আমার প্রিয় পোস্ট

Woods are lovely dark and deep And I have a promise to keep

ভাইরাস কিনা বুঝতে পারছিনা

১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

শেয়ারঃ
0 0 0

আমার কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে কিছু ওর্য়াড ডকুমেন্ট ফাইল নিয়ে গিয়েছিলাম এক বন্ধুর বাসায়। যাওয়ার আগে ব্যক্তিগতভাবে জরুরী ফাইলগুলো ডিলিট করে দিয়েছিলাম।যেন সেগুলো বন্ধুর কম্পিউটারে দেখা না যায় বা তার হাতে যেন না পড়ে।কিন্তু বিধিবাম, বন্ধুর কম্পিউটারে পেনড্রাইভটি অপেন করতেই দেখি আমার মুছে দেয়া ফোল্ডারগুলোর একটি সেখানে দেখা যাচ্ছে। তবে ফোল্ডার‌টি স্বাভাবিক হলুদ রংয়ের না দেখিয়ে অন্যরকম দেখাচ্ছিল।

আমার প্রশ্ন হলো জরুরী ফোল্ডারগুলো ডিলিট করার পরও কিভাবে অন্য কম্পিউটারে সেটা পেনডাইড্রের মাধ্যমে গেল?

আর ঐ ফোল্ডারের তথ্যগুলো পেইনড্রাইভ থেকে কপি করে ঐ বন্ধুটি কি তার কম্পিউটারে দেখতে পারবে?

বিষয়টি জানাটা খুবই জরুরী। প্লিজ দয়া করে উত্তর দিন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
পলাশমিঞা বলেছেন: এমন অনেক সময় হয়। এমনকি অনেক পুরান পাইলও মিলে। এমন আমার অনেক সময় হয়েছে। পরের বার সবগুলা ডিলিটি করে যেটা দরকার ওটা শুধু সেইভ করবেন। ভাইরাস হতে পারে।
১৩ ই জুন, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ, আমি জানতে চাইছি এই ফাইলটিকে কি ওপেন করা যাবে?ঐ পিসিতে।

২. ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০
আমি স্বার্থপর বলেছেন: হা হা হা পড়ছেন ভাইরাসের ফাপড়ে...............

ক্রাই:::: মা...........................
১৩ ই জুন, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: ভাইরাস হলেই ভাল হ্য়। হা হা হা.....

৩. ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
'লেনিন' বলেছেন: ফাইলগুলো কি এক্সরেটেড গোপনীয় ছিলো? ;) [just kidding]


উত্তর: আমি ধরে নিচ্ছি আপনার পিসিতে write behind caching এনাবল করা ছিলো। আর আপনি পেন ড্রাইভ বের করেছেন আন-মাউন্ট করে..।
১৩ ই জুন, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: আপনার কাছে কি গোপনীয় ঐ একটি জিনিসই আছে?
[ জাষ্ট কিডিং]


ভাই আমার তথ্যগুলি কি ঐ পিসিতে ওপেন হবে? প্লিজ বলেন।

৪. ১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৩১
'লেনিন' বলেছেন: আমার গোপনীয় ব্যাপার সত্যি সত্যিই গোপনীয় থাকে। কারণ আমি তা গোপন রাখতে পারঙ্গম। আর তাই আমার গোপনীয় ব্যাপার প্রকাশ করছি না। ;)

...পরীক্ষা না করে বলা যাচ্ছে না। আমি অপারেটিং সিস্টেম হিসেবে অনেকদিন ধরেই কেবল উবুন্তু ব্যবহার করি। তবে আপনি আপনার পেনড্রাইভটি অন্য পিসিতে পরীক্ষা করে দেখলেই বলতে পারবেন।

আরেকটি ব্যাপারও ঘটে থাকতে পারে... ফোল্ডার ভাইরাস যেগুলো সেগুলো ভূয়া ফোল্ডার তৈরি করে। যেগুলো হয়তো আপনার গোপনীয় ফাইলগুলোর নামেই ছিল। সেক্ষেত্রে আপনার গোপনীয় ফাইলের নামই কেবল অন্য পিসিতে দেখা যাবে।
১৩ ই জুন, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: আমার গোপনীয় ব্যাপার সত্যি সত্যিই গোপনীয় থাকে। কারণ আমি তা গোপন রাখতে পারঙ্গম।-----------খুব ভালো।তবে মনে রাখবেন শত চেষ্টা করেও মানুষ কিছু জিনিস গোপন করতে পারেনা।একজন মানুষ হিসেবে আপনার ব্যাপারেও কথাটা প্রযোজ্য।


আমার মনে হচ্ছে আপনার কথাটাই ভাইরাস থেকেই এরকমটা হয়েছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯২১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাঁচতে চেয়ে খুন হয়েছি
খুন হচ্ছি বেঁচে
উল্টো যদি খুনই হই
যা চাই দেবেই যেচে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই