somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ - সিডনি শেলডনের বিখ্যাত রহস্যোপন্যাস - দ্যা নেকেড ফেস

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মূলত আমি হরর গল্পের প্রচন্ড ভক্ত। প্রচুর হরর গল্প বই কিনি, পড়ি এবং কিছু লেখার চেষ্টা করি। এছাড়াও ছোট বেলা থেকেই সেবার সব গোয়েন্দা কাহিনী, অনুবাদ, শার্লক হোমস সহ অনেক হরর-থ্রিলার গল্প পড়ে শেষ করে ফেলেছি। কিন্তু সিডনি শেলডনের নাম অনেক শুনে থাকলেও পড়া হয়ে ওঠেনি।

অনেক নাম শুনেছি সিডনি শেলডনের। পড়বো পড়বো করেও পড়া হয়ে ওঠেনি। কিন্তু কি ভেবে যেন সেদিন সিডনি শেলডনের তিনটা বই কিনে ফেললাম। "আর ইউ এ্যাফরেড অফ দ্যা ডার্ক" "দ্যা ন্যাকেড ফেস" আর "মর্নিং নুন এন্ড নাইট"। শেষটা এখনও পড়া হয়নি, ১ম দুইটা শেষ করেছি। আর মুগ্ধ হয়েছি অসাধারন এই লেখকের সেরা রহস্যোপন্যাস পড়ে।

দ্যা ন্যাকেড ফেস

কাহিনী সংক্ষেপ:

নিউইয়র্কের বিখ্যাত সাইকোঅ্যানালিস্ট জাড স্টিভেন্স। বিভিন্ন স্বভাবের অদ্ভূত সব রোগীর আগমন তার কাছে। সমকামী হ্যানসন, জাডের একজন পুরোনো রোগী। হঠাৎ একদিন পিঠে ছুরি খেয়ে মারা গেল হ্যানসন। জাডের সেক্রেটারী ক্যারোলের সারা শরীরে এ্যাসিড দিয়ে ঝলসে দিল কে যেন, সীমাহীন নির্যাতনের মধ্যে মৃত্যু ঘটলো তার। দুজনের সাথেই যোগাযোগ ছিল জাডের। দুটো খুনের জন্যই সন্দেহ করা হলো জাডকে। লেফটনেন্ট ম্যকগ্রিভি আর ডিটেকটিভ এ্যান্জেলি এই কেসের দায়িত্বে আছেন। কিন্তু ম্যাকগ্রিভি তো আসল খুনী বাদ দিয়ে জাডের পিছনেই লেগে আছেন, কোন পুরোনো শত্রুতার জের ধরে নয়তো? এ্যান্জোলি যথাসম্ভব সাহায্য করতে চাইছে জাডকে, কিন্তু পারবে কি? জাডকে কয়েকবার হত্যার চেষ্টা করা হলো। প্রতিবারেই ভাগ্য জোরে বেঁচে গেল জাড, কিন্তু কতদিন? প্রাইভেট ডিটেকটিভ মুডির সাহায্য নিলেন জাড কিন্তু তাকেও হত্যা করা হলো নির্মমভাবে। এ্যান ব্লেক? ওর কি হবে। ডক্টরের কারনে ওর কোন বিপদ ঘনিয়ে আসছে না তো? নাকি সেই জড়িত এই সব নির্মম হত্যাকান্ডের সঙ্গে? আর সেক্স এ্যডিক্ট টেরি ব্লেক? পূর্বে হত্যার রকর্ড আছে তার। সেটা লুকালো কেন জাডের কাছে? নিরীহ জাডের ক্ষতি করতে চায় কে আর কেন? এসব প্রশ্নের উত্তর জানতে হবে জাডকে। বাঁচাতে হবে নিজেকে আর তার প্রেয়সীকে। নিতে হবে এসব নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিশোধ।

যা মনে হয় অনেক সময় কিন্তু তা ঘটেনা। সিডনি শেলডনের গল্পও কিন্তু সেই রকমই।

বছরের সেরা থ্রিলার হিসেবে এ বইকে অভিহিত করেছিল নিউইয়র্ক টাইমস।

বইটা নিয়ে বসে পুরোটা এক নিঃশ্বাসে শেষ করেছি। বুঝতে পেরেছি, সিডনি শেলডন কেন সিডনি শেলডন?

বইটা যেকোন ভালো বুকস্টোরে পাবেন। অনুবাদ বই পড়তে চাইলে আমি ব্যাক্তিগতভাবে অনীশ দাশ অপুর অনবাদ করা বইগুলো পড়তে বলবো।

১৯৮৪ সালে এই ঘটনা নিয়ে মুভি রিলিজ হয়। জাডের ভুমিকায় ছিলেন জেমস বন্ড খ্যাত রজার মুর।

http://www.imdb.com/title/tt0087777/


আমার অন্যান্ন বুক রিভিউ

"অশুভ সংকেত" (যে বইটা খুব পছন্দের- পর্ব ১)
ব্রাম স্টোকারের ড্রাকুলা (যে বইটা খুব পছন্দের- পর্ব-২)
দুই কিংবদন্তির নায়ক মাসুদ রানা আর কুয়াশা এবার একসাথে
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪১
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×