somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনার আত্মীয় আর দলের লোক জড়িত বলেই কি পিলখানার হত্যকান্ডের বিচার হচ্ছে না?

১৩ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মবিস্মিত জাতির যদি একটি তালিকা করা হয়, তাহলে বোধ করি আমরাই শীর্ষস্থানটি দখল করবো। কেননা, ভুলে যাবার একটি অদ্ভুত গুণ আমাদের রয়েছে। কি না ভুলেছি আমরা? ৫২ এর ভাষা আন্দোলন আমরা ভুলে গেছি। তাই সময়ের বিবর্তনের অজুহাতে উর্দুর সহোদর হিন্দিকে মুখের আধো বুলি বানিয়ে রেখেছি। সাথে আবার নতুন একটি প্রজন্মের লর্ড ক্লাইভের আদলে ইংরেজি উচ্চারনে বাংলা কথন শুনছি। ৭১ এর শহিদদের আত্মদান ভুলেছি। দেশপ্রেম তাই একটি "বুড়ো হাবড়াদের বস্তাপচা" সেন্টিমেন্ট বৈত নয়। যুদ্ধাপরাধীদের বিচার একটি "পুরানো ইস্যূ" ইত্যাদি।

সারা জীবন খুন ধর্ষন সন্ত্রাস করে, সমাজপতি বনে গেলেই, আমরা অনেকের পাপের কথা ভুলে যাই। তারা হয়ে যান, সাহেব সুবো। দিনের পর দিন জনগণের সাথে প্রতারণা করে ধরা খেলেও, অনেক রাজনীতিবিদ আমাদের এই ভুলে যাবার সুযোগটি কাজে লাগিয়ে আবারো ভোট চাইবার আস্পর্ধা দেখান। এবং অধিকাংশ সময়েই সফল হন। ফলাফল তাদের তেলসামাতির পুনরাবৃত্তি।

এই ভুলে যাবার প্রবৃত্তির সর্বশেষ সংযোজন হলো পিলখানার হত্যাকান্ড। তিন মাসও তো পার হয়নি। সব ভুলে বসে আছি আমরা। অথচ, তিনটি তদন্ত কমিটির রিপোর্টই প্রকাশিত। সম্ভাব্য নাটের গুরুদের একটা তালিকাও এসেছে। তার মধ্যে সরকারি দলের কিছু সাংসদ এবং নেতার নাম এসেছে। তাদের মধ্যে একজন আবার প্রধানমন্ত্রির ভাতিজা ( তাপস)। এজন্যই কি পিলখানা হত্যাকান্ডের সাথে জড়িতদের ব্যাপারে সরকার "ধীরে চলো" নীতি অনুসরণ করছে? যাতে আমরা ব্যাপারটি ভুলে গেলেই এই সব অপরাধী আবার গর্ত থেকে মুখ বের করতে পারে?

সবাই কিন্তু সব কিছু ভোলে না। অতীতের অনেক ঘটনায়, অনেকের এই না ভুলতে পারার যন্ত্রনা থেকে অনেক দুর্ঘটনার জন্ম কিন্ত হয়েছে। সে থেকে শিক্ষা গ্রহন না করলে, সে ধরণের দুর্ঘটনার পুনর্জন্ম যে আবার ঘটবে না, এমন নিশ্চয়তা দেয়া যায় না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৯ রাত ১২:৩৯
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×