somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের নারীকুলের কাছে আকুল আবেদন (অপ্সরা, শিরিন সুলতানা সাজি, চিটি আপা, রাগ ইমন এবং বাকি নারী ব্লগারদের উদ্দেশ্যে)

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবর্তনের বা বিপ্লব যাই বলুন না কেন, নারীকুলের অংশগ্রহন ছাড়া সেটা কোনমতেই পরিপুর্ণতা পায় না। আমাদের স্বাধীনতা যুদ্ধে এক দিকে দেশের জন্য ধর্ষনের শিকার হওয়া থেকে শুরু করে, অস্র হাতে বীর বিক্রমে লড়াই করেছেন আমাদেরই মা বোনেরা। সারা বিশ্ব সবচেয়ে মধুর শব্দটি যার উদ্দেশ্যে সম্বোধিত, তিনি একজন নারীই। আর এজন্য পরম ভালবাসায় দেশকে আমরা দেশমাতৃকা বলেই জ্ঞান করি।

টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে ব্লগের সাথে সাথে দেশবাসি ও প্রবাসিরা বিচ্ছিন্নভাবে হলেও প্রতিবাদ করছেন। অনেক স্বপ্ন আর আশা নিয়ে আমাদের দেশ স্বাধীন হলেও, অর্থনৈতিক স্বাধীনতাটি এখনো অর্জন করা সম্ভব হয়নি। সে কারণে আমাদের বিরুদ্ধে বিদেশি সব রকম অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আমাদের শক্তি শুধু রাজপথে শাণিত শ্লোগান কিংবা লেখনির ক্ষুরধার প্রকাশের মধ্যেই নিহিত।

ফারাক্কা বন্ধে আমরা কিছু করতে পারিনি। যার কুফল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোগ করতে হচ্ছে সারা দেশবাসিকে। এরকম অনেক উদাহারণ দেয়া যায়, যার পরিণতি আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

আর এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ার এই বোধ করি শেষ সুযোগ। না, আমি ঢাল তলোয়ার কিংবা বন্দুক কামান নিয়ে যুদ্ধে নেমে পড়ার কথা বলছি না। সে সাধ্য বা শক্তি আমাদের কোথায়? এ যুদ্ধ পণ্য বর্জনের যুদ্ধ। যা এক সময় পরাক্রান্ত ব্রিটিশ সামাজ্যকেও নাড়িয়ে দিয়েছিল।

এই যুদ্ধে পুরুষরা যা পারবেন, তার চেয়ে বেশি পারবেন নারীরা। ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের মুল দর্শকই নারীকুল। ভারতীয় শাড়ি বা প্রসাধনি ব্যাবহারে নারীরাই অগ্রগামি। সংসারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কেনাকাটার সম্পুর্ণ নিয়ন্ত্রনও কিন্তু নারীদের উপর।

নারীরা কি পারেন না, ভারতীয় চ্যানেলগুলি বর্জন করতে, অন্তত সাময়িকভাবে হলেও? বিলাসদ্রব্যাদি, প্রসাধনী, কিংবা শাড়ি/সালোয়ার কামিজ কেনার সময় ভারতীয় পণ্যের বিকল্প হিসেবে দেশি পণ্য কিনতে? নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে কেনার সময় ভারতীয় পণ্যটির পেছনে ব্যায় সংকোচন করতে?

একটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো এই বিশ্বায়নের যুগে যেখানে ব্যাণিজ্য বসতে লক্ষ্মি, সেখানে আঘাত করলেই প্রতিপক্ষ্যেকে সবচেয়ে কার্যকরিভাবে আঘাত করা সম্ভব।

তাই লেখার মাধ্যমেই নারী সহব্লগারদের আহবান করছি, যেন তারা এব্যাপারে এগিয়ে আসেন। শিরোনামে সব নারী ব্লগারদের নাম না জানা থাকায় দিতে পারিনি, এজন্য কেউ মনক্ষুন্ন হবেন না প্লিজ।

পুনশ্চঃ আমার নিজ মা বোনদেরও এব্যাপারে সচেতন করা হয়েছে।


সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৮
৩১টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×