
প্রথম পর্ব দেবার সময় কিছুটা সংকোচ ছিল। এত "লোভনীয়" আর "চিত্তাকর্ষক" পোস্টের ভিড়ে পাঠকরা সাড়া দেবেন তো? আমাকে খুব অবাক করে দিয়ে দলে দলে পাঠকরা অংশ নিয়েছিলেন। এমন কি জানাও অংশ নিলেন। তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসাবেই তাদের দেয়া কিছু শব্দ নিয়ে দ্বিতীয় পর্ব দেয়া হল। চলুন দেখা যাক আপনারা বাংলা শব্দগুলি ভুলে গিয়েছেন কি না !
প্রথমেই শ্রদ্ধেয় জুলভার্ণ ভাইকে তার ট্রিপল সেঞ্চুরি পোষ্টের জন্য অভিনন্দন রইলো। আমার কমেন্ট ব্যান বলে, সেই পোষ্টে হাজির হয়ে শুভেচ্ছা দেয়া সম্ভব হল না। কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে তার দেয়া শব্দগুলি দিয়েই শুরু করছি।
আডু=
লচমী=
দাউড়=
ফৈররা=
মুক্কী=
কপোল=
ব্যামাক=
মুইড়্যা=
ধীবা=
দীপ্যা=
হোম্মে=
খেইড়=
নাহা=
হাইক্যা=
ছুন=
ঘুমা=
লৌড়=
লাহু=
ট্যাডনা=
হৌড়(শশুর নয়)=
==================================
ব্লগাধিপত্নি জানার সৌজন্যে
'আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে' পুরো বাক্যটির সঠিক অর্থ কি?
যিনি সঠিক উত্তরের বদলে ভূল উত্তর দেবেন তাঁর জন্য একটি ভ্যানে চড়ে ব্লগ ভ্রমণ বরাদ্দ থাকবে।
(এটা আমার কথা নয়, জানার কথা
==================================
রামন ভাইয়ের সৌজন্যে
আলোয়ান =
সত্রাঞ্চি =
কমফা =
কুরকা =
বয়জা =
তবন =
গাঙ =
===================================
ব্লগার শিপু ভাইয়ের সৌজন্যে
কুড়কা=
তখম=
=========================================
ব্লগার অগ্নির সৌজন্যে
১. বহিত্র =
২. খনিত্র =
৩. ক্রন্দসী=
========================================
এবার আমি দিলাম কয়েকটা
ভুজঙ্গ=
শশী=
ব্যাঞ্জন=
মীন=
দক্ষিণ=
পদ=
কুক্কুট=
মার্জার=
প্রণয়িনী=
অবগুন্ঠন=
ইক্ষু=
গৃবা=
অপরাহ্ন=
খুব কঠিন দেখে ২টা দিলাম। বোনাস হিসাবে।
চারি =
পেট্টি =
সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। আর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



