somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ক্রিকেটে আমার পছন্দের বাংলাদেশি একাদশ।

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর মাস দুয়েকের মধ্যেই বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আয়োজক দেশ হিসেবে সরকারের সংক্লিষ্ট মন্ত্রানালয় যেমন ব্যাস্ত, তেমনি ব্যাস্ত নির্বাচকরা। ব্লগেও এ ব্যাপারে উৎসাহের কমতি নেই। একজন একনিস্ট সমর্থক হিসাবে, তাই আমার পছন্দের একাদশ নিয়েই এই লেখা।

১। তামিম ইকবাল

২। ইমরুল কায়েস

৩। শাহরিয়ার নাফিস

৪। জহিরুল ইসলাম (অতিরিক্ত উইকেট কিপার)

৫। শাকিব আল হাসান (অধিনায়ক)

৬। মুশফিকুর রহিম (উইকেট কিপার)

৭। মাহমুদুল্লাহ রিয়াদ

৮। মাশরাফি বিন মুর্তজা

৯। আব্দুর রাজ্জাক রাজ।

১০। রুবেল হোসেন

১১। শফিউল ইসলাম।

অতিরিক্ত

১। জুনায়েদ সিদ্দিকি
২। নাইম ইসলাম
৩। সোহরার্দি শুভ


(আশরাফুলকে দলে রাখার প্রয়োজন মনে করছি না, সেটা সংগত কারনেই। )

গত কয়েকটি খেলায় তামিম-কায়েস জুটি মোটামুটি সেট হয়ে গিয়েছে। আর তামিম মেরে খেললে, অন্যপ্রান্ত আকড়ে ধরার যোগ্যতা কায়েসের আছে। নাফিস আসছে এই কারনে যে, অপেনার দুজনের একজন হঠাৎ আউট হলে, ধস ঠেকাতে নাফিস তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। ৪ নং এ জহিরুলকে দেখে অবাক হবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে যে দু তিনটি খেলার সুযোগ সে পেয়েছে, তাতে তাকে টেকনিকে পরিণত বলেই মনে হয়েছে। অন্তত ২০-৩০ রান তার কাছ থেকে আশা করা যেতেই পারে। এর প্রমানও সে দিয়েছে। তাছাড়া উইকেটের পেছনে শুধু এক মুশফিকের উপর ভরসা করা ঠিক নয়। ইদানিং তার কিপিং এবং ব্যাটিং কোনটাই প্রশংসা কুড়াতে পারছে না।

শাকিবকে নিয়ে নতুন কিছু বলার নেই। আমার মতে বাংলাদেশ দিলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় সে। রিয়াদ একই সাথে স্ট্রোট এবং স্লো ব্যাটসম্যান। সাথে অফ স্পিনার।

জিম্বাবুয়ে সিরিজে আমাদের চিরচেনা পাগলাকে (মাশ্রাফি) দেখে খুবই আশার সঞ্চার হলো। বাংলাদেশের এই এক পেসারকেই অন্য দেশগুলি সমঝে চলতো। আশা করি আবারও আগুন ঝড়ানো মাশরাফিকে আমরা ফিরে পেতে যাচ্ছে।

রাজ্জাক আমাদের পরিক্ষিত স্পিনার। আর উপমহাদেশের এই উইকেটে স্পেশিয়ালিস্ট স্পিনাররাই ম্যাচে ভাগ্য গড়ে দিতে পারেন।

বাকি দুই পেসারের মধ্যে শফিউল ইতিমধ্যেই নিজের দক্ষতা প্রমান করে দিয়েছে। আর স্লো উইকেটে রুবেলের সুইংযের যাদুতে অনেক কিছুই ঘটতে পারে।

সারাংশ

চার জন স্পেশিয়ালিস্ট ব্যাটসমান, সাথে শাকিবের মত পৃথিবি সেরা অলরাউন্ডার, একজন স্পেশিয়ালিস্ট স্পিনার তিন জন পেসার। নির্বাচনটা কি খুব খারাপ হয়েছে?

১৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×