সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকা মহানগরীতে এবং ১০ জুলাই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চরমোনাই পীর বলেছেন, সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দগুলো বাদ দেওয়ার 'ধৃষ্টতার' মাশুল অচিরেই সরকারকে দিতে হবে। দেশবাসী আওয়ামী সরকারের এই 'হঠকারী' আচরণের সমুচিত জবাব দেবে। বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাস হওয়ার পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এই আমীর বলেন, "দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে যে, আওয়ামী লীগের কাছে ঈমান, ইসলাম, কোরআন, মুসলমান ও দেশের কিছুই নিরাপদ নয়।" সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকা মহানগরীতে এবং ১০ জুলাই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান বিরোধী দল বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত এই দলটি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের কোনো ঈমানদার মুসলমানের পক্ষে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী মেনে নেওয়া সম্ভব নয়। পঞ্চদশ সংশোধনীর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের সংবিধান কোন দল বা গোষ্ঠীর সম্পদ নয়। জনমতকে উপেক্ষা করে শুধু সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সংবিধান সংশোধনের এখতিয়ার এই সরকারের নেই। চরমোনাই পীর সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, মহাজোটের 'হায়াত' ফুরিয়ে আসছে। জনবিস্ফোরণের মুখে চরম পরিণতি বরণ করার আগেই মহাজোট সরকারের উচিত এখনই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেওয়া।
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।