিছে। পাত্তা না পেয়ে ব্রেকআপ করে দিলাম। তখন একটু একটু ইংলিশ গান শোনা শিখেছি। প্রচন্ড ভালো লাগত স্টিভ ওয়ান্ডারের এই গানটা:



আর হোয়মের এই গানটা:



প্রচন্ড রোমান্টিক এই গানদুটো শুনতাম আর কল্পনায় কোন এক অপ্সরাকে কল্পনা করতাম। সেই সময় আমরা বন্ধুত্ব হলো আমার ব্যাচে পড়তো একটা মেয়ে এ্যানির সাথে। এ্যানিরা ছিল খ্রীষ্টান। একসময় বন্ধুত্ব আরো গভীর হলো। একদিন এ্যানি আমাকে ওদের বাসায় নিয়ে গেল। পরিচয় হলো ওর বাবা, মা আর ওর ২ বছরের বড় বোন সুজানার সাথে। ওর বড় বোনকে দেখেই মনে হলো আমার কল্পনার অপ্সরা আমার সামনে উপস্থিত হয়েছে। সুজানা যখন আমার গাল টিপে আদর করে দিল, মনের মধ্যে যেন হাজার পাওয়ারের এনার্জি বাল্ব জ্বলে উঠল। আমি পড়ি ক্লাস ফোরে, সুজানা পড়ে ক্লাস সেভেনে। ৩য় বারের মতো পড়লাম এই অসম বয়েসী এক প্রেমে।

তো প্রায়ই যেতাম এ্যানিদের বাসায়। এ্যানি আমার সাথে আড্ডা দিত, আর আমি প্রেম ভরা নয়নে ! দেখতাম সুজানাকে। সুজানাও আমাকে খুব পছন্দ করতো। ও প্রচুর ইংলিশ গান শুনত। একদিন সুজানা আমাকে শুনাল ওর পছন্দের এই গানটা।



শুনার সাথে সাথেই ভক্ত হয়ে পড়লাম গানটার। দিন রাত সারাদিন শুনতাম গানটা। অসম্ভব ভাল লাগত গানটা। এখনও ভাল লাগে, প্রায়ই শুনি।

বছর খানেক পর এ্যানির বাবা বদলি হয়ে গেল অন্য জায়গায়। যাওয়ার আগের দিন সুজানা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। আসলে খুব পছন্দ করত আমাকে, তবে বন্ধুর মতই। সেদিন ও আমাকে একটা নতুন গান শুনাল। বলল, তোর যখনি আমার কথা মনে পরবে তুই এই গানটা শুনবি। ভাববি আমি তোর কাছেই আছি।



খুব শুনতাম গানটা। সারাদিন, সারারাত গানটা শুনতাম। তবে সুজানাকে মাসখানেক পড়েই ভুলে গেলাম। পাষ্ট ইজ পাষ্ট। :P

আরও বেশ কিছু ইংলিশ গান শুনতাম তখন। অত বলে পারা যাবেনা। ২/১ টা বলছি। ফিল কলিন্সের এই গানটা খুব ভালো লাগতো।



কওমার লামবাডা গানটা খুব শুনতাম।


কিছুটা বড় হয়ে শুনতাম সানতানার ব্লাক ম্যাজিক ওম্যান।



খুব ভালো লাগত হিন্দি এই গানটা:


আরো অনেক অনেক গান শুনতাম, শুনছি ভবিষ্যতেও হয়তো শুনবো। ব্লগে ত্রিশঙ্কু ভাইয়ের পোষ্ট থেকে শুনলাম সামার ওয়াইন গানটা।মন্ত্রমুগ্ধের মতো শুনি গানটা সবসময়:


আরাশ আর হেলেনার এই দুইটা গান ১০০% গ্যারান্টি আপনাদের সবার ভালো লাগবে।


পিওর লাভ।

এই পিওর লাভ গানটা কেন যেন বারবার সুজানার কথা মনে করিয়ে দিচ্ছে। সুজানা ও সুজানা.............

সবশেষে আমার নেটের এক বন্ধুর জন্য আরাশ আর হেলেনার এই গানটা।


ব্রোকেন এ্যানজেল।






সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০২
৪৯টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×