দিন যতই যাচ্ছে ততই সরকারের সাথে সাথে "জন নেত্রি" শেখ হাসিনার "বিচক্ষণতার" পরিচয় পেয়ে জাতি অত্যন্ত চমৎকৃত হচ্ছে। আর তার গুণমুগ্ধরা আহা উহু করে চারিদিকে প্রশংসার নহর বহিয়ে দিচ্ছেন। নির্বাচনের আগে "গুণিজনের" পরামর্শে তার মুখ নিসৃত অমরবাণির ধারা বন্ধ থাকলেও, দিনের সাথে সাথে সাথে সেই নহরে বাণির ফল্গুধারার প্রবাহ বেড়ে যাচ্ছে।
গতকাল সংসদে তিনি বিরোধি দলীয় নেত্রির ক্যান্টনমেন্টস্থ বাড়িটা ছেড়ে দিতে বলেছেন। যাতে বিডি আর হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের পুনর্বাসন করা যায়। তার মুখেই শুনলাম বাড়িটা নাকি ৮ বিঘার উপর। যেখানে ঢাকা শহরে এক কাঠা জমির জন্য হন্য হয়ে মানুষ ঘুরে, সেখানে মাত্র ২ ছেলে নিয়ে খালেদা জিয়া ৮ বিঘার বাড়ি দিয়ে কি করেন? গুলশানেও তার একটি বাড়ি আছে। তাছাড়া শুনেছি, তার দুই সুপুত্রের নাকি অর্থাভাব নেই, তাই নিঃসন্দেহে খালেদা ইচ্ছা করলেই অভিজাত এলাকায় একাধিক বাড়ির মালিক হতে পারেন।
ক্যান্টনমেন্টের ভেতরে নাকি কোন সাধারণ নাগরিকের বাস্থান গড়ে তোলার বিরুদ্ধে আইন আছে। সেক্ষেত্রে সরকার খালেদার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে পারে।
এপর্যন্ত ঠিকই ছিল। কিন্ত তীরে এসে তরি ডোবানোর মত হাসিনা বলে বসলেন, শেখা রেহানাও নাকি ধানমন্ডির বাড়িটি, বিডি আর হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের পুনর্বাসনের জন্য ছেড়ে দেবেন। হাসিনা না রেহানা কে বলেছিলেন মনে নেই, তবে সেখানে বলা হয়েছিল শেখ রেহানা স্বপরিবারে লন্ডনে থাকেন, এবং খুব সাধারণ মানের জীবন যাপন করেন। তার পুত্রটি নাকি ব্যায় বহুল একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, বিয়েও করেছে ধর্ণাড্য এক বিদেশি পরিবারের মেয়ে কে।
যিনি বিদেশে এত সাধারণ মানের জীবন যাপন করেন, তিনি কি করে ধানমন্ডির মত একটি অভিজাত এবং ব্যায়বহুল জায়গায় বাড়ি কিনলেন? এই অর্থের উৎস কোথায়? তবে কি নিন্দুকের কথাই সত্যি যে, গত আওয়ামী শাসনামলে শেয়ার কেলেংকারি করে ভারতের মাড়োয়ারিরা কয়েক হাজার কোটি টাকা লুঠ করে নিয়ে গিয়েছিল, তারই একটি অংশ পেয়েছিলেন শেখ হাসিনার স্বামী শফিক সাহেব?
আচ্ছা না হয় নিন্দুকের মুখে ছাই দিয়ে ধরে নেওয়া গেলো ওই ঘটনা মিথ্যা। কিন্ত গত আওয়ামী শাসনামলে শেখ হাসিনা, ধানমন্ডির ওই কোটি টাকার বাড়ি মাত্র ১০১ টাকায় যে রেহানাকে বিক্রি করে দিয়েছিলেন, সেটা নিশ্চই মিথ্যা নয়?
আর সেই বাড়ি বিডি আর হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের পুনর্বাসনের কথা বলে, শেখ হাসিনা বড়াই করছেন কি করে?
বি ডি আর হত্যাযজ্ঞে তদন্তের নামে কালক্ষেপন করে, বিতর্কিত এবং অদক্ষ মন্ত্রিকে স্বমন্বয়কারির ভুমিকায় রেখে, সেই হত্যাকান্ডের কুল কিনারা না করে, হাসিনা এসেছেন, নিহতদের পরিবারের প্রতি কপট দরদ দেখাতে? খালেদাকে তার বাড়ি ছেড়ে দেবার হুমকি দেয়াটাও হাসিনার সেই নোংরামিরই আরেক রুপ। ধিক !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


