somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা, কাল গেলেন কাজি নূরুজ্জামান, আর মাত্র কিছুদিন, কেউ আর থাকবে না

০৭ ই মে, ২০১১ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব আবেগ নিয়ে লিখাটা লিখছি।কারন আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন।তিনি চলে যাবেন আজ না হয় কাল।মানুষেকে যে ওই নিষ্ঠুর সত্যের মুখ মুখি হতেই হয় এক দিন না একদিন।আমার বাবা চলে গেলে যে শুন্যতা আমি পাবো তা অন্য কেউ অনুভব করবে না।

এখন তা ভাবতে গেলে শরিরে কাটা দেয়।ভিতর নড়েচরে ওঠে।ঢেউ উঠতে চায় বুকে।বাধ ভাঙ্গা কান্নার রোল আসতে চায় জোয়ারের মত।

দেশ স্বাধীন হয়েছে চল্লিশ বছর। স্বাধীন করে বাবা যেদিন বাড়ি ফিরে ছিলেন সেদিন তিনি তরুন।আর দেশ শিশু।শিশু এখনো শিশু থাকলেও বাবার শরিরে হাড়ে জোড় কমে গেছে।এখন উঠতে বসতে কষ্ট হয়।সেই তারুন্য আর নেই।শুধু চোখে বুঝে সেই দিন গুলো দেখা আমাদের কাছে সেই দুরন্তপনার গল্প বলা ছাড়া কিছু করার নেই।

দেশে একাধিক সরকার একাধিক বার মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করেছে।তাও কেউ সঠিক তালিকা দিতে পারেনি।এর মধ্য আছে হাজার হাজার অপ্রকৃত মুক্তিযোদ্ধা।একাধিক বার চেষ্টা করেও সঠিক তালিকা করেত ব্যর্থ সব সরকার, এমন কি নিশ্চিত করে বলতে পারি কেউ কোন দিন সঠিক তালিকা দিতে পারবে না।কারন আমার জানা এবং দেখা মতে এমন কিছু ভুয়া মুক্তিযোদ্ধা আছেন যাদের বিরুদ্ধে একদিক বার রিপোর্ট হওয়া এবং তদন্ত হওয়ার পরও মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের নাম বাদ সম্ভব হয়নি।এদের একাধিক ছেলে মেয়ের চাকরি হয়েছে এই তালিকার মাধ্যমে।আমি সামান্য একটা থানা এলাকায় এমন দেখেছি তো পুরো দেশের অবস্থা তাহলে ভয়াবহ।

আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি -কোন মুক্তিযোদ্ধার ছেলে মেয়ের মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি হওয়া উচিত না এবং মনে করিনা।কারন এতে মেধাবীদের বঞ্চিত করা হয়।একজন মুক্তিযোদ্ধা তার অবদানের জন্য দেশের সর্বময় সন্মান পেতে পারেন কিন্তু তার সন্তান পেতে পারেনা।আমি মনে করি একজন মুক্তি যোদ্ধাকে কোটি কোটি টাকা সন্মানি দিলেও কারো আপত্তি থাকার কথা নয় কিন্তু সন্তান কেন পাবে? খারাপ মানুষের সন্তান যেমন ভাল হতে পারে তেমনি ভাল মানুষের ঘরে তেমনি খারাপ মানুষ হতে পাআরে।
কেউ কি আমাকে নিশ্চয়তা দিতে পারেন যে কোন মুক্তিযোদ্ধার সন্তান দুর্নিতিবাজ বা সন্ত্রান হয় নাই? জানি পারবেন না।

প্রতিদিনই মারা যাচ্ছে মুত্তিযোদ্ধা বার্ধক্যের কারনে।তাদের তালিকায় বেঁচে থাকার সংখ্যা কমে যাচ্ছে ধীরে ধীরে।আর মাত্র কিছু দিন, তারপর আর খুজে পাওয়া যাবে না একজনও মুক্তিযোদ্ধা।কিন্তু তারা যে সপ্ন নিয়ে,আশা নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে দিয়েছিলেন সেই সপ্ন কি পুরোন হয়েছে?
যা চেয়ে ছিলেন তার কত টুকু পুরন হয়েছে? অনেকটাই ব্যর্থ।সুখি সমৃদ্ধ বাংলাদেশের সপ্ন ছিল তাদের,সপ্ন ছিল থাকবে না বৈসম্য, থাকবে না বিভেদ।কিন্তু আমি মনে করিনা তা পুরন হয়েছে।

তারা পৃথিবী ছেরে চলে যাচ্ছেন বার্ধক্যের কারনে।তাদের সপ্ন অপুর্নই রয়ে গেল।কিন্তু এখনো যে কয়জন বেঁচে আছেন তাদের সঠিক সন্মান করার এখনো সুজক আছে।যে দিন একজনও বেঁচে থাকবে না স্বাধীনা দিবসের পতাকা উড়ানর মত একজন মুক্তিযোদ্ধও সে দিন আমাদের আফসোস হবে।কিন্তু এখনই যদি আমরা তাদের সঠিক সন্মান দেই তবে আর তেমন আফসোস থাকবে না -যে তাদের জন্য এ জাতি কিছু দিতে পারেনি।


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×