একজন ইরাকি সাংবাদিক কর্তৃক বিশ্বের এক নম্বর পরাশক্তির দন্ডমুন্ডের কর্তাকে জুতা ছুড়ে মারার ঘটনা এখন পুরানো। সর্বশেষ খবর অনুযায়ি ওই সাংবাদিকের এহেন "বেয়াদবির" জন্য ইরাকি পুতুল সরকার, তার হাত এবং পাজরের হাড় ভেঙ্গে দিয়েছে। যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে নাকি দৃষ্টি প্রদীপ নিভে যাবার উপক্রম হয়েছে।
ইতিমধ্যেই আরব জগতে তাকে বীরের মর্যাদায় ভুষিত করা হয়েছে, এবং সারা বিশ্বে সাম্রাজ্যবাদ বিরোধী মানুষেরা এই সাংবাদিকের মুক্তি দাবি করে মিছিল করেছেন। তবে আত্মসম্মানবোধ বিবর্জিত বর্তমান মার্কিন সরকারের পররাস্ট্রমন্ত্রি এই ঘটনাকে, ইরাকে অবাধ স্বাধীনতার বহিঃপ্রকাশ বলে ঘোষনা করেছেন। উচ্চস্তরে এ ধরণের লজ্জা হায়াহীন উক্তির উদাহারণ বোধ করি বেশি নেই।
যে মুহুর্তে ইরাকি সাংবাদিক মুন্তাজের আল জাইদির কন্ঠে ধবনিত হয়েছিল, " তোর বিদায় বেলার চুম্বন গ্রহন কর কুকুর", ঠিক সেই মুহুর্তে খসে পড়েছিল মিথ্যের আবরণ। শুধু একটি ব্যাক্তিকে উদ্দেশ্য করে এই জুতা নিক্ষেপ ছিল না, ছিল গণহত্যাকারি জান্তার উদ্দেশ্যে।
এই ইরাকি বীরের জুতা নিক্ষেপ ছিল, মিথ্যে আর প্রতারণার আড়ালে গণহত্যার মুখে। ছিল একদল অর্থলোভি রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, ব্যাবসায়ি, বুদ্ধিজীবি, সাংবাদিক এবং দালালদের মুখে।
জুতা নিক্ষেপ করা হয়েছে, ঠুটো জগন্নাথ জাতিসংঘের মুখে, যারা একটি স্বাধীন সার্বভৌম দেশকে অন্যায় আগ্রাসন থেকে রক্ষা করতে ব্যার্থ হয়েছে।
জুতা নিক্ষেপ করা হয়েছে, তথাকথিত উদারবাদি বামপন্থি বুদ্ধিজীবিদের মুখে, যারা যুদ্ধবাদিদের দারোয়ান হিসেবে, শতাব্দির সব চেয়ে নিকৃস্ট আগ্রাসন এবং গণহত্যাকে গ্রহনযোগ্য করার নিয়ন্ত চেস্টা করে গিয়েছে।
জুতা নিক্ষেপ করা হয়েছে হিউমান রাইটস ওয়াচ নামের তথাকথিত মানবাধিকার সংস্থার মুখে, যারা মিথ্যের বেসাতি করে ইরাকে মার্কিন আগ্রাসনের ক্ষেত্র তৈরিতে বিশেষ ভুমিকা রেখেছে। এবং আগ্রাসনের পর ভাড়া করা ভাড়ের মত ইরাকে দখলদার বাহিনীর প্রশংসা করেছে।
আমাদের বিজয়ের মাসে এই জুতা নিক্ষেপ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষনা করছি।
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।