দক্ষিন কোরিয়ার টিচার্স ট্রেনিং বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগামে ৯০মিনিটের একটা লেকচার দেওয়ার আমন্ত্রন পেয়েছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে যাচ্ছি আগামী ৩ নভেম্বর। ওখানে দর্শক/শ্রোতা হিসেবে থাকবেন ৭৭জন প্রাইমারী ও ১৬জন মাধ্যমিক স্কুল শিক্ষক। আমাকে বলতে বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, মানে এই ৯০ মিনিটের মধ্যে বাংলাদেশকে কোরিয়ার সামনে তুলে ধরা। আমার মতে এটি একটি ভাল সুযোগ বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করার। আমি সেসব বিষয়গুলো ভেবে রেখেছি—
১। মানচিত্রে বাংলাদেশের অবস্থান
২। বাংলাদেশের জন্মের সংক্ষিপ্ত ইতিহাস
৩। প্রশাসনিক কাঠামো
৪। বাংলাদেশ সম্পর্কে বেসিক তথ্যঃ যেমন, লোকসংখ্যা, রাজধানী, মুদ্রা, ভাষা, ধর্ম, পতাকা, সংগীত ইত্যাদি
৫। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা
৬। বাংলাদেশের জাতীয়ঃ পাখি, পশু, মাছ, খেলা ইত্যাদি
৭। বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক উতসবঃ পহেলা বৈশাখ, ঈদ, পূজা, পহেলা ফাল্গুন, নবান্ন, বিবাহ ইত্যাদি
৮। স্থাপত্য শিল্প ও ভাষ্কর্য
৯। দর্শনীয় স্থান
১০। স্পেশাল ফোকাসঃ সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, নিঝুম দ্বীপ
১১। সাহিত্য ও সংস্কৃতি
১২। খেলাধুলা
১৩। কৃষি ও বানিজ্য
১৪। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সংক্ষিপ্ত ইতিহাস
চিত্র, ছোট ছোট ভিডিও ক্লিপ, ছবি, ডায়াগ্রাম ব্যবহার করব। ব্লগারদের কাছে অনুরোধ আপনাদের মতামত দিন আর কি কি বিষয় যোগ করা যায় জানালে ভাল লাগবে। আপনাদের কাছে ভাল ভাল ছবি, ভিডিও বা তথ্য থাকলে পাঠানোর জন্যে অনুরোধ করছি। [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



