somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাক নিয়ে সাতকাহন

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরিদ্র নিপীড়নের হাতিয়ার হিসেবে গণ্য করে এন জি ও দের বিরুদ্ধেই এ পর্যন্ত সব লেখা এসেছে। এ বিষয়ে মানবীর অত্যন্ত সাহসি একটি লেখা এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, সেটিকে স্টিকিও করে দেয়া হয়েছে।

ব্রাক তথা এন জি ও দের কিছু বক্তব্য শুনতে পারলে হয়তো খারাপ হতো না। এ ধারণা থেকে তাদের কিছু কিছু সমর্থকদের সাথে সামান্য আলাপচারিতার সুযোগ হয়েছিল। সংক্ষেপে প্রকাশ করছি। তবে শর্ত ছিল, স্থান কাল পাত্র কোন কিছুই উল্লেখ করা যাবে না। চলুন দেখি, উনারা কি বলেন।

" বাংলাদেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতেই এন জি ও দের আগমন ঘটেছিল। প্রশাসনের সীমাবদ্ধতা ও চরম দুর্নীতির কারণে বিভিন্ন সময়ে দেয়া বৈদেশিক অনুদান এবং ঋণ সাধারণের কাছে পৌছাতে পারেনি। ফলে দরিদ্র জনগোষ্ঠীর একদিকে যেমন ভাগ্যোন্নয়ন ঘটেনি, তেমনি বিদেশি সরকার এবং সংস্থাগুলিও হতাশ হয়ে পড়ছিল। এমতাবস্থায় এন জি ও গুলির, বাংলাদেশের আশির্বাদের মতই। তৃণমূল পর্যায়ে তাদের কর্মপরিধি বাড়ার ফলে একদিকে যেমন বৈদেশিক অর্থায়নের সঠিক প্রয়োগ হয়েছে, তেমনি সাধারণ মানুষের দোড়গোড়ায় তাদের বিপদের সময় পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।

সমাজতান্ত্রিক মনোভাবের কারণে একশ্রেনির সংবাদপত্র, বিচ্ছিন্ন কিছু ঘটনা, অতিরঞ্জিত করে পত্রিকায় প্রকাশ করছে। অথচ এদেরই অনেকে বেনামে কিংবা পরোক্ষভাবে এন জি ও দের সাথে কাজ করে চলেছে। তাই এ ধরণের দ্বিমুখিতায় যারা লিপ্ত, তাদের প্রচারনায় কান দেবার বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয়না। তাছাড়া নিজ প্রয়োজনেই সাধারণ মানুষ এন জি ও দের অফিসে ধর্ণা দিচ্ছে। এন জি ও রা যেচে পড়ে সাধারণ মানুষের কাছে ঋণ দেবার জন্য বসে থাকে না।

বেশিভাগ ঋণ গ্রহিতার সাথেই এন জি ও দের সুসম্পর্ক রয়েছে। হ্যা, সুদের হারটা একটু বেশি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সুবিধা চালানোটা ব্যায়বহুল। সমস্যা তখনই তৈরি হয়, যখন একজন গ্রহিতা ঋণের অর্থ নিয়ে সামর্থ্যের বাইরে অবিবেচনাপ্রসুত এবং অলাভজনক খাতে ব্যয় করেন। যেমন ধরুন ছেলে বা মেয়ের বিয়ে, কিংবা সামাজিক কোন অনুষ্ঠানে সাধ্যের তুলনায় অধিক ব্যয় করেন। পরে স্বাভাবিকভাবেই ঋণখেলাপিতে পরিণত হন।

এন জি ও রা যে শুধু অর্থনৈতিক ভুমিকা পালন করেন, তা নয়। সামাজিক উন্নয়নমুলক কাজেও ব্যাপকভাবে তাদের অংশগ্রহন কিন্তু চোখে পড়ার মত। তাই এটাকে নেতিবাচক দৃস্টিতে দেখার অবকাশ নেই।
"

আগেই বলেছি, এন জি ও দের বক্তব্যের একটা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরলাম। এর যথার্থতার বিপক্ষে আমার লেখার অনেক কিছুই ছিল। কিন্তু মানবি এবং অন্যান্য সচেতন ব্লগারদের লেখার কারণে নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তবে ওদের বক্তব্যের ব্যাপারে আপনাদের অনেকেরই অনেক মত থাকতে পারে। সেটি এখানে ভাগাভাগি করতে পারেন।




৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×