somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ মানে আসলেই কি মায়ের প্রতি শ্রদ্ধা!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“মা” জগতের শ্রেষ্ঠতম শব্দ। আদরের সন্তানটি যেদিন “মা” সম্বোধন করতে শেখে, সেদিনই পূর্ণতা পায় নারীর মাতৃত্ব। সন্তানের মুখের মা ডাক জননীকে স্বর্গ সুখে ভাসায়। ১৯৫২তে মাকে মা বলবার অধিকার আদায়ে বাংলা মায়ের সন্তানেরা পূষ্পাঞ্জলির মত তাদের প্রাণকে সমর্পণ করেছিল। হারিয়ে গিয়েছিল অনেক নাম জানা- না জানা প্রজন্ম। আমরা কোনদিনই জানবনা ঠিক কতজন সেদিন শহীদ হয়েছিলেন। কারো কারো মতে কয়েক শত। কিন্তু তখন তো যোগাযোগ মাধ্যম বা মিডিয়া আজকের মত ছিল না। ফলে শত শত লাশ গুম হয়ে গেলেও তার হদিস পাওয়া যায়নি আজো। আরেকটা কথা, উপমহাদেশের ইতিহাসে ৫২’র ২১শে ফেব্র“য়ারীতে প্রথম টিয়ার শেল ব্যবহৃত হয়।

আমাদের দেশের অনেক পণ্যসামগ্রী আমরা দেখি, যেখানে পণ্যের নাম ও অন্যান্য বিবরণ ইংরেজিতে আর বোঝার সুবিধার্থে (!) আরবী ভাষা ব্যবহার করা হয়েছে। অথচ তাতে নেই বাংলার কোন ব্যবহার। কিছুদিন আগে ঢাকা যাবার পথে হঠাৎ রাস্তায় ইংলিশ মিডিয়াম স্কুলের একটি ব্যানার চোখে পড়ল। ব্যানারটিতে নিজেদের বিজ্ঞাপন শেষে ছোট করে কর্তৃপক্ষ লিখে দিয়েছে, “বি.দ্র. এখানে বাংলা মাধ্যমেও পড়ালেখা করানো হয়।” মানে মায়ের ভাষার প্রতি আমাদের ভালবাসা “বিশেষ দ্রষ্টব্য”তে ঠেকেছে! এখানেই কি শেষ? দেশে এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পাশাপাশি নতুন একটি পরিবারের আবির্ভাব ঘটেছে। যাদের বলা হয়, ষ্টার প্লাস পরিবার। যারা আভিজাত্য টিকিয়ে রাখতে হিন্দিতে কথা বলে। আর সারাদিন হিন্দি নাটক, গান আর সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। তারা বাংলায় ঠিকমত কথা বলতে না পারলেও হিন্দিতে বলার আপ্রাণ চেষ্টা চালায়। ফলে একসময় বাংলা, হিন্দি আর ইংরেজীর সংমিশ্রণে এক অদ্ভুত বটিকার প্রতিক্রিয়ায় আক্রান্ত হন তারা। আর এক্ষেত্রে একটা কথা পরিস্কার জানা প্রয়োজন যে, এদের বেশীর ভাগই অশিক্ষিত কিন্তু বিত্তশালী কিংবা মফস্বলের হঠাৎ টাকাওয়ালা, যারা শুদ্ধভাবে কথা বলতে শিখেনি, তাদের কাজ। অর্থাৎ নিজের দূর্বলতা ঢাকতে অন্য ভাষার দূর্বল ব্যবহার করে তারা। মানে হলো, তারা বাংলা যেমন ঠিকমত বলতে পারেনা, অর্থাৎ ভুল বলে। ঠিক তেমনি হিন্দি আর ইংরেজিও শুদ্ধভাবে বলতে পারেনা। আর ভুল বানানের কথা আজ না হয় না ই বললাম।

শুরু করেছিলাম মা দিয়ে। শেষটাও তাই মা’কে নিয়েই করছি। মা বললে নাকি ক্ষেতক্ষেত লাগে। তাই অনেকে আধুনিকতার পরিচয় দিতে মা’কে MUMMY (মাম্মি) বলে ডাকে। যার আভিধানিক অর্থ হলো, “সমাহিত করার জন্য মমি করা প্রাণী দেহ।” আবার অনেকে বলে থাকে MUM/MOM (মাম), যার অর্থ হলো “ছদ্মবেশে হাসি মস্করা করা।” এই যদি হয়, মায়ের প্রতি শ্রদ্ধা! তবে কেনই বা এদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়বে না! ##
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×