somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাল দিয়ে তৈরী খাবার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পর্বে লিখেছিলাম তালগাছের পরিচিতি নিয়ে। বলেছিলাম পরের পর্বে লিখব ‘তাল দিয়ে তৈরী খাবার’ নিয়ে। নিজের ব্যস্ততার কারনে সমইয় করে লিখা হয় না। তাই যারা নিয়মিত পড়ছিলেন আমার লেখা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে তাল দিয়ে তৈরী নানান খাবারের কথা বলব। আমার লেখায় সব খাবারের কথা তুলে ধরা সম্ভব নয়...আপনারা যদি নতুন কোন আইটেমের কথা লিখেন তাহলে আমি তা যোগ করে দিব আমার লেখায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করে দেই।

১। তালের শাঁসঃ
তালের শাঁস আপনারা সবাই চেনেন কোন সন্দেহ নেই। আর সাথে সাথে তালের শাঁস পছন্দ করেন না এমন মানুষও পাওয়া যাবে না। প্রতিটি ফলে সাধারনত তিনটি বীজ হয়। কচি তাল বা তালের শাঁসে আর্দ্রতার অংশ বেশি। কচি তালে আছে প্রচুর পরিমাণে খনিজ লবণ।





২। তালের রসঃ
তাল পেকে গেলে তাল থেকে রস আহরন করে জ্বাল দিয়ে ঘন করে নেওয়া হয়। বেশ ঘন হয়ে গেলে তালের রস মুড়ি দিয়ে মেখে বা মুড়ি-চিরা-গুড়-দুধ একসাথে মেখে খেতে বেশ দারুন লাগে।



৩। পাতা পিঠাঃ
তালের রসের সাথে চালের গুড়া-গুড়-সামান্য লবন-মিশিয়ে ঘন করে চিকন করে কাটা কলাপাতার উপর হাত দিয়ে পাতলা করে লেপ্টে দেওয়া হয়। তারপর তাওয়াতে দিয়ে চুলাতে বসিয়ে এপাশ-ওপাশ করে ৩/৪ মিনিট পরে নামিয়ে নিলে তালের কলাপাতা পিঠা হয়ে যায়।



৪। তালের রসবড়াঃ
এটি প্রায় সবারই চিনার কথা। আমরা সবাই ছোটবেলায় খেয়েছি—এখনো সুযোগ পেলেই খাই। আমার মনে হয় বিস্তারিত লেখার দরকার নেই—ছবি দিলেই যথেষ্ঠ।





৫। তালের রসের লাড্ডুঃ
আমি চাঁদপুরে খেয়েছি। রসে তস তস করে। দেখতে অনেকটা রসগোল্লার মত। কি দিয়ে বানায় জানতে পারিনি।



৬। তালের পায়েসঃ
তালের রস, ঘন দুধ, নারিকেল, চিনি, একসঙ্গে মিশিয়ে অনেকক্ষণ চুলায় জ্বাল দিন। এটা অবশ্য পর পর দু’তিন দিন জ্বাল দিলে ভালো হয়। এভাবে জ্বাল দেয়ার পর মিশ্রণটি ঘন হয়ে এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে খেলে ভালো লাগবে।

৭। তালের খুমঃ
তালের বীজ থেকে তাল তুলে নেওয়ার পর বীজগুলিকে ছাই এর স্তুপের নীচে রেখে দিন। এভাবে প্রায় ১ থেকে ২ মাস। তারপর যখন দেখবেন অঙ্কুরোদ্গম হয়ে ৬ইঞ্চি থেকে ১ ফুট পর্যন্ত হয়েছে বীজগুলো তুলে নিন। পানিতে ভাল করে ধৌঁত করে নিন। তারপর শক্ত কোন কিছুর উপর রেখে মাঝ বরাবর দা দিয়ে কেটে নিন। সাবধানে কাটবেন বীজ খুব শক্ত থাকে। তারপর দেখবেন ভিতরে কি সুন্দর খুম (ভাল নাম জানি না) অপেক্ষা করছে আপনাদের জন্যে। বের করে খেয়ে নিন—যেমন মিষ্টি তেমন মজা। এগুলো দিয়ে নিরামিষ সবজিও রান্না করা যায়।

এরকম অবস্থায় ১/২ মাস রেখে দিতে হয়ঃ


অন্যান্য খাবারঃ




পরিশেষে তাড়ির কথা আর কি বলব! তাড়ি খেয়ে মাতাল হলে আমার কোন দোষ নাই।



এছাড়া তালের ক্ষীরসা, তালের গুড় সহ অন্য অনেক ধরনের খাবার তৈরী হয় বাংলাদেশের আনাচে-কানাচে।

ছবিসুত্রঃ গুগলে সার্চ দিয়ে নেয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×